পাথর বোঝাই ডাম্পারে চাপা পড়ে মৃত্যু ৪

ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের দুর্ঘটনা! শিলিগুড়ির জলেশ্বরী বাজারের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে একটি পাথর বোঝাই ডাম্পার গাড়ি উল্টে যায়, ধাক্কা লাগে একটি দোকানে। ডাম্পারে চাপা পড়ে আহত একাধিক। ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী। ইতিমধ্যেই পাওয়া খবর অনুযায়ী ৪ জনের মৃত্যু হয়েছে, ৩ জন গুরুতর আহত। হাসপাতালে কার্যত মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন তাঁরা।

পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার রাত ৯ টা নাগাদ শিলিগুড়ি শহর লাগোয়া ইন্টার্ন বাইপাস দিয়ে যাচ্ছিল পাথর বোঝাই একটি ডাম্পার। আচমকাই নিয়ন্ত্রণ হারান চালক। এরপর বেশ কয়েকটি দোকানে ধাক্কা মারে ডাম্পারটি। ঘটনাস্থলেই মারা যান ৪ জন।

তবে এই দুর্ঘটনাকে ঘিরে শুরু হয় বিক্ষোভ। স্থানীয় ভক্তিনগর থানার আইসি-সহ পুলিশকর্মীদের উপর ক্ষোভ প্রকাশ করেন তাঁরা। তাঁদের দাবি, শিলিগুড়ির এই ইন্টার্ন বাইপাস দিয়ে চালিত বহু গাড়ির কাগজপত্র, এমনকী নম্বর প্লেটও নেই। প্রশাসনকে বারবার বলেও কোনও সুরাহা হয়নি।

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

স্মার্টফোনের বাজারে রেকর্ড! ১২,০০০mAh ব্যাটারিসহ আসছে Oppo A7

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২