Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

রাতের অন্ধকারে কুপিয়ে খুন যুবককে, হাড়হিম কাণ্ড হুগলিতে

Share:

নিজস্ব প্রতিনিধি: এক যুবককে কুপিয়ে খুন হুগলি স্টেশনের কাছে লোহারপাড়া এলাকায়। জানা গিয়েছে, নিহতের নাম সঞ্জয় রাজবংশী। মৃতের বয়স ২৭ বছর। তার নিজের বাড়ির সামনেই গতকাল অর্থাৎ রবিবার রাতে গলায়, মাথায় কোপ বসিয়ে খুন করা হয় ওই যুবককে। এই হত্যাকাণ্ডকে কেন্দ্র করে রহস্যে ঘনীভূত গোটা এলাকা। মনে করা হচ্ছে, পুরনো কোনও শত্রুতা থেকেই ঘটেছে এই ঘটনা।

সূত্রের মারফত খবর, ২০১৯ সালের একটি খুনের মামলায় এই মৃত যুবকটি অভিযুক্ত ছিল। নিহত ব্যক্তি জেল থেকে ছাড়া পাওয়ার পর উত্তর প্রদেশের অযোধ্যায় দিদির বাড়িতে থাকত। কিছুদিন আগে হুগলিতে ফিরে অটো চালাচ্ছিল। গতকাল সন্ধ্যায় পুজোর ভোগ খেতে যাচ্ছি বলে বাড়ি থেকে বেড়িয়েছিল। এরপর রাত ১টা নাগাদ বাড়ির সামনে আর্ত চিৎকারের শব্দ পেয়ে বেরিয়ে আসেন লোকজন। ঘটনাস্থলে এসে দেখতে পান, রাস্তার মধ্যেই রক্তাক্ত কোপানো অবস্থায় পড়ে রয়েছে ওই যুবক।

দেখা মাত্রই সঙ্গে সঙ্গে স্থানীয় বাসিন্দারা ওই যুবকে রাস্তা থেকে উদ্ধার করে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে নিয়ে যান। সেখানে থাকা কর্তব্যরত চিকিৎসক ওই যুবককে মৃত বলে ঘোষণা করেন। ইতিমধ্যে এই খুনের ঘটনায় তদন্তে নেমে পড়েছেন চুঁচুড়া থানার পুলিশ। ঘটনাস্থল ঘিরে রাখা হয়েছে। পুলিশ পিকেট বসানো হয়েছে। খুনি এক না একাধিক, তা এখনও স্পষ্ট নয়। তবে পুলিশের অনুমান পুরনো শত্রুতার জেরেই এই খুন হতে পারে। আজ দেহের ময়নাতদন্ত করা হবে ইমামবাড়া হাসপাতালে। দোষীদের শাস্তি দাবি করেছে নিহত যুবকের পরিবারের সদস্যরা।

ইরানের রাতের ঘুম ওড়াতে ‘Project Freedom’ মিশনের ঘোষণা ট্রাম্পের

‘স্ট্রংরুমে পরিকল্পিতভাবে লোডশেডিং করে দেওয়া হচ্ছে,’ কর্মীদের সতর্ক থাকার নির্দেশ মমতার

‘শেষ পর্যন্ত গণনা টেবিল ধরে রাখলেই দেখবেন আমরা জিতেছি’, কাউন্টিং এজেন্টদের বার্তা মমতার

কোন বিধানসভার রেজাল্ট সবচেয়ে দ্রুত জানা যাবে? জানাল কমিশন

ছয় মেরে ঘরের মাঠে গুজরাতকে জেতালেন ওয়াশিংটন, ফের হার পঞ্জাবের

গণনার কয়েকঘন্টা আগেই মুখ্যমন্ত্রীর ট্যাগ সোশ্যাল মিডিয়া থেকে সরালেন বিজয়ন

LIVE: রাত পোহালেই শুরু হবে গণনা, নবান্নের কুর্সি কার? অপেক্ষায় রাজ্যবাসী

গুজরাতের দুরন্ত বোলিংয়ের সামনে ভেঙে পড়ল পঞ্জাবের ব্যাটিং

ব্যাটে-বলে দাপট দেখিয়ে হায়দরাবাদকে উড়িয়ে জয়ী রাহানেরা

বরুণ-নারাইনের ভেল্কিতে ১৬৫ রানে গুটিয়ে গেল হায়দরাবাদ

ইস্ট বেঙ্গলের কোচের পদ ছাড়লেন অস্কার ব্রুজোঁ, সাংবাদিক সম্মেলন থেকে বড় ঘোষণা

নির্বাচনে ব্যবহার করা পুলিশের গাড়ি নিয়ে ছাগল চুরির অপরাধে গ্রেফতার ৪

ত্রিকোণ প্রেমের জের! পুকুরের ধারে উদ্ধার যুবকের গলা কাটা দেহ, ব্যাপক শোরগোল পুরুলিয়ায়

গণনায় অশান্তি এড়াতে বড় পদক্ষেপ, ৪৮ ঘণ্টা বন্ধ থাকবে ভারত-ভুটান সীমান্ত