আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ভাঙড়ে উদ্ধার বিপুল পরিমাণ তাজা বোমা, ঘুম উড়েছে পুলিশের

নিজস্ব প্রতিনিধি, ভাঙড় : ভাঙড় রয়েছে ভাঙড়েই। নির্বাচনী আবহে ফের উত্তপ্ত হয়ে উঠেছে দক্ষিণ ২৪ পরগনার এই বিধানসভা কেন্দ্র। তৃণমূল ও আইএসএফ-র মধ্যে অশান্তির আবহ কাটতে না কাটতেই উদ্ধার হল তাজা বোমা। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়। শুক্রবার সকালে বোমা উদ্ধারকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে ভাঙড়ে।

জানা গিয়েছে, শুক্রবার সকালে ভাঙরের চালতাবেড়িয়া অঞ্চলের দক্ষিণ বামুনিয়া এলাকায় কলাবাগান থেকে উদ্ধার হয় ব্যাগ ভর্তি বোমা। স্থানীয়রা কলাবাগানে এদিন সকালে যাওয়ার পর ব্যাগে কিছু পড়ে থাকতে দেখে। সন্দেহ হতে কাছে গেলেই বোমা দেখতে পাওয়া যায়। দ্রুত খবর দেওয়া হয় বিজয়গঞ্জ থানার পুলিশ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। ইতিমধ্যেই এলাকা ঘিরে তল্লাশি শুরু হয়েছে।

উল্লেখ্য, কয়েকদিন আগেই ভাঙরে ওই একই এলাকায় বোমা বিস্ফোরণ হয়েছিল। তার কয়েকদিন পরেই পুকুর থেকে উদ্ধার হয় আগ্নেয়াস্ত্রসহ একাধিক বোমা। পরপর একই ধরনের ঘটনা ঘটায় চরম আতঙ্কের সৃষ্টি হয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান, সামনেই নির্বাচন। ভোটকে লক্ষ্য করে অশান্তি ছড়াতেই বোমা মজুদ করার কাজ চলছিল।

ভাঙরে তাজা বোমা উদ্ধারের পর উত্তেজনার আবহাওয়া সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার পোলেরহাট থানা এলাকায় সংঘর্ষে জড়িয়ে পড়েছিল তৃণমূল ও আইএসএফ কর্মীরা। একাধিক গাড়ি ও পে লোডারে ভাঙচুর চালানো হয়েছিল বলে অভিযোগ। পুলিশের তৎপরতায় পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। কিন্তু রাত কাটতে না কাটতেই ফের উত্তেজনা ভাঙরে। অবৈধভাবে বিস্ফোরক মজুদ থাকায় এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়েছে। আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগ সৃষ্টি হয়েছে।

Published by:

Share Link:

More Releted News:

ভোটের ৭২ ঘণ্টা আগে কালীঘাট থানার ওসি এবং অতিরিক্ত ওসিকে সরিয়ে দিল কমিশন

ভবানীপুরে শুভেন্দুর সভার মাইকের আওয়াজে নির্বাচনী জনসভা না করে ফিরে গেলেন ক্ষুব্ধ মমতা

বেলুড় বয়েজ হাই স্কুলের ডিসি সেন্টারে তুমুল উত্তেজনা, বিজেপি – তৃণমূল সংঘর্ষ

‘আইপ্যাকের লোকদের দেখলেই বেঁধে রাখুন’, কংগ্রেস কর্মীদের নিদান অধীরের

টার্গেট অভিষেক! দক্ষিণ ২৪ পরগনাতেই তিন পুলিশ পর্যবেক্ষক নিয়োগ কমিশনের

রাজ্যে সর্বকালীন রেকর্ড গড়ে প্রথম দফায় ভোট পড়েছে ৯৩.১৯ শতাংশ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ