মক্কায় চুমু খাওয়ার অপরাধে বাংলাদেশি যুগলের শিরশ্ছেদ, বাঁচানোর কোনও চেষ্টা করেনি রিয়াধের দূতাবাস

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: মক্কার মসজিদে চুমু খাওয়ার অপরাধে বাংলাদেশি যুগলের ধড়মুণ্ডু আলাদা করে শাস্তি দিয়েছে সৌদি আরব সরকার। আর ওই ঘটনায় রিয়াধে থাকা বাংলাদেশ দূতাবাসের ভূমিকায় ক্ষুব্ধ বিদেশ মন্ত্রকের শীর্ষ কর্তারা। ব্যাভিচারের অভিযোগে নজরুল ইসলাম ও সুইটি আক্তারের গ্রেফতার হয়ে জেলে থাকার বিষয়টি জেনেও উদাসীন থেকেছিলেন রিয়াধে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের আধিকারিকরা। শুধু তাই নয়, ঢাকার বিদেশ মন্ত্রককেও বিষয়টি সম্পর্কে জানায়নি। ইতিমধ্যেই রিয়াধে বাংলাদেশের রাষ্ট্রদূত দেলোয়ার হোসেনকে বরখাস্তের দাবিতে সরব হয়েছেন সৌদি আরবে কর্মরত বাংলাদেশিরা।

গত ১৪ অক্টোবর মক্কার এক মসজিদের ভিতরে অনৈতিক (চুমু খাওয়া) কাজের জন্য দুই বাংলাদেশি প্রেমিক-প্রেমিকা নজরুল ইসলাম ও সুইটি আক্তারকে চরম সাজা দেয় সৌদি কর্তৃপক্ষ। শিরচ্ছেদ করে তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। সংবাদমাধ্যমে ওই খবর প্রকাশের পরেই হুঁশ ফেরে বাংলাদেশ সরকারের। কেন আগেভাগে দুজনের মৃত্যুদণ্ডের সাজার বিষয় জানা গেল না, তা নিয়ে রিয়াধে থাকা বাংলাদেশের রাষ্ট্রদূতের কাছে জবাব তলব করে বিদেশ মন্ত্রক।

সূত্রের খবর, রিয়াধে বাংলাদেশ দূতাবাসের শ্রম সংক্রান্ত আধিকারিক ঢাকায় পাঠানো রিপোর্টে জানিয়েছেন, ‘২০২৩ সালের অগস্টে পৃথক অভিযোগে নজরুল ও সুইটি আক্তারকে আটক করা হয়। নজরুলকে সাইবার অপরাধ আইনে ১ অগস্ট এবং সুইটিকে ব্যভিচারের অভিযোগে পরের দিন ২ অগস্ট আটক করা হয়। নজরুল জেদ্দা সংশোধনাগারে এবং সুইটি জেদ্দার মহিলা কারাগারে বন্দি ছিলেন। দুজনই ‘আল মাজাল কোম্পানিতে’ সাফাইকর্মী ছিলেন। কিন্তু তাদের মৃত্যুদণ্ড হয়েছে, তা জানা ছিল না। সৌদি কর্তৃপক্ষ আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিকভাবে মৃত্যুদণ্ড দেওয়া বা কার্যকর করার বিষয়ে বাংলাদেশ দূতাবাস বা কনস্যুলেটকে কিছু জানায়নি।’ শুধু তাই নয়, মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশির পরিবারের পক্ষ থেকে আইনগত সহায়তার জন্য কোনও আবেদন এবং যোগাযোগ করা হয়নি  বলেও সাফাই দিয়েছে রিয়াধে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।

যদিও বিশেষ সূত্রে বিদেশ মন্ত্রকের কর্তারা জেনেছেন, ৩০ সেপ্টেম্বরই নজরুল ও সুইটির শিরশ্ছেদ করে মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়টি জানতে পেরেছিল রিয়াধের বাংলাদেশি দূতাবাসের আধিকারিকরা। এমনকি যে সংস্থায় সাফাইকর্মী হিসেবে কাজ করতেন  সেই সংস্থায় কর্মরত বেশ কয়েকজন বাংলাদেশি জেদ্দা ও রিয়াধে বাংলাদেশ দূতাবাসে যোগাযোগ করেছিলেন। কিন্তু দূতাবাসের আধিকারিকরা জানিয়ে দেন, ‘ব্যাভিচার করলে তো সাজা পেতেই হবে। মসজিদের মতো পবিত্র জায়গায় ব্যাভিচার চালানোদের বাঁচানো সম্ভব নয়।’ অর্থা‍ৎ নজরুল-সুইটির সাজা এবং শিরশ্ছেদ করে মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়টি জেনেও হাত গুটিয়ে বসেছিলেন সৌদিতে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের কর্তারা। ফলে প্রশ্ন উঠেছে, বিষয়টি না জানার সাফাই দিয়ে কী দায় এড়াচ্ছেন রিয়াধ দূতাবাসের কর্তারা।

চোরবাগানে পদপিষ্ট কাণ্ড: অবসরপ্রাপ্ত বিচারপতিকে মাথায় রেখে ৬ সদস্যের সিট গঠন রাজ্যের

ক্যান্সার আক্রান্ত রোগী কতদিন বাঁচবেন? মুখের ছবি দেখে বলে দেবে AI

অমিতাভের বাড়িতে হামলার ছক! ‘আর লেখার ক্ষমতায় নেই’, বিগ বি-র পোস্ট নিয়ে আতঙ্ক

সিনেমাহলে খাবি খাচ্ছে DESU 7, ডেব্যুু পরিচালক হিসেবে ডাহা ফেল দেব

‘আমাই ছেলে নির্দোষ, ওঁকে ফাঁসানো হচ্ছে’, দাবি টাইগার শ্রফের উপর গুলিকাণ্ডে ধৃত সুমিতের মায়ের

শিষ্টাচার ভেঙে প্রধানমন্ত্রীর কাছে যাওয়ার চেষ্টা, পদ হারালেন রাজশাহীর বিভাগীয় কমিশনার

বিসর্জনে নিরাপত্তার চাদরে কলকাতা, ২৮টি গঙ্গার ঘাটে মোতায়েন বাড়তি পুলিশ

নবমীর রাতে বাবার কাছে ঘুগনি-রুটি খাওয়ার আবদার, পরক্ষণেই ঘর থেকে মা-ছেলের দেহ উদ্ধার

মক্কায় চুমু খাওয়ার অপরাধে বাংলাদেশি যুগলের শিরশ্ছেদ, বাঁচানোর কোনও চেষ্টা করেনি রিয়াধের দূতাবাস

‘মোহন ভাগবত ঠিক বলেছেন’, চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যুতে কীসের গাফিলতির কথা বললেন শুভেন্দু?

‘২৭৫ বিধায়ক আমার পাশে রয়েছে,’ দশমীতে বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রীর

দলে বরুণ, বৈভব সহ বাদ আরও ৪! নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের সম্ভাব্য একাদশ

টাইগার নন, বিষ্ণোই গোষ্ঠীর শ্যুটারদের টার্গেটে ছিলেন অমিতাভ-অক্ষয়-আমির!

সুদানে বাজারে ও শ্মশান যাত্রীদের উপর আছড়ে পড়ল ড্রোন, নিহত ৩০০