টাইগারের উপর হামলার পর তটস্থ অক্ষয়, বুলেটপ্রুফ কাচ দিয়ে মুড়ে ফেললেন বাড়ি

Share:

নিজস্ব প্রতিনিধি: ভর সন্ধ্যায় মুম্বইয়ের জুহুর মতো জায়গায় অভিনেতা টাইগার শ্রফের উপর হামলার ঘটনায় তটস্থ বলিউড। এই হামলার সঙ্গে লরেন্স বিষ্ণোই গোষ্ঠীর নাম যুক্ত হওয়ায় বলিউডের তারকাদের থরহরিকম্প অবস্থা। টাইগারের উপর প্রাণঘাতি হামলার পর সলমন খানের বাড়ির বাইরের নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছে। বলিউডের ভাইজানের নিরাপত্তা ব্যবস্থা দ্বিগুণ বৃদ্ধি করা হয়েছে। এর মাঝেই শোনা যাচ্ছে নিজের নিরাপত্তা বৃদ্ধি করেছেন অক্ষয় কুমার।

খিলাড়ি কুমারের জুহুর বাড়িকে ঘিরে ফেলা হয়েছে বুলেটপ্রুফ কাচ দিয়ে। গোটা বাসভবনের কাচ বদলে বুলেটপ্রুফ লাগানো হয়েছে। যাতে বাইরে থেকে হামলা চালালে কোনও ক্ষয়ক্ষতি না হয়। শুধুই অক্ষয় কুমার নন, বলিউডের সমস্ত অভিনেতা-অভিনেত্রী নিজেদের নিরাপত্তা বৃদ্ধি করার বিষয়ে চিন্তাভাবনা শুরু করেছেন। এমমটাই সূত্রের খবর। তবে অক্ষয়ের নিজের বাসভবনে বুলেটপ্রুফ কাচ লাগানোর বিষয়ে কিছু জানাননি। অক্ষয় ও টাইগার ‘বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ’ সিনেমায় একসঙ্গে কাজ করেছেন। এছাড়া তাঁদের দুজনকে একাধিকবার খেলাধুলা করতে ও একসঙ্গে সময় কাটাতেও দেখা গিয়েছে। অন্যদিকে, সলমনের সঙ্গেও অক্ষয়ের ভাল সম্পর্ক রয়েছে। তাই অক্ষয়ও বিষ্ণোই গোষ্ঠীর হিট লিস্টে রয়েছে এটা অনেকেই মনে করছেন। বিশেষ করে টাইগারের উপর হামলাকারী এক অভিযুক্ত অক্ষয়ের বাড়ি রেকি করার কথা জানিয়েছেন তদন্তকারীদের। তারপর থেকেই নিরাপত্তার দিকটি খতিয়ে দেখছেন অক্ষয়।

আরও পডুন: ৭ দিন জেলে কাটানোর পর মুক্তি পাচ্ছেন আরশোলাদের দুই নেতা সৌরভ-আশুতোষ

টাইগার শ্রফের উপর গুলিকাণ্ডে আজ, বুধবার সন্ধ্যায় আরও দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে মুম্বই পুলিশের ক্রাইম ব্রাঞ্চ। যার ফলে জ্যাকি পুত্রের উপর হামলার ঘটনায় গ্রেফতারির সংখ্যা বেড়ে দাঁড়াল ১০।

দুর্গা প্রতিমা বিসর্জনের সময়ে বিদ্যু‍‍ৎস্পৃষ্ট হয়ে তিনজনের মৃত্যু, ঝলসে গেলেন আরও ১০

দশমীতে বিশ্ববাংলা রেস্তরাঁয় অগ্নিকাণ্ড! ঘটনাস্থলে দমকল ও পুলিশ

সূর্যের গোচরে আগামী ১৫ দিন অর্থ লাভের যোগ চার রাশির জাতকদের ভাগ্যে

দুর্গাপুজোর মেলায় ফুচকা খেয়ে অসুস্থ শতাধিক, হাসপাতালে ভর্তি ১০, আশঙ্কাজনক ২

জানসেন-রাবাডার আগুনে বোলিংয়ে ৯৯ রানে খতম অস্ট্রেলিয়ার ইনিংস

৩১ অক্টোবর বৃহস্পতির নক্ষত্র গোচর, ‘আচ্ছে দিন’ শুরু হচ্ছে ৫ রাশির জাতকদের

৭ দিন জেলে কাটানোর পর মুক্তি পাচ্ছেন আরশোলাদের দুই নেতা সৌরভ-আশুতোষ

শুক্রবারের বদলে এবার থেকে মাদ্রাসায় রবিবার সাপ্তাহিক ছুটি, বড় পদক্ষেপ রাজ্য সরকারের

চোরবাগানে পদপিষ্ট কাণ্ড: অবসরপ্রাপ্ত বিচারপতিকে মাথায় রেখে ৬ সদস্যের সিট গঠন রাজ্যের

মক্কায় চুমু খাওয়ার অপরাধে বাংলাদেশি যুগলের শিরশ্ছেদ, বাঁচানোর কোনও চেষ্টা করেনি রিয়াধের দূতাবাস

‘মোহন ভাগবত ঠিক বলেছেন’, চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যুতে কীসের গাফিলতির কথা বললেন শুভেন্দু?

টাইগারের উপর হামলার পর তটস্থ অক্ষয়, বুলেটপ্রুফ কাচ দিয়ে মুড়ে ফেললেন বাড়ি

সিনেমাহলে খাবি খাচ্ছে DESU 7, ডেব্যুু পরিচালক হিসেবে ডাহা ফেল দেব

শিষ্টাচার ভেঙে প্রধানমন্ত্রীর কাছে যাওয়ার চেষ্টা, পদ হারালেন রাজশাহীর বিভাগীয় কমিশনার