সিনেমাহলে খাবি খাচ্ছে DESU 7, ডেব্যুু পরিচালক হিসেবে ডাহা ফেল দেব

Share:

নিজস্ব প্রতিনিধি: দেশু-৭, দেব ও শুভশ্রী গঙ্গোপাধ্যায় চক্রবর্তী অভিনীত এই সিনেমাকে ঘিরে ছিল উন্মাদনা। অন্তত দেবের ফ্যানেদের তরফে তেমনটাই উন্মাদনা দেখানো হয়েছিল। বিগত তিন মাস ধরে নিজের সিনেমাকে হিট করাতে নানা ফন্দি এঁটেছিলেন দেব। কারণ এই সিনেমার প্রযোজকও তিনি আবার পরিচালকও। হিট করাতেই হবে এই চিন্তাভাবনা নিয়ে দেশু ৭ সিনেমা দুর্গাপুজোতে প্রেক্ষাগৃহে নিয়ে এসেছিলেন দেব। কিন্তু পেলেন না দর্শকদের ভালবাসা। ওই তাঁর অন্ধ ভক্তরা লাফালাফি করে যতটুকু টিকিট কাটার কেটে মান বাঁচিয়েছেন দেবের। বাকি সাধারণ দর্শকের কাছে দক্ষিণী সিনেমার স্টাইল পছন্দ হয়নি। সেই রিপোর্ট বুকমাই শো বা যে কোনও ডিজিটাল অ্যাপ বুকিং প্ল্যাটফর্ম খুললেই পাওয়া যাবে। পুজোতেও একেনবাবুর কেরলায় কুরুক্ষেত্র ও বহুরূপি দ্য গোল্ডেন ডাকুর কাছে হার মানতে হয়েছে দেবকে। প্রত্যেক ক্ষেত্রেই তৃতীয় স্থানে থেকে গিয়েছে দেবের সিনেমা।

আরও পডুন: মক্কায় চুমু খাওয়ার অপরাধে বাংলাদেশি যুগলের শিরশ্ছেদ, বাঁচানোর কোনও চেষ্টা করেনি রিয়াধের দূতাবাস

ষষ্ঠী থেকে নবমী কোনওসময়ে দর্শকদের পছন্দের তালিকায় ছিল না দেশু-৭। যা ডেব্যু পরিচলাক দেবের কাছে জোর ধাক্কা বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। দেবের স্টারডমে আয় করে নেবে দেশু-৭। কিন্তু নির্দিষ্ট বেঞ্চমার্ক ছুঁতে পারবে না। সমালোচকদেরও কলমে প্রশংসা পায়নি এই সিনেমা। তার উপর নেগেটিভ রিভিউ করায় আইনি মামলার হুঁশিয়ারি দিয়ে রেখেছেন সাংসদ-অভিনেতা দেব। সব মিলিয়ে দেশু -৭ , দেব-শুভশ্রী অভিনীত সপ্তম সিনেমার রেকর্ড গড়ার কথা ছিল, তা পুজোর সিনেমার দৌড়ে তৃতীয় স্থানে থেকে গেল। পর্যাপ্ত হল পেয়েও কাজে লাগাতে পারলেন না দেব। সিনেমাতে স্টারকাস্টের অভাব ছিল না। দেব-শুভশ্রী ছাড়াও ছিলেন, অনির্বাণ ভট্টাচার্য, রজতাভ দত্ত, অপরাজিতা আঢ্য সহ আরও অনেকে। কিন্তু বোরিং অ্যাকশন সিনেমা আর বানিয়ে দর্শকদের হলে টানতে পারবেন না এবার সেটা দেবের বোঝা উচিত। তবে দেবের দেশু-৭ বড়সড় হিট না হওয়ার পিছনে কারণ রয়েছে। সেটি হল রাজনৈতিক। তৃণমূল না, বিজেপি না দলবদলু এনসিপিআই, কারোর কাছেই নিজের বিশ্বাসযোগ্যতা বজায় রাখতে ব্যর্থ দীপক অধিকারী। তার এফেক্ট এসে পড়েছে সিনেমাতেও। তাই সবমিলিয়ে দেবের প্রথম পরিচালক হিসেবে সিনেমার হাতেখড়ি খুব একটা ভাল হল না বলাই চলে।

‘দুসরা’ ছবি মুক্তিতে বাধা রইল না, সৌরভ গঙ্গোপাধ্যায়ের আর্জিতে সাড়া দিল না দিল্লি হাইকোর্ট

চাকরিতে পদোন্নতি, বাড়বে বেতন! বুধ-মঙ্গলের বিশেষ যোগে ভাগ্য খুলবে চার রাশির জাতকদের

জ্ঞানেশের বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব এলে কী পদক্ষেপ? বড় ঘোষণা ওম বিড়লার

মাসে ১০০০ করে জমিয়ে ২০ বছরে ১০ লক্ষের বেশি টাকার মালিক, কোন বিনিয়োগে এমন লাভ?

কমেনি তৃণমূলের দাদাগিরি! দুর্গাপ্রতিমার বিসর্জনে বিজেপি কর্মীদের বেধড়ক মার, জখম ৩

ছি ছি এত্তা জঞ্জাল! পুরুলিয়ার দেবেন মাহাতো হাসপাতালের সুপার সহ আটজনকে শোকজ

২২ দিন সিংহাসন বদল, শুভমনকে হটিয়ে একদিনের ক্রিকেটে দ্রুততম ডাবল সেঞ্চুরির মালিক ব্রুক

বিয়ের পিঁড়িতে নবদম্পতি, বৌভাতের আসরে বসল রক্তদান শিবির! অভিনব উদ্যোগ নদিয়ায়

ভালুক-আঁচড়ে রক্তাক্ত শেয়ারবাজার, লক্ষ্মীবারেই প্রায় সাড়ে ৩ লক্ষ কোটি লোকসান লগ্নিকারীদের

নিশুতি রাতে নগ্ন হয়ে মেয়েদের মেসবাড়িতে হানা, অন্তর্বাস নিয়ে চম্পট চোর বাবাজীর

উলটপুরাণ! দুর্গাপুজোয় মেট্রোতে একধাক্কায় অনেকটাই কমল যাত্রী সংখ্যা

পাঁচ টাকার ফিনাইল কিনতে খরচ ৩৩,৫০০ টাকা! পুরসভার পাহাড় প্রমাণ দুর্নীতি প্রকাশ্যে

জুঁই-অনন্যাদের পুরভোটে টিকিট নয়, সাফ জানালেন শমীক ভট্টাচার্য

দুর্গার কপালে সিঁদুর ঠেকানোর সঙ্গে সঙ্গেই মাটিতে লুটিয়ে পড়লেন নববধূ, নিমিষেই মৃত্যুর কোলে