শুভেন্দুর ‘কুৎসার’ জবাব দিতে শুক্রে গঙ্গাসাগরে তৃণমূলের মেগা সভার প্রস্তুতি তুঙ্গে

Share:

 নিজস্ব প্রতিনিধি, গঙ্গাসাগর : গঙ্গাসাগরের চৌরঙ্গী মাঠ থেকে বিধায়ক বঙ্কিমচন্দ্র হাজরা এবং তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে সুর চড়িয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এবার সেখানেই জবাব দিতে প্রস্তুত ঘাসফুল শিবির। শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মিথ্যে অপপ্রচারের প্রতিবাদে পাল্টা জনসভার ডাক দিয়েছে তৃণমূল। শুক্রবার গঙ্গাসাগরের চৌরঙ্গী এলাকায় বিশাল প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছে। বর্তমানে সেখানে মঞ্চ বাঁধা থেকে শুরু করে প্রস্তুতির কাজ চলছে জোরকদমে।

তৃণমূলের অভিযোগ, সাগরের বিধায়ক তথা সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা এবং তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ ও কড়া সমালোচনা করেছেন শুভেন্দু অধিকারী। মিথ্যে কুৎসা রটানোর চেষ্টা করা হচ্ছে। তৃণমূলের ভাবমূর্তি ধরে রাখতেই শুভেন্দু অধিকারীর পাল্টা জবাব দিতে জনসভার আয়োজন করা হয়েছে। এই জনসভা উপস্থিত থাকবেন- ​দমকল মন্ত্রী সুজিত বসু, ​সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা, ​সাংসদ বাপি হালদার, ​বিধায়িকা লাভলী মৈত্র, ​দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের সদস্য সন্দীপ কুমার পাত্র, ​যুব নেতা অংশুমান চক্রবর্তী সহ অন্যান্য শীর্ষ নেতৃত্ব। প্রায় ১৫-২০ হাজারের জমায়েত করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।

জেলা পরিষদ সদস্য সন্দীপ কুমার পাত্র জানান, শুভেন্দু অধিকারীর মিথ্যে প্রচারের বিরুদ্ধে মানুষের ক্ষোভ রয়েছে। শুক্রবার এই প্রতিবাদ সভায় প্রায় ১৫ থেকে ২০ হাজার মানুষের সমাগম হবে বলে আশা করা হচ্ছে। সাগর দ্বীপের রাজনৈতিক উত্তাপ এখন এই সভাকে কেন্দ্র করে তুঙ্গে। শুভেন্দু অধিকারী রাজ্যকে নিশানা করে একের পর এক বাণে বিদ্ধ করেছে। তারই জবাব দিতে প্রস্তুত তৃণমূল। উল্লেখ্য গঙ্গাসাগর মেলার প্রস্তুতি দেখতে ৫ জানুয়ারি সেখানে যাওয়ার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর। তার আগে ময়দান তৈরি করে রাখতে বদ্ধপরিকর তৃণমূল কংগ্রেস।

খাবারে বিষাক্ত রং ও পচা মাংসের থাবা, বাড়ছে ক্যানসার-অ্যালার্জির ঝুঁকি!

দেশে ফিরলে ফাঁসির দড়িতে ঝুলতে হবে শেখ হাসিনাকে, জানালেন চিফ প্রসিকিউটর

বাংলার দিকে ধেয়ে আসছে বড় দুর্যোগ, আগামী ২৪ ঘন্টায় ভাসবে দক্ষিণবঙ্গ

‘Bigg Boss বাংলা’য় নজর কাড়ছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঞ্চালনা

দিল্লিতে ভেঙে পড়া মেসবাড়ির মালিকের স্ত্রী-পুত্র গ্রেফতার

৩৪৮ কেজি পঞ্চামৃত, ৩,০০০ কেজি ঘিয়ের মোদক, জয়পুরে শুরু হয়ে গেল গণেশ উৎসব

‘চলতি বছর থেকে দুর্গাপুজোর কার্নিভাল বন্ধ, অনুদান ১ লক্ষ টাকা,’ ঘোষণা করলেন শুভেন্দু

দিল্লিতে বহুতল ভেঙে পড়ে মৃত সাত, ২৭ ঘন্টা বাদে শেষ উদ্ধারকার্য

‘মহিলারা অপমানিত হলে….’, প্রেমিকা তৃষাকে আক্রমণ নিয়ে হুঁশিয়ারি বিজয়ের

পুজোর আগে দরাজ হস্ত শুভেন্দু, প্যারাটিচারদের বেতন বাড়ল ৫ হাজার টাকা

পুজোর আগেই চালু হচ্ছে মৈত্রী-বন্ধন-মিতালি এক্সপ্রেস! মঙ্গলে ঢাকায় জরুরি বৈঠক

‘অষ্টমীতে গোটা রাজ্যেই মদের দোকান ও পানশালা বন্ধ,’ নির্দেশ মুখ্যমন্ত্রীর

ফের রাজ্যে ভোটের বাদ্যি, পুজোর আগে দুই বিধানসভা আসনে উপ নির্বাচন

ডার্বির দিনেই টানা বৃষ্টিতে জলে ডুবল বারাসত, স্টেডিয়ামে পৌঁছানো নিয়ে চিন্তায় দর্শকরা