কড়া প্রশাসন, রিষড়া থেকে গ্রেফতার ১২

চলছে মোবাইল পেট্রোলিং ও মাইকিং।

Share:

নিজস্ব প্রতিনিধি: কড়া পদক্ষেপ নিয়েছে প্রশাসন। রিষড়াতে (RISHRA) গত রবিবার অশান্তি ছড়ানোর ঘটনায় গ্রেফতার করা হয়েছে ১২ জনকে। এলাকা জুড়ে চলছে নাকা তল্লাশি। সোমবার রাত ১০টা পর্যন্ত বন্ধ থাকবে ইন্টারনেট পরিষেবা।

এদিন সকাল থেকে পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে এসেছে। জায়গায় জায়গায় মোতায়েন পুলিশ। চলছে মোবাইল পেট্রোলিং ও মাইকিং। প্রয়োজন ছাড়া সাধারণ মানুষকে বাড়ি থেকে না বেরনোর জন্য অনুরোধ করা হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের এক কর্তা বলেন, এলাকা জুড়ে ১৪৪ ধারা জারি করা হয়েছে। কোনও রাজনৈতিক নেতাকে ঘোলা জলে মাছ ধরতে দেওয়ার জন্য এলাকায় ঢুকতে দেওয়া হবে না। অপরাধীদের গ্রেফতার করা হচ্ছে।

অন্যদিকে, বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার এদিন জানিয়েছেন, পরিকল্পিত ভাবে অপরাধীদের ছেড়ে অনেক নিরাপরাধকে গ্রেফতার করা হচ্ছে। এর প্রতিবাদে তিনি মঙ্গলবার  শ্রীরামপুরের বটতলায়  অবস্থান করবেন। তিনি বলেন, এই অবস্থান হতে পারে অনির্দিষ্টকালের জন্য। বিজেপির দাবি, সোমবার সকালেও বোমাবাজি হয়েছে। 

সোমবার সকালে রিষড়া ঢুকতে গেলে সুকান্তকে বাধা দেয় পুলিশ। কোন্নগড়ে সুকান্তর গাড়ি আটকানো হলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন বিজেপি কর্মীরা। এলাকায় প্রায় ৫ ঘণ্টা ধরে অবস্থান করেন সুকান্ত ও বিজেপি কর্মীরা।

PUB-G গেমের জন্যই খুন বরানগরের তরুণী! দিল্লি থেকে গ্রেফতার অভিযুক্ত

অজান্তেই বড় ভুল করছেন? রান্নাঘরের এই বাসনেই বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

চতুর্থ একদিনে ম্যাচে ভারতকে ৩৩৪ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড

আট দিনেই বাজিমাত, এক হাজার কোটি টাকা আয় করল রণবীরের ‘রামায়ণ’

IIT-রুরকিতে ছাত্রের অস্বাভাবিক মৃত্যু, খুন নাকি আত্মহত্যা?

হাসপাতালে শাশুড়িকে দেখতে গিয়ে মৃত্যু, দিদির সামনে জামাইবাবুকে খুন করল শ্যালক

কাজ শেষে বাড়ি ফিরে প্রতিবেশীর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় স্ত্রীকে দেখলেন স্বামী! তারপর যা ঘটল…

মহিলার উপর দিয়ে চলে গেল ট্রেনের তিনটি কামরা, ঘটল অলৌকিক ঘটনা! ভাইরাল ভিডিও

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

বিসর্জনের সময় বিপত্তি! আগুনে পুড়ল কালীপ্রতিমা, অমাবস্যায় হবে ‘ক্ষমাপার্থনা পুজো’

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর