নদিয়ায় মৃতদেহ সৎকার করে ফেরার পথে ঝড়ল রক্ত, মর্মান্তিক দুর্ঘটনায় মৃত ৩

Share:

নিজস্ব প্রতিনিধি : মৃতদেহ সৎকার করে বাড়ি ফেরার পথে মর্মান্তির পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৩ জনের। আশঙ্কাজনক অবস্থায় ৫জনকে স্থানান্তরিত করা হয়েছে কলাকাতার হাসপাতালে। গুরুতর আহত অবস্থায় ৩০ জন চিকিৎসাধীন রয়েছেন শক্তিনগর হাসপাতালে। স্বাভাবিকভাবেই মর্মান্তিক পথ দুর্ঘটনায় এলাকায় ছড়িয়ে পড়ে চাঞ্চল্য।

সূত্রের খবর, নদিয়ার হাঁসখালীর হলদিপাড়া থেকে মৃতদহ নিয়ে নবদ্বীপের মহাশ্মশানে শেষকৃত্য করে বাড়ি ফেরার ফিরছিল একটি শ্মশানযাত্রীর গাড়ি। নবদ্বীপ রোডের দেপাড়া পঞ্চায়েতের ঠাকুরতলার কাছে শ্মশান যাত্রী গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছে আচমকাই ধাক্কা মারে। ধাক্কার জেরে গাড়ির ভিতরে যাঁরা ছিলেন তাঁরা গুরুতর আহত হন। গাড়ির গতি অনেকটাই বেশি থাকার কারণে গাড়ি থেকে অনেকে ছিটকে পড়ে যায়।

স্থানীয় সূত্রে খবর, বিকট আওয়াজ শুনে এবং চিৎকার চেঁচামেচি শুনে স্থানীয়রা ছুটে আসে। তাঁরাই আহতদের উদ্ধার করার কাজ শুরু করে। স্থানীয়রাই পুলিশে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। এরপরেই স্থানীয়রা উদ্ধার করে সকলকে শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তিনজনকে মৃত বলে ঘোষণা করে। পাঁচজন আশঙ্কাজনক হওয়ায় কলকাতায় হাসপাতালে স্থানান্তরিত করে দেওয়া হয়। বাকি কমপক্ষে ৩০ জন ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ সূত্রে খবর, নবদ্বীপ মহাশ্মশান থেকে ফিরছিল দলটি। গাড়ির চালক মদ্যপান করে থাকা এবং গাড়ির গতি বেশি থাকার জন্যই দুর্ঘটনাটি ঘটেছে। গাড়ির গতি বেশি থাকায় আচমকাই সেটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। গাছে ধাক্কার মারার ফলে দুর্ঘটনার জেরে গাড়ি থেকে ছিটকে রাস্তায় পড়েন কয়েকজন। গোটা ঘটনা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

শাহরুখ খানকে স্বস্তি দিল সুপ্রিম কোর্ট, ‘মন্নত’ সংস্কারে বাধা কাটল

ধর্ষণ-খুন কাণ্ডের রেশ কাটতে না কাটতেই ফের বারুইপুরে নাবালিকাকে নির্যাতনের অভিযোগ

লাইব্রেরির চাকরি ছেড়ে ঘর মোছার চাকরি বাছলেন তরুণী, কারণ জানলে চমকে যাবেন

‘ভয় পাই না’, সেমিফাইনালের লড়াইয়ের আগে ফ্রান্সকে হুঙ্কার ইয়ামালের

রাজ্যের গোয়েন্দা প্রধান হলেন এন রমেশবাবু, বদল বিধাননগরের পুলিশ কমিশনারও

শিশু নির্যাতন রোধে স্কুল-কলেজে বিশেষ পাঠ, সুপ্রিম কোর্টের পরামর্শ মেনে জানাল কেন্দ্র

‘লক্ষণরেখা ডিঙোবেন না’, পাপারাজ্জিদের আবদারে চটে লাল সলমানের নায়িকা

বৃষ্টিতে ভিজে সর্দি-কাশিতে জেরবার, ইমিউনিটি বাড়াতে খান ৫ পুষ্টিকর স্যালাড

হরমুজে জাহাজে হামলায় নিহত ভারতীয়, ইরানি দূতকে তলব বিদেশ মন্ত্রকের

‘তৃণমূল সরকার গাছকেও ছাড়েনি, সব ধ্বংস করে দিয়েছে,’ বললেন মুখ্যমন্ত্রী

পাসপোর্ট ছাড়াই ভারতে ৭ মাস! পালাতে গিয়ে গ্রেফতার মার্কিন নাগরিক

মৃত ব্যক্তিও পাচ্ছেন আবাস যোজনার টাকা! চাঞ্চল্য মঙ্গলকোটে

পহেলগাঁও হামলায় অভিযুক্ত হাফিজ সইদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় পরোয়ানা জারি

নাইজেরিয়ায় বন্দুকবাজের হামলায় নিহত ১৮