চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

দক্ষিণবঙ্গে হাড়কাঁপানো ঠাণ্ডা, বছর শেষে আর কতটা নামবে তাপমাত্রা?

নিজস্ব প্রতিনিধি: রবিবার থেকে নামতে শুরু করেছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের তাপমাত্রা। কলকাতার দিনের সর্বোচ্চ তাপমাত্রা এক ধাক্কায় নেমে গিয়েছিল ১৮.২ ডিগ্রি যা স্বাভাবিকের থেকে ৭.২ ডিগ্রি সেলসিয়াস কম। সঙ্গে বইছে উত্তুরে হাওয়া। ঝোড়ো ব্যাটিং শুরু করেছে শীত। বছর শেষ হতে আর বাকি এক দিন। বছর শেষ আর নতুন বছরে আরও কি ঠাণ্ডা বাড়বে? জেনে নিন কি বলছে হাওয়া অফিস।

আবহাওয়া দপ্তর বলছে, দক্ষিণবঙ্গে আগামী ২৪ ঘণ্টায় প্রায় একই রকম তাপমাত্রা থাকবে। ৩১ ডিসেম্বর থেকে কিছুটা পারদ চড়বে। নতুন বছরের শুরু থেকেই দাপট দেখাবে পশ্চিমী ঝঞ্ঝা। তার প্রভাবেই দক্ষিণবঙ্গে ফের উর্ধ্বমুখী হবে তাপমাত্রা। ২-৩ ডিগ্রি বাড়বে তাপমাত্রা। তবে পাহাড়ে বরফ পড়ার সম্ভাবনা রয়েছে বলেই জানিয়েছে হাওয়া অফিস। দক্ষিণবঙ্গের জেলাগুলোতে আগামী ২ দিন সর্বনিম্ন তাপমাত্রা এরকমই থাকবে। নতুন বছরে দিনে সর্বনিম্ন তাপমাত্রা ২-৩ ডিগ্রি বাড়তে পারে। আজ মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২২ ডিগ্রি সেলসিয়াস। কলকাতায় মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা ১২.৬ ডিগ্রি সেলসিয়াস থাকবে।

 পশ্চিমী ঝঞ্ঝার কারণে দেশের কিছু অংশে শুরু হয়েছে বৃষ্টিপাত। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতেও মেঘলা রয়েছে আকাশ। কোথাও ঠান্ডা ও শৈত্য প্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছে। পশ্চিমের জেলাগুলির তাপমাত্রা নেমেছে ১০ ডিগ্রির নীচে। পুরুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ৯ ডিগ্রি। হাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণবঙ্গের সব জেলাতেই কয়েকদিন সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে দৃশ্যমানতা ৯৯৯ থেকে ২০০ মিটারের মধ্যে থাকবে।

Published by:

Share Link:

More Releted News:

দু’দফায় হবে পরিচয় যাচাই, বাংলায় ‘মুসলিম’ ভোটারদের আটকাতে নয়া ছক জ্ঞানেশের!

ইডি গ্রেফতার করতেই অসুস্থ ব্যবসায়ী জয় কামদার, ভর্তি R.G.KAR হাসপাতালে

নির্বাচনে আগে কলকাতায় গঙ্গার পাড়ে ধরা পড়ল বিপুল পরিমাণ গাঁজা, ধৃত ২

কয়লা পাচার মামলায় আইপ্যাকের ডিরেক্টরকে তলব ইডির

কলকাতায় গরম বেড়ে হবে ৩৭ ডিগ্রি, পশ্চিমাঞ্চলে তাপমাত্রা পৌঁছবে ৪১’র ঘরে

প্রথম দফার ভোটের দিন রাজ্যে থাকবেন মোদি-শাহ, বড় পরিকল্পনা বিজেপির

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ