থানার মেজবাবুর নাম করে ফোন কাউন্সিলরকে, প্রতারণার অভিযোগে ধৃত ৪

Share:

নিজস্ব প্রতিনিধি, বরানগর : ডিজিটাল অ্যারেস্ট সহ বিভিন্ন পদ্ধতিতে ফাঁদ পেতে অসহায় মানুষের সঙ্গে প্রতারণা করে প্রতারকরা। এবার বরানগর থানার সেকেন্ড অফিসারের ভুয়ো পরিচয় দিয়ে বরানগরের কাউন্সিলারের সঙ্গে প্রতারণা করার অভিযোগ উঠেছে। এই ঘটনায় তদন্তে নেমে ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। চোট যাওয়া টাকার অনেকটাই উদ্ধার করা সম্ভব হয়েছে।

জানা গিয়েছে, মঙ্গলবার থেকে বরানগরের কাউন্সিলরদের কাছে একটি ফোন আসতে থাকে। সেখানে বলা হয়, বরানগর থানা থেকে মেজবাবু ফোন করছেন। থানায় কনস্টেবল ও সিভিক ভলান্টিয়ার নিয়োগ করা হবে। দ্রুত বায়োডেটা ও নাম পাঠাতে হবে। সঙ্গে মাধ্যমিক-উচ্চ মাধ্যমিকের মার্কশিট ও আধার দিতে হবে।প্রসেসিং ফি হিসেবে লাগবে ৬৯ হাজার ৪০০ টাকা। কয়েকজন কাউন্সিলর এই প্রস্তাবে হতবাক। কেউ কেউ থানায় ফোন করে খবর নিতে থাকেন। কিন্তু ততক্ষণে ফাঁদে পা দিয়েছেন বরানগরের ২৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার বিশ্বজিৎ বর্ধন। তাঁর দুই ক্যান্ডিডেট খোয়ালেন টাকা। যদিও একজনের পুরো টাকাটাই উদ্ধার করা সম্ভব হয়েছে। প্রতারকদেক অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়ায় রক্ষা পেয়েছে বেশ কিছু টাকা। ঘটনার তদন্তে নেমে আমডাঙা থেকে চার প্রতারককে গ্রেফতার করে বরানগর থানা। নাম মতিয়ার রহমান, হাফিজুল ইসলাম মণ্ডল, মেহেরুল্লা মণ্ডল ও মেহেরুল আলি।

ধৃতদের জিজ্ঞাসাবাদ করে তদন্ত চালাচ্ছে পুলিশ। এই ঘটনার সঙ্গে জড়িত বাকিদের খোঁজ চালানো হচ্ছে। নিত্য নতুন পদ্ধতিতে প্রতারকরা ফাঁদ পাতছে। পুলিশের পক্ষ থেকে সকলকে সতর্ক থাকার কথাও বলা হচ্ছে। কিন্তু সেই পুলিশের নাম ভাঁড়িয়ে যখন প্রতারণার ঘটনা ঘটছে, তখন মানুষ কাকে ভরসা করবে? উঠছে প্রশ্ন।

প্রেমিকের হাত ধরে ঘরছাড়া নাবালিকা, শেষমেশ ঠাঁই সোনাগাছিতে

পুলিশ হেফাজতে রহস্যমৃত্যু যুবকের, চাঞ্চল্য হালিশহরে

২৫ ফুটের গামছায় ফুটে উঠল ৯ গানের কথা, জুবিনকে শ্রদ্ধা জানাতে অভিনব কাজ মহিলার

অল্প উপকরণেই বানান সুস্বাদু ছোট মাছের পাতুরি, রইল সহজ রেসিপি

বিনামূল্যে দেখা যাবে ভারত-শ্রীলঙ্কা টেস্ট ম্যাচ, দর্শক টানতে বড় সিদ্ধান্ত লঙ্কা ক্রিকেট বোর্ডের

ডিম আর পোস্তর দুর্দান্ত জুটি, গরম ভাতের সেরা সঙ্গীকে বানিয়ে ফেলুন চটজলদি

মুসলিমদের এবার ‘হারামি’ বলে গালিগালাজ রামপুরের পুলিশ সুপারের, নিন্দার ঝড়

অ্যাম্বুল্যান্সের খালাসি থেকে কোটিপতি! সনৎ-কে নিয়ে বিস্ফোরক মন্তব্য অর্জুন সিংয়ের

মহিলার প্রেমের ফাঁদে বায়ুসেনার উইং কমান্ডার! পাকিস্তানে প্রতিরক্ষার তথ্য পাচারের অভিযোগ

জমি দুর্নীতি মামলায় ভবানী ভবনে হাজিরা দিলেন অভিষেকের আপ্ত সহায়ক সুমিত

হিমাচলে মর্মান্তিক বাস দুর্ঘটনা, মৃত ৭, আহত একাধিক

জমির সন্ধান চাই, গভীর রাতে মুখ্যমন্ত্রীর কাছে আর্জি ঋষভের

বিশ্বকাপের জন্য সরাসরি যোগ্যতা অর্জন করল আফগানিস্তান, চাপে ওয়েস্ট ইন্ডিজ

ভারত থেকে এবার কয়েক টন কাঁদানে গ্যাস নিল তারেক সরকার, কী করতে চলেছে?