গাছ কাটার সময় ডাল পড়ে জখম ৫ জন

শনিবার সকালে মুর্শিদাবাদের (Murshidabad) ডোমকলের শিবনগর এলাকায় এই ঘটনা ঘটেছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: গাছ কাটার সময় সেই গাছের ডাল পড়ে জখম (Injured) হলেন ৫ জন ব্যক্তি। আহতদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। শনিবার সকালে মুর্শিদাবাদের (Murshidabad) ডোমকলের শিবনগর এলাকায় এই ঘটনা (Accident) ঘটেছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জখম ব্যক্তিদের নাম যথাক্রমে জলিল মণ্ডল, রেজাউল শেখ, মহিদুল মণ্ডল, আরমান হোসেন মণ্ডল ও জালাল মণ্ডল। জখমদের বাড়ি শিবনগর ও বাণীপুর এলাকার বাসিন্দা। স্থানীয়রা জানান, এদিন সকালে ডোমকলের শিবনগর ঈদগাহ ময়দানের বড় কৃষ্ণচূড়া গাছ কাটা চলছিল। গাছের একাংশ কাটার পর হঠাৎ বিশাল ওই কৃষ্ণচূড়া গাছের একাংশ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। জখম হন ৫ জন। গাছটি আগেই বিক্রির জন্য নিলাম হয়েছিল। যিনি নিলামের মাধ্যমে গাছটি কিনেছিলেন তিনি লোকজন নিয়ে শনিবার সেটি কাটতে এসেছিলেন।

আহতদের উদ্ধার করে এদিন তড়িঘড়ি ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা পাঁচজনকে স্থানান্তর করার পরামর্শ দেন। এরপর জখমদের নিয়ে যাওয়া হয় বহরমপুর মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে। ইতিমধ্যে হাসপাতালে পৌঁছেছে পুলিশ। সাত সকালে এমন ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে এলাকায়। হাসপাতালে পৌঁছেছেন জখম ব্যক্তিদের আত্মীয় পরিজনরাও।

(ছবি প্রতীকী)

এক কেজি ঢেঁড়স ৭,২০০ টাকা, দাম শুনে আক্কেল গুড়ুম খদ্দেরের

কাঁথিতে গ্রেফতার হওয়া প্রাক্তন কাউন্সিলর ও পুরকর্মীকে ডিম ছুড়লেন মহিলারা

সপ্তাহ জুড়ে ১৮ হাজার টাকা কমে বিক্রি হচ্ছে রুপো, সস্তা সোনাও, স্বস্তিতে গহনাপ্রেমীরা

ভারতীয় দলে ডাক পাওয়া নয়, স্বপ্নের মুহূর্ত কোনটা জানিয়ে দিলেন বৈভব

শুধু পুষ্টি নয়, চুল থেকে ত্বকের সৌন্দর্য বাড়াতে ডিম কেন এত উপকারী জানেন?

‘মারের’ ভয়ে ঘর ছেড়ে বেরোতে নারাজ তৃণমূল কাউন্সিলররা, বৈঠক বাতিল মমতার

চেকিং চলাকালীন গাড়িচালককে চড় মারলেন ট্রাফিক পুলিশ! ভাইরাল ভিডিও

শাড়ির স্তুপের আড়ালে লুকিয়েও শেষ রক্ষা হল না, গ্রেফতার তৃণমূল নেতা

আট বছরের রামিসাকে ধর্ষণ করে খুন, ধর্ষক ও তার স্ত্রীকে মৃত্যুদণ্ড

কলকাতা পুরসভার মেয়র হয়ে ফিরছেন শোভন? কাউন্সিলরদের নিয়ে বৈঠকে মমতা

ছুটির দিনে কলকাতা সহ একাধিক জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস, ভ্যাপসা গরম থেকে মিলবে স্বস্তি?

কম সময়ে সুস্বাদু খাবার, বাড়িতেই বানান বার্ন্ট গার্লিক নুডলস

গরমে স্বস্তির চুমুক, ঘরেই বানিয়ে ফেলুন সুস্বাদু ম্যাঙ্গো Tea

ফের উত্তপ্ত নানুর, দুই গোষ্ঠীর সংঘর্ষে চলল গুলি, মৃত ১