হরিপালে বেআইনি আগ্নেয়াস্ত্র সহ ৬ দুষ্কৃতী গ্রেফতার

বেআইনি আগ্নেয়াস্ত্র সহ ৬ দুষ্কৃতীকে গ্রেফতার করল পুলিশ। শনিবার রাতে হুগলি জেলার হরিপাল থানা এলাকায় তল্লাশি চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

Share:

নিজস্ব প্রতিনিধি: বেআইনি আগ্নেয়াস্ত্র সহ ৬ দুষ্কৃতীকে গ্রেফতার করল পুলিশ। শনিবার রাতে হুগলি জেলার হরিপাল থানা এলাকায় তল্লাশি চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। ধৃতরা ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়েছিল বলে প্রাথমিক ভাবে মনে করছে পুলিশ। ধৃতদের রবিবার আদালতে তোলা হয়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে শনিবার গভীর রাতে হরিপাল থানা এলাকার সিপাইগাছিতে তল্লাশি অভিযান চালিয়ে ৬ দুষ্কৃতীকে গ্রেফতার করে হরিপাল থানার পুলিশ। ধৃতদের কাছ থেকে একটি পিস্তল, দুই রাউন্ড কার্তুজ উদ্ধার হয়েছে। একইসঙ্গে তাদের কাছ থেকে ধারালো ভোজালি, গ্যাস কাটারের মতো অস্ত্র বাজেয়াপ্ত করেছে পুলিশ। গ্রেফতার হওয়া ৬ জনের নাম যথাক্রমে সুরজ বাগ, মন্টু বাউরি, রাজিবুল মন্ডল, ইকবাল সেখ, সাজিবুল মন্ডল, ফুলা আহমেদ সেখ। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে তারা ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়েছিল। তবে আর অন্য কোনও উদ্দেশ্য ছিল কিনা তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। পাশাপাশি এই চক্রের সঙ্গে আর কেউ জড়িত আছে কিনা তাও ধৃতদের জিজ্ঞাসাবাদ করে খতিয়ে দেখা হচ্ছে। রবিবার ৬ দুষ্কৃতীকে চন্দননগর আদালতে তোলা হয়। আদালতে অভিযুক্তদের নিজেদের হেফাজতে নেওয়ার আবেদিন জানাবে পুলিশ।

বীরভূমের রামপুরহাট কাণ্ডের পর রাজ্যজুড়ে বোমা ও বেআইনি আগ্নেয়াস্ত্র ও বোমা উদ্ধার করার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর পর তৎপরতা শুরু করে পুলিশ। একে একে রাজ্যের জেলাগুলির বিভিন্ন এলাকায় তল্লাশি চালিয়ে বোমা ও বেআইনি আগ্নেয়াস্ত্র বাজেয়াপ্ত করা হয়। আগ্নেয়াস্ত্র উদ্ধার করার পাশাপাশি গ্রেফতার করা হয় বহু দুষ্কৃতীকে।

বাড়িতেই বানিয়ে ফেলুন বিউলি ডালের মিষ্টি রস বড়া, রইল রেসিপি

পেঁয়াজ-রসুন ভুলে যান! হিং দিয়ে বানিয়ে ফেলুন ‘মৈথিলী খাসির মাংস’

মঙ্গলের গোচরে বদলাবে ভাগ্য! ৫ রাশির জাতকদের জীবনে আসবে বড় পরিবর্তন

অপেক্ষার অবসান! এসে গেল ৬.৯ ইঞ্চির HD+ LCD স্ক্রিন-সহ Redmi 17C5G, কত দাম?

পিকনিক করে ফেরা হল না, রায়গড়ের সমুদ্র সৈকতে স্নান করতে নেমে সলিল সমাধি ৮ পড়ুয়ার

১০০ বছর পর নবরাত্রিতে তৈরি হচ্ছে গজকেশরী রাজযোগ, ভাগ্যের দরজা খুলবে ৭ রাশির জাতকদের

৬০০০mAh ব্যাটারি, ৫০MP ক্যামেরা! পুজোর মুখে নতুন স্মার্টফোন আনছে Samsung

ঢাকায় গ্রেফতার বসিরহাটের যুবকের বিরুদ্ধে RAW-র হয়ে ‘গুপ্তচরবৃত্তির’ অভিযোগে মামলা

সাড়ে আট বছর বাদে ইংল্যান্ড দলে জায়গা পেলেন লেগ স্পিনার, কে তিনি?

‘রেজিনগর বিজেপি সরকারের সঙ্গেই থাকবে,’ আত্মবিশ্বাস শুভেন্দুর

হাইকোর্টের নির্দেশে R G KAR কাণ্ডে দেহ সৎকার সংক্রান্ত মামলার তদন্ত করবে সিবিআই

যুবভারতীতে ব্রাজিল-ভারত ম্যাচকে কেন্দ্র করে নিশ্ছিদ্র নিরাপত্তা, একাধিক বিধিনিষেধ আরোপ

‘দলের বাকি সাংসদ-বিধায়কদের নিয়ে কংগ্রেসে সামিল হোন,’ মমতাকে পরামর্শ অধীরের

মুক্তির আগেই ঝড় তুলল দৃশ্যম-৩, ৫০ কোটির আগাম বুকিং