ডোমকলে কাঁঠাল বাগান থেকে উদ্ধার ৬০-৭০টি সকেট বোমা

Share:

নিজস্ব প্রতিনিধি, ডোমকল: রাজ্যে ফের উদ্ধার সকেট বোমা। মুর্শিদাবাদের ডোমকল থেকে ৬০-৭০টি সকেট বোমা উদ্ধার করেছে ডোমকল থানার পুলিশ। এতগুলো বোমা একসঙ্গে উদ্ধার হওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে ডোমকলের রায়পুর গ্রাম পঞ্চায়েতের কুপিলা বিশ্বাসপাড়া এলাকায়।

​গোপন সূত্রে খবর পেয়ে ডোমকলের রায়পুর গ্রাম পঞ্চায়েতের কুপিলা বিশ্বাসপাড়া এলাকায় অভিযান চালায় পুলিশ। ওই এলাকায় একটি কাঁঠাল বাগানে বিপুল পরিমাণ বোমা লুকিয়ে রাখার খবর এসেছিল। বাগানে মাটির নিচে পুঁতে রাখা ছিল বোমাগুলি। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। খবর পাওয়ার পর সেখানে অভিযান চালায় পুলিশ। মাটির নিচে ৩টি প্লাস্টিকের কন্টেনারের মধ্যে বোমাগুলো রাখা ছিল। মাটি খুঁড়ে সেই বোমাগুলো উদ্ধার করেছে ডোমকল থানার পুলিশ। ​বিপুল সংখ্যক বিস্ফোরক উদ্ধারের ঘটনায় এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছ। তার ফলে ঘটনাস্থলে একটি নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। পাশাপাশি উদ্ধার হওয়া এই সমস্ত বিস্ফোরক নিষ্ক্রিয় করার জন্য বম্ব ডিসপোজাল দলকে খবর দেওয়া হয়েছে। সেগুলো নিস্ক্রিয় করার কাজ চলছে। কিন্তু বোমগুলো কে বা কারা সেখানে মজুত করেছিল তা জানা যায়নি। কারা রেখেছে, তাদের খোঁজ শুরু করেছে পুলিশ। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে।

বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন। তার আগে রাজ্যের বিভিন্ন প্রান্তে বোমা ও আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনা চাঞ্চল্যের সৃষ্টি করে। এলাকায় অশান্তি ছড়ানোর চেষ্টা করতেই কী এই ধরনের বোমা মজুত করা হয়েছে নাকি অন্যত্র ছড়িয়ে দেওয়ার জন্য মজুত করা হয়েছিল, জানার চেষ্টা করা হচ্ছে।  জানা গিয়েছে, এক মাসে প্রায় ২ হাজারের বেশি বোমা উদ্ধার হয়েছে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে।

বন্ধুদের সঙ্গে ভলিবল খেলতে খেলতেই মৃত্যুর কোলে ঢলে পড়ল দশম শ্রেণির ছাত্র

টি টোয়েন্টি এশিয়া কাপে ফের ভারত-পাক দ্বৈরথ, কবে মুখোমুখি হবে দুই দল?

শরীর কি সবসময় ক্লান্ত? জেনে নিন প্রোটিনের ঘাটতির ৮ লক্ষণ

দম শেষ! আঁধার থেকে বাঁচতে দিল্লির কাছে ডিজেল ‘ভিক্ষা’ চাইল তারেক সরকার

পাক অধিকৃত কাশ্মীরে ভোটে জিতলেন শিশুধর্ষণ ও পাচারে অভিযুক্ত নেতা

‘১৭ অগস্ট থেকে অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভান্ডারের টাকা ঢুকবে’, ঘোষণা শুভেন্দুর

আসছে নতুন Vivo S2 ফোন, থাকছে ৭,০৫০mAh ব্যাটারি ও ৫০MP ক্যামেরা

‘জেন জি-রা দেশবিরোধী নয়’, তরুণ প্রজন্মের পাশে সঙ্ঘ প্রধান ভাগবত

ডাকাতদের বাধা দিতে গিয়ে পিটুনিতে প্রাণ গেল উগান্ডার জনপ্রিয় ফুটবলারের

অনুশীলনে হাতে চোট শুভমন গিলের, শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্ট খেলবেন?  

‘রং-ধর্ম দেখব না’, পশ্চিমবঙ্গ আবাস নিয়ে রাজধর্ম পালনের অঙ্গীকার শুভেন্দুর

বয়ফ্রেন্ড রচিতকে বিয়ে নিয়ে মুখ খুললেন ‘মহারানি’ হুমা, কী বললেন?

বাড়িতে বোনের বিয়ের তোড়জোড়, বাজার করতে গিয়ে নিথর দেহে ফিরল ভাই

চেক বাউন্সের জের, মহমেডান ক্লাবের সভাপতির পদ হারালেন হুমায়ুন কবীর