দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

১৬-র প্যানেলের আবেদন সংখ্যার অর্ধেকও জমা পড়েনি এবার, দিশেহারা কমিশন

নিজস্ব প্রতিনিধি: ২০১৬ সালের গ্রুপ সি ও গ্রুপ ডি প্যানেল বাতিল করেছে আদালত। তারপর ফের নতুন করে গ্রুপ সি ও গ্রুপ ডি’তে আবেদনের প্রক্রিয়াকরণ শুরু করেছে স্কুল সার্ভিস কমিশন। তাতে দেখা যাচ্ছে এখনও পর্যন্ত স্কুলে স্কুলে এই নিয়োগের জন্য প্রায় ৮ লক্ষ আবেদন জমা পড়েছে। অথচ ২০১৬ সালে স্কুল সার্ভিস কমিশন যখন এই একই প্রক্রিয়া শুরু করেছিল তখন শিক্ষাকর্মী পদের জন্যই কমপক্ষে ১৮ লক্ষ আবেদন জমা পড়েছিল। সেই সময় এই আবেদনের সংখ্যা দেখে রেকর্ড আবেদন জমা পড়েছে বলা হয়েছিল। তাই ২০১৬ সালের তুলনায় এখনও পর্যন্ত ৫০ শতাংশেরও কাছাকাছি পৌঁছায়নি সেই আবেদনের সংখ্যা। তাই প্রশ্ন তৈরি হচ্ছে তাহলে কি এবার স্কুলে স্কুলে শিক্ষাকর্মী পদেও যোগ দিতে অনিহা প্রকাশ করছেন চাকরিপ্রার্থীরা।

গ্রুপ ডি পদে যোগদানের জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা মান মাধ্যমিক থাকা দরকার। তাই ভাবা হয়েছে গ্রুপ সি ও গ্রুপ ডি পদের জন্য আবেদন প্রচুর সংখ্যায় জমা পড়বে। অথচ এখনও মাত্র ৮ লক্ষ আবেদন জমা পড়েছে। এই আবেদন প্রক্রিয়া ৩ ডিসেম্বর বিকের ৫টা পর্যন্ত থাকবে। গ্রুপ সি ও ডি মিলিয়ে শূন্যপদের সংখ্যা দুটি মিলিয়ে প্রায় ৮ হাজারের কাছাকাছি। কিন্তু কমিশনও বুঝতে পারছে না এই কম পরিমাণ আবেদনপত্র কেন জমা পড়ছে। সেই সঙ্গে উঠছে প্রশ্ন, তাহলে কি শিক্ষাকর্মী পদে যোগদানের জন্য প্রার্থীদের মধ্যে অনিনীহা তৈরি হয়েছে।

প্রসঙ্গত, প্রাথমিক স্কুলের শিক্ষক নিয়োগের ইন্টারভিউ শুরু হয়েছে ২৬ নভেম্বর থেকে। এদিকে এসএসসি নিয়োগ নিয়ে চলছে আন্দোলন। নতুন যারা পরীক্ষা দিয়েছিলেন তাঁদের প্রশ্ন যে প্যানেল আগে বাতিল হয়েছে সেই চাকরির অভিজ্ঞতার ভিত্তিতে কেন ১০ নম্বর দেওয়া হবে। ইন্টারভিউতে ডেমো ক্লাসের জন্য ১০ নম্বর বরাদ্দ করা রয়েছে। নতুনদের অনেকেই তো এখানে পিছিয়ে যাবে। এই প্রশ্ন নিয়ে হাইকোর্টে দায়ের হয়েছে দুটি মামলা। স্বীকৃত বেসরকারি স্কুল শিক্ষকরা অতিরিক্ত ১০ নম্বর পাওয়ার দাবি জানিয়েছেন এই মামলায়। অন্যদিকে নিয়ম না থাকলেও পার্ট টাইম শিক্ষকরা অনেকেই এই নম্বর পেয়ে গিয়েছেন বলে উচ্চ আদালতে আরও এক দায়ের হওয়া মামলায় দাবি করা হয়েছে।

 

Published by:

Share Link:

More Releted News:

ঙ্গলগঞ্জের নাম বদলে ‘হিলগঞ্জ’ করে দিলেন অমিত শাহ, প্রতিবাদে সরব তৃণমূল কংগ্রেস

আক্রা সন্তোষপুর বস্তিতে আগুন, ওভারহেডের তার পুড়ে ব্যাহত ট্রেন চলাচল

সল্টলেকের গোপন ডেরায় বিজেপির ভিন রাজ্যের লোকজন, সুজিত বসুর অভিযোগে অ্যাকশন

নোয়াপাড়া থানার পিছনে ভয়াবহ বিস্ফোরণ, কেঁপে উঠল এলাকা

দ্বিতীয় দফার ভোটের আগেই ফের ভাঙন হুমায়ুনের দলে, তৃণমূলে যোগ প্রার্থীর

রেকর্ড ভোট শীতলকুচিতে, ৯৯ শতাংশের দোরগোড়ায় পৌঁছেও কেন আটকে গেল পরিসংখ্যান?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ