‘৯৫ শতাংশ ভোট পড়বে’, আগাম জানিয়ে দিলেন কেষ্ট

Share:

নিজস্ব প্রতিনিধি, বোলপুর : সকাল থেকেই রাজ্যের ১৬ জেলায় ১৫২ আসনে ভোট হচ্ছে। বিক্ষিপ্ত অশান্তি ছাড়া বড় ধরনের ঘটনা ঘটেনি। এই ভোটে অত্যন্ত আশাবাদী অনুব্রত মণ্ডল। স্বভাবসিদ্ধ ভঙ্গিতে তাঁকে এদিন বলতে শোনা গিয়েছে এবার ৯৫ শতাংশ ভোট পড়বে। একচেটিয়া ভোট মিলবে। এদিন তাঁকে অনেকটাই আত্মবিশ্বাসী দেখিয়েছে। 

এদিন কমিশনের কাজ নিয়েও কথা বলেছেন অনুব্রত। তাঁর কথায়, কমিশন বয়স্ক মানুষদের সঙ্গে অন্যায় করেছে। তাঁদেরকেও লাইনে দাঁড়াতে হয়েছে। এবার খুব ভালো ভোট হচ্ছে। এবার আর নজরবন্দি নয়, বিনা বাধাতেই ভোট দিলেন কেষ্ট। কয়েক বছর আগে এই ছবিটাই ছিল ভিন্ন। পুরসভা হোক বা লোকসভা বা বিধানসভা ভোটে সবসময় অনুব্রত মণ্ডলের হুঙ্কার শোনা যেত।  ২০২১ সালের বিধানসভায় তাঁকে নজরবন্দি রেখেছিল কমিশন। কিন্তু এদিন আর নজরবন্দি নয়, ভিন্ন রূপে দেখতে পাওয়া গেল তাঁকে। বাইকের পিছনে বসে মেয়েকে নিয়ে ভোট দিলেন। ভোট দিয়ে বেরিয়ে তিনি বললেন, শান্তিপূর্ণ ভোট হোক। কুল কুল ঠাণ্ডা। আরামসে ভোট করুক।

একসময় তাঁর মুখেই শোনা যেত চরাম চরাম ঢাক বাজানো, গুড় বাতাসা, নকুল দানার কথা। আজ তাঁর মুখেই শান্তিপূর্ণ নির্বাচন করার কথা শোনা যাচ্ছে। বীরভূমের বোলপুরের ভগবতী নিম্নবুনিয়াদি বিদ্যালয়ে ভোট দেন অনুব্রত। বুথের বাইরে বেরিয়ে তৃণমূল নেতা বলেন, খুব ভালো ভোট হচ্ছে। ভোট দিলাম। আপনারাও সুষ্ঠু ভাবে ভোট দিন। গরম পড়েছে। ঠাণ্ডা, ঠাণ্ডা কুল কুল, ভোট হবে আরমস। মোটের উপর শান্তিপূর্ণ ভোট হচ্ছে বলে নির্বাচন কমিশন সূত্রে খবর।

কালীঘাটে ঠিক কি ঘটেছিল, তদন্তে নামল লালবাজারের গোয়েন্দা বিভাগ

ভাঙল ‘ধুরন্ধর-২’র রেকর্ড, বক্স অফিসে ৬৫০ কোটির গণ্ডি টপকাল ‘রামায়ণ’

মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কুরুচিকর পোস্ট, সাসপেন্ড কলকাতা পুলিশের ইন্সপেক্টর

তুরস্কের ইস্পাত কারখানায় ভয়াবহ বিস্ফোরণে ঝলসে মৃত ১৬, আহত একাধিক

রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের জন্মদিবসে শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী

উধাও শীতের আমেজ, কলকাতা-সহ রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস!

বসিরহাটে দুই বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত ১, আহত ৩

তৃতীয় সংসারও টিকল না, দীর্ঘ ১৩ বছরের দাম্পত্যে ইতি টানলেন পবন কল্যাণ

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

কম দামে পাবেন দুর্দান্ত ক্যামেরা! বাজারে আসছে Xiaomi 18T

১২ নভেম্বর থেকে গুরু-মঙ্গলের বিশেষ যুতি! কপাল খুলবে ৩ রাশির

আজকের রাশিফল: নতুন মানুষের সঙ্গে পরিচয় হতে পারে, আর্থিক বিষয়ে সতর্ক থাকুন