ট্রেনে ভূমিষ্ঠ শিশু, মা ও নবজাতককে হাসপাতালে নিয়ে গেল রেল পুলিশ

মেদিনীপুর স্টেশনে সেই ট্রেনটি এসে পৌঁছালে মেদিনীপুরে কর্মরত রেল কর্মীরা অতি তৎপরতার সঙ্গে এগিয়ে যান মা ও শিশুর কাছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: মানবিক মুখ দেখা গেল রেল (RAIL) পুলিশের। চলন্ত ট্রেনে প্রসূতি জন্ম দিয়েছিলেন সন্তানের। সেই মা ও শিশুর উপযুক্ত চিকিৎসার জন্য রেলপুলিশ তাঁদের সযত্নে পৌঁছে দিল হাসপাতালে। ঘটনা মেদিনীপুরের। আর এই ঘটনায় রেলকর্মী ও পুলিশদের ধন্যবাদ জানাচ্ছেন দম্পতি।

জানা গিয়েছে, বিহার থেকে খড়গপুরে আসছিলেন এক দম্পতি। তাঁরা ইটভাটায় কাজ করেন।  রেল সূত্রে খবর ওই দম্পতি তাঁদের এক সন্তানকে নিয়ে খড়গপুরের এক আত্মীয়ের বাড়িতে  আসছিলেন। হঠাৎ মহিলার ট্রেনের মধ্যেই প্রসূতি যন্ত্রণা শুরু হয়। কিন্তু ট্রেনের মধ্যে ব্যবস্থা না থাকায় কাপড় ঢেকে প্রসবের ব্যবস্থা করেন ওই মহিলার স্বামী। তখন ট্রেন চন্দ্রকোনার শালবনিতে। সেই খবর পেয়েছিলেন রেলকর্মী ও পুলিশ।

মেদিনীপুর স্টেশনে সেই ট্রেনটি এসে পৌঁছালে মেদিনীপুরে কর্মরত রেল কর্মীরা অতি তৎপরতার সঙ্গে এগিয়ে যান মা ও শিশুর কাছে। তাঁদের উদ্ধার করে সযত্নে পাঠানো হয় মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। এই কাজ করার জন্য রেলকর্মীদের কুর্নিশ জানাচ্ছেন সকলে। উল্লেখ্য, মাসখানেক আগে মেদিনীপুর রেল স্টেশনে সদ্য সন্তান প্রসব করেছিলেন এক মহিলা। তাঁর ও নবজাতকের পাশে এসে দাঁড়িয়েছিলেন কৌশিক কচ, পারমিতা মণ্ডল, সেক মুস্তাফিজুর রহমান ও রেলকর্মীরা। সকলের উদ্যোগে সযত্নে হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাঁদের। চিকিৎসার পরে মা ও সন্তানকে সম্পূর্ণ সুস্থ অবস্থায়  দায়িত্ব নিয়ে বাড়ি পৌঁছে দিয়েছিল রেলপুলিশ।

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২

চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় ডিজে বন্ধ, দূষণ ঠেকাতে নিষিদ্ধ আতশবাজিও

গাইঘাটার পুলিশি এনকাউন্টার-কাণ্ডে সিআইডি তদন্ত, ঘটনাস্থলে পাঁচ সদস্যের দল

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

গাড়িতে বসেই SSC-র গ্রুপ ডি দুর্নীতি সংক্রান্ত মামলায় জামিন পেলেন পার্থ

মৌপিয়ার নিপুন তুলির টানে মৃন্ময়ী থেকে চিন্ময়ী হয়ে ওঠেন জগদ্ধাত্রী

অক্ষরের বদলে দিল্লির অধিনায়ক কে? উত্তর দিলেন কোচ সৌরভ