আসন্ন বিধানসভা নির্বাচনে তৃণমূলের প্রার্থী তালিকায় একঝাঁক টলি-তারকা, কে কোন আসনে?

ব্যারাকপুর থেকে পরিচালক রাজ চক্রবর্তী, বরানগর থেকে অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, রাজারহাট গোপালপুর থেকে গায়িকা অদিতি মুন্সি,

Share:

নিজস্ব প্রতিনিধি: আজ মঙ্গলবার (১৭ মার্চ), বিকেল ঠিক সাড়ে ৩ টে নাগাদ সাংবাদিক বৈঠক করে আসন্ন বিধানসভা নির্বাচনের তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সুব্রত বক্সী। ২৯১ আসনের প্রার্থী তালিকা ঘোষণা করল তৃণমূল। ইতমধ্যেই সিপিআইএম এবং বিজেপি প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছে। বহু প্রতীক্ষিত এই ঘোষণায় প্রার্থী তালিকায় নাম রয়েছে একঝাঁক টলিউড তারকা। জল্পনায় ছিল একাধিক নাম। কিন্তু প্রার্থী তালিকায় আরও একাধিক চমক দিয়েছে তৃণমূল। ইতিমধ্যে তৃনমূলে যোগ দিয়েছেন অভিনেত্রী কোয়েল মল্লিক, তিনি রাজ্যসভার সাংসদ হচ্ছেন। যেটি কিনা আসন্ন বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলের মাস্টারস্ট্রোক। এছাড়াও সুপারস্টার দেব, রচনা বন্দ্যোপাধ্যায় তৃনমূলের সাংসদ।

দেব ঘাটালের তিনবারের সাংসদ এবং চব্বিশের লোকসভা নির্বাচনে তৃণমূলের টিকিটে দাঁড়িয়ে হুগলীর সাংসদ হয়েছেন রচনা। এছাড়া সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, রাজ চক্রবর্তী, লাভলী মৈত্র-সহ একাধিক টলউড তারকা তৃণমূলের টিকিটে বিধায়ক হয়েছেন। তবে ছাব্বিশের নির্বাচনে তৃণমূলের প্রার্থী তালিকায় টলিপাড়ার একঝাক তারকা। নদিয়ার করিমপুর থেকে তৃণমূলের প্রার্থী হচ্ছেন অভিনেতা সোহম চক্রবর্তী। ব্যারাকপুর থেকে পরিচালক রাজ চক্রবর্তী, বরানগর থেকে অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, রাজারহাট গোপালপুর থেকে গায়িকা অদিতি মুন্সি, সোনারপুর দক্ষিণ থেকে অভিনেত্রী অরুদ্ধতী তথা লাভলি মৈত্র, মানিকতলা থেকে অভিনেত্রী শ্রেয়া পাণ্ডে, চন্দননগর থেকে গায়ক ইন্দ্রনীল সেন। অর্থাৎ এই বিধানসভা কেন্দ্রগুলির প্রার্থী তালিকার কোনও পরিবর্তন হয়নি। তবে সোহম চক্রবর্তীর আসন বদল হয়েছে। এর আগে পূর্ব মেদিনীপুর জেলার চণ্ডীপুরের বিধায়ক ছিলেন তিনি। এবার তিনি নদীয়ার করিমপুর থেকে লড়বেন। এদিকে চাঁচল কেন্দ্র থেকে নতুন মুখ হিসেবে জায়গা করে নিয়েছেন প্রাক্তন আইপিএস অফিসার প্রসূন বন্দ্যোপাধ্যায়। যিনি টলিউডের একজন দাপুটে অভিনেতাও বটে!

জল্পনা ছিল এবারের বিধানসভা নির্বাচনে টলিউডের একাধিক নতুন মুখ দেখা যাবে। কিন্তু তা হল না। জল্পনা ছিল, অভিনেতা পরমব্রত চক্রবর্তী, রবি গায়িকা ইমন চক্রবর্তী, অভিনেত্রী সৌমিতৃষা কুণ্ডু বিধানসভা নির্বাচনের অংশ হবেন। কিন্তু তা হল না। যে সব তারকারা আগে পুরনো মুখ ছিলেন, তারাই রয়ে গেলেন, পুরনোদের উপরেই ভরসা রাখল তৃণমূল। যদিও সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ২০২৪ সালে উপ নির্বাচনে জিতে বরানগরের বিধায়ক হয়েছিলেন। এবারেও একই বিধানসভা নির্বাচনে লড়বেন। পাশাপাশি প্রযোজক-পরিচালক রাজ চক্রবর্তীও ব্যারাকপুরের আসন থেকে লড়বেন। ২০২১ সালে তিনি বিধানসভা নির্বাচনে তৃনমূলের টিকিটে জিতে ব্যারাকপুরের বিধায়ক হয়েছিলেন। সেখান থেকেই তিনি আবারও লড়বেন। অন্যদিকে সদ্য মা হয়েছেন জনপ্রিয় কীর্তন গায়িকা অদিতি মুন্সি, তিনি রাজারহাট গোপালপুর থেকে আবারও তৃণমূলের টিকিটে লড়বেন। তিনি ২০২১ সালে একই জায়গা থেকে দাঁড়িয়ে গোপালপুরের বিধায়ক হয়েছিলেন। অন্যদিকে আসন বদল করে অভিনেতা সোহম চক্রবর্তী করিমপুর থেকে তৃণমূলের টিকিটে লড়বেন। এদিকে কাঞ্চন মল্লিককে সরিয়ে উত্তরপাড়া থেকে কল্যাণ বন্দোপাধ্যায়ের ছেলে  শীর্ষান্য বন্দ্যোপাধ্যায়কে টিকিট দিল তৃণমূল।  উল্লেখ্য, আগামী ২৩ এবং ২৯ এপ্রিল পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন। ফলাফল ৪ মে ঘোষিত হবে।

আচমকা পুরনো প্রেমের সঙ্গে যোগাযোগ, গুরুপূর্ণিমায় সুখবর পাবেন ৩ রাশির জাতকরা

লিগ্যাল এইডের দ্বারস্থ হয়ে সাত মাসের সন্তানকে ফিরে পেল ১৩ বছরের মা

দীর্ঘদিন ডায়াবেটিসের সমস্যায় ভুগছেন? এই অভ্যাসেই হবে মুশকিল আসান

বাড়িতে থাকা কয়েকটি উপকরণ দিয়ে বানান অ্যান্টি-এজিং কোলাজেন জেল, দুর্দান্ত ফল পাবেন

‘পড়ুয়া ও আমজনতাকে হয়রানি করা বন্ধ না হলে ফের আন্দোলন’, হুঁশিয়ারি অভিজি‍ৎ দীপকে’র

৫০ পার হলেও কমবে না গ্ল্যামার, এই ৫ সহজ অভ্যাসে বজায় থাকবে তারুণ্য

নেশামুক্তি কেন্দ্রে তরুণীকে ঘুমের ওষুধ খাইয়ে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার কর্ণধার

ভর সন্ধ্যায় মর্মান্তিক দুর্ঘটনা! বাইককে বাঁচাতে গিয়ে উল্টে গেল অটো, নিহত চালক

‘পড়ুয়ারা কি সন্ত্রাসী’, নিট আন্দোলনকারীদের বিরুদ্ধে পেলেট গান ব্যবহার নিয়ে ক্ষোভ উগরে দিলেন প্রিয়াঙ্কা

যন্তরমন্তরে ‘আরশোলা’দের আন্দোলনে সামিল হওয়ার মূল্য? চাকরি গেল সহকারী অধ্যাপকের

কাটমানি- সিন্ডিকেট রোধে রাজ্যে চালু ৪টি টোল-ফ্রি নম্বর, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

আচমকাই ইস্তফা দিলেন ভারতীয় ক্রিকেট দলের সহকারী কোচ

তাজমহলে বিদেশি পর্যটকের ওপর বাঁদরের হামলা, এক ঘণ্টা অপেক্ষাতেও মিলল না অ্যাম্বুলান্স

কলকাতায় বাংলাদেশ দূতাবাসের প্রেস সচিবের দায়িত্বে বিএনপিপন্থী মহিলা সাংবাদিক