চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

প্রেমিকাকে আকন্ঠ মদ্যপান করিয়ে অভব্যতা, গণধোলাই সিভিক ভলান্টিয়ারকে

নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: প্রেমিকাকে আকন্ঠ মদ্যপান করিয়ে রাস্তায় ফেলে পালানোর সময় হাতেনাতে ধরা পড়ল এক সিভিক ভলান্টিয়ার। এরপরই গ্রামবাসীরা তাপস রায় নামে সিভিক ভলান্টিয়ারকে বেদম মারধোর করে পুলিশের হাতে তুলে দিলেন। ঘটনাটি রবিবার রাতে ধূপগুড়ি পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের বিদ্যাসাগর পল্লীতে। স্থানীয় বাসিন্দাদের দাবি, রবিবার সন্ধ্যা নাগাদ এক বাইক আরোহী এক তরুণীকে রাস্তার ধারে নামিয়ে দিয়ে চম্পট দেয়। কিছুক্ষণ পরেই ওই তরুণী রাস্তার পাশেই শুয়ে পড়েন দেখে ছুটে আসেন এলাকাবাসী। তখনই তাঁরা লক্ষ্য করেন ওই তরুণী আকন্ঠ মদ্যপান করেছেন। এরপরই তাঁরা ওই তরুণীকে সুশ্রসা করেন। কিছুক্ষণ পর ওই বাইক আরোহী যুবক তথা ময়নাগুড়ি থানার সিভিক ভলান্টিয়ার তাপস রায় ফের ঘটনাস্থলে আসেন। তখনই স্থানীয় বাসিন্দারা তাপসকে ধরে গণধোলাই দেয়। ঘটনার খবর পেয়ে ধূপগুড়ি থানার পুলিশ দুজনকেই উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বছর ছাব্বিশের ওই তরুণী পূর্ব গয়েরকাটার তেলিপাড়া এলাকার বাসিন্দা। দুই সন্তানের জননী ওই তরুণীর স্বামী দুই বছর আগে মারা যায়। কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তাপস রায়ের সঙ্গে মহিলার সম্পর্ক গড়ে ওঠে। কিন্তু সিভিক ভলান্টিয়ার তাপসের দাবি, ওই তরুণী তাঁকে ব্ল্যাকমেল করছিল। এভাবে নগদ টাকা ছাড়াও বহু দামী জিনিসপত্র হাতিয়ে নিয়েছে। রবিবার সন্ধ্যায় তাঁরা দুজনেই মদ্যপান করেন। কিন্তু তরুণী অসুস্থ হয়ে পড়ায় সে ভয়ে তাঁকে বাইক থেকে নামিয়ে পালিয়ে গিয়েছিল বলে দাবি করেছে তাপস। পুলিশ দুজনকেই জিজ্ঞাসাবাদ করছে। তবে এখনও কেউ থানায় লিখিত অভিযোগ করেনি।

Published by:

Share Link:

More Releted News:

দু’দফায় হবে পরিচয় যাচাই, বাংলায় ‘মুসলিম’ ভোটারদের আটকাতে নয়া ছক জ্ঞানেশের!

ইডি গ্রেফতার করতেই অসুস্থ ব্যবসায়ী জয় কামদার, ভর্তি R.G.KAR হাসপাতালে

নির্বাচনে আগে কলকাতায় গঙ্গার পাড়ে ধরা পড়ল বিপুল পরিমাণ গাঁজা, ধৃত ২

কয়লা পাচার মামলায় আইপ্যাকের ডিরেক্টরকে তলব ইডির

কলকাতায় গরম বেড়ে হবে ৩৭ ডিগ্রি, পশ্চিমাঞ্চলে তাপমাত্রা পৌঁছবে ৪১’র ঘরে

প্রথম দফার ভোটের দিন রাজ্যে থাকবেন মোদি-শাহ, বড় পরিকল্পনা বিজেপির

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ