বৃষ্টি উপেক্ষা করে শপথের দাবিতে আম্বেদকরের পদতলে সায়ন্তিকা-রেয়াত   

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ফের শপথের দাবিতে ধর্নায় বসলেন রাজ্যের দুই বিধানসভা কেন্দ্রে জয়ী বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং রেয়াত হোসেন। বৃহস্পতিবার শপথের দাবিতে তাঁরা বি আর আম্বেদকরের  মূর্তির পাদদেশে ধর্নায় বসেছেন। তাঁরা অপেক্ষা করছেন কখন রাজ্যপাল সি ভি আনন্দ বোস বিধানসভায় আসবেন। তবে সূত্রের খবর বর্তমানে রাজ্যপাল রাজভবনে নেই। দিল্লিতে চলে গেছেন। এই আবহে কবে শপথ নেবেন দুই নব নির্বাচিত বিধায়ক তা কার্যত অধরা।

গত বুধবার শপথের দাবিতে বিধানসভার সিঁড়িতে ধর্নায় বসেছিলেন   সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং রেয়াত হোসেন। বিধানসভার সামনে হাতে প্ল্যাকার্ড  নিয়ে বিক্ষোভ দেখান শুরু করেন। সেখানে লেখা ছিল, ‘শপথগ্রহণের জন্য রাজ্যপালের পৌঁছনোর অপেক্ষা করছি’। এদিন সেই দাবিতে ধর্নায় বসলেন জয়ী দুই তৃণমূল বিধায়ক।

উল্লেখ্য, ভগবানগোলা থেকে জয়ী হয়েছেন রেয়াত হোসেন সরকার এবং বরানগর থেকে জয়ী  সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের শপথ নিয়ে রাজ্যপাল বনাম বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের মধ্যে চলছে  টানাপোড়েন। আগামী ২৬ জুন রাজভবনে শপথের জন্য সায়ন্তিকাকে ডাকে পাঠিয়েছেন রাজ্যপাল। কিন্তু রেয়াত হোসেন সরকার এখনও এমন কোনও আমন্ত্রণ পাননি বলেই জানিয়েছেন। এই দুই বিধায়কের শপথ গ্রহণ রীতিমাফিক রাজ্য বিধানসভায় অধ্যক্ষের হাতেই হওয়া উচিত। কিন্তু রাজভবন থেকে সবুজ সংকেত না পাওয়ায় দুই বিধায়কের শপথ গ্রহণ আটকে রয়েছে। এরফলে নির্বাচনে জয়ের পরেও এলাকার কোন কাজ করতে পারছেন না জয়ী বিধায়করা। এই আবহে শপথের দাবিতে  বুধের পর বৃহস্পতিবার ধর্নায় বসলেন সায়ন্তিকা এবং রেয়াত।

বক্সঅফিসে রেকর্ড! মুক্তির দিনেই ভারতে ৭২.৪৪ কোটি টাকা আয় করল ‘স্পাইডার-ম্যান’

মোবাইল নিয়ে হাসপাতালে প্রবেশে নিষেধাজ্ঞা, তোলা যাবে না ছবি, বড় নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

মন্তেশ্বরে বাড়ি, হাওড়ায় গেঞ্জি কারখানার শ্রমিক ছিল বর্ধমানে ধৃত জঙ্গি হামিদ

‘প্রধানমন্ত্রীকে কটূক্তি করলেই ফৌজদারি মামলা হয় না’, রুচিকা ইস্যুতে সরব CJP মুখপাত্র সৌরভ দাস

শুটিংয়ে মাধুরীকে জোর করে চুম্বন বিনোদ খান্নার, বিতর্ক নিয়ে মুখ খুললেন অভিনেতার বন্ধু

দীর্ঘ টানাপোড়েনে ইতি! মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহের বিবাহবিচ্ছেদের আবেদন মঞ্জুর সুপ্রিম কোর্টের

প্রয়াত কিংবদন্তি ইতালিয়ান ডিফেন্ডার ফ্রাঙ্কো বারেসি, শোকস্তব্ধ ক্রীড়ামহল

বাংলায় পাট চাষিদের ভাগ্য ফেরাবে ‘নিনফেট সাথী’ পাউডার, বাড়বে উপার্জন

গলছে বরফ, চলতি বছরেই ভারত সফরে চিনের প্রেসিডেন্ট শি জিনপিং

মুখ্যমন্ত্রীর উপরে হামলার ছক! বর্ধমান থেকে গ্রেফতার জইশ জঙ্গি

শুক্রবারেও ভিজবে বাংলা! কলকাতাসহ একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস

২১ জুলাই সমাবেশে আদালতের নির্দেশ কেন মানা হয়নি? কালীঘাট তৃণমূলকে সতর্ক করল হাইকোর্ট

প্রথম দিনেই ৭২.৪৪ কোটি টাকা আয় ‘স্পাইডার-ম্যান ব্র্যান্ড নিউ ডে’র, ভাঙল ‘পাঠান-কান্তারা’র রেকর্ড

হাইকোর্টে ধাক্কা! ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় এবার সুপ্রিম কোর্টে কালীঘাট তৃণমূল