‘প্রভুর আশীর্বাদ’, জন্মাষ্টমীর আগে দিঘার জগন্নাথ মন্দিরের উপরে দেখা গেল আলোর বলয়

সামনেই জন্মাষ্টমী। তার আগেই দিঘার জগন্নাথ মন্দিরের উপর দেখা গেল আলোর বলয়। এটা কী জগন্নাথদেবের আশীর্বাদ নাকি অন্য কিছু?

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সামনেই জন্মাষ্টমী। তার আগেই দিঘার জগন্নাথ মন্দিরের উপর দেখা গেল আলোর বলয়। এটা কী জগন্নাথদেবের আশীর্বাদ নাকি অন্য কিছু? বুধবার (১৩ অগস্ট) বেলা সাড়ে ১১ টা নাগাদ দিঘার জগন্নাথ মন্দিরের উপরে সূর্যকে মাঝখানে রেখে সৃষ্ট বিশাল আলোর বলয়টি দেখতে মন্দির চত্বরে ভিড় জমে যায়। মূহুর্তে মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে সেই দৃশ্য। বিষয়টি অলৌকিক বলে দাবি করছেন ভক্তরা। এবার অনেক বলছেন, ‘স্বয়ং জগন্নাথের আশীর্বাদ পড়েছে মন্দিরে।’ আবার কেউ বলছেন, ‘এটি রামধনু নয়তো সৌরবলয়।’ আসলে মেঘে জলের স্ফটিক থাকে। আর তা সিরাস মেঘ হলে ষড়ভূজাকৃতি হয়।

তার মধ্যে সূর্যের আলো গেলে সেটি ২২ ডিগ্রি বেঁকে যায় বলে এ রকম বলয় হয় হলে জানিয়েছেন একজন সৌর বিজ্ঞানী। সামনেই জন্মাষ্টমী, হিন্দুধর্মে শ্রীকৃষ্ণের জন্মদিন এদিনে বলে দিনটিকে জন্মাষ্টমী বলা হয়। তার আগেই দিঘার জগন্নাথ মন্দিরের ঠিক ওপরেই সৌর বলয়ের সৃষ্টি অনেকের মনেই নানা কৌতুহলের জন্ম দিয়েছে। মাস কয়েক আগেই দিঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় গঠিত এই মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠান চলেছে বেশ কিছুদিন ধরে। খোদ মুখ্যমন্ত্রী মন্দিরের উদ্বোধন করেছেন। আসলে বাঙালি শুধু নয়, গোটা দেশের মানুষ জগন্নাথধাম মানে শুধু পুরীকেই বোঝে। কিন্তু পশ্চিমবঙ্গের থেকে পুরী অনেকটাই দূরে। তাই ইচ্ছে থাকলেও সময় এবং অর্থাভাবে অনেকেই পুরীতে যেতে পারেন না। তাই নিজের রাজ্যবাসীদের চাহিদার কথা ভেবেই দিঘার বিশাল জায়গা জুড়ে জগন্নাথধাম গড়ে তুলেছেন মুখ্যমন্ত্রী।

যদিও এতে বহু বিতর্কের সম্মুখীন হয়েছিলেন তিনি, কিন্তু নিজের সিদ্ধান্তে অনড় থেকে বাঙালিদের স্বপ্ন বাস্তবে রূপ দিয়েছেন মুখ্যমন্ত্রী। আর বুধবার সেই মন্দিরের উপরেই সূর্যের চারপাশে দেখা মিলল আলোর বলয়। যা দেখতে সকাল থেকেই মন্দির চত্বরে ভিড় জমেছিল। তবে শুধু মন্দির নয়, পূর্ব মেদিনীপুরের আশেপাশে এলাকাতেও এই দৃশ্যের দেখা মিলেছে। এই বিষয়ে একজন ভূগোলবিদ জানিয়েছেন, এমন বলয় হতেই পারে। সৌরবলয় সাদা বা হালকা রঙের হয়ে থাকে, তবে মাঝে মাঝে বর্ণালীর মতো দেখায়। এদিকে মন্দিরের উপর আলোর বলয় দেখে ভক্তরা ক্যামেরাবন্দি করেছে। কেউ বলেছেন, ‘সবই ঈশ্বরের কৃপা’, কেউ কেউ আবার জয় জগন্নাথ ধ্বনিও দিয়েছেন।

IIT-রুরকিতে ছাত্রের অস্বাভাবিক মৃত্যু, খুন নাকি আত্মহত্যা?

হাসপাতালে শাশুড়িকে দেখতে গিয়ে মৃত্যু, দিদির সামনে জামাইবাবুকে খুন করল শ্যালক

কাজ শেষে বাড়ি ফিরে প্রতিবেশীর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় স্ত্রীকে দেখলেন স্বামী! তারপর যা ঘটল…

মহিলার উপর দিয়ে চলে গেল ট্রেনের তিনটি কামরা, ঘটল অলৌকিক ঘটনা! ভাইরাল ভিডিও

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড় তৈরির আশঙ্কা

পুরী যাওয়ার পথে ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাকের সঙ্গে ধাক্কা পুণ্যার্থীদের বাসের

বাড়ি ফেরার পথে ছিনতাইবাজদের হামলায় রক্তাক্ত যুবতী, শোরগোল এলাকায়

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

বিসর্জনের সময় বিপত্তি! আগুনে পুড়ল কালীপ্রতিমা, অমাবস্যায় হবে ‘ক্ষমাপার্থনা পুজো’

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর