দীর্ঘদিনের স্বপ্নপূরণ! দন্ডি কেটে ‘নৈহাটির বড়মার’ কাছে বর্ধমানের বিজেপি কর্মী

Share:

নিজস্ব প্রতিনিধি: ২০২১ সালে স্বপ্নভঙ্গ হয়েছিল। অভিযোগ, সেই সময় রাজনৈতিক হিংসার শিকার হয়ে শত শত বিজেপি কর্মীকে বাড়ি ছাড়া হতে হয়েছিল। এবার পরিবর্তন চেয়ে নৈহাটির বড়মার কাছে মানত করেছিলেন বর্ধমানের যুবক ঋষিকেশ মণ্ডল। গত ৪ মে স্বপ্নপূরণ হতেই গত ৭ মে এক প্রতিবেশীকে সঙ্গে নিয়ে বেরিয়ে পড়েন ওই বিজেপি কর্মী। বর্ধমানের ১০৮ শিব মন্দির প্রাঙ্গন থেকে দন্ডি কাটতে কাটতে দীর্ঘ পথ পেরিয়ে আজ অর্থাৎ বৃহস্পতিবার (৪ জুন) সকালে এসে পৌঁছন নৈহাটিতে।

তৃণমূলের ১৫ বছরের শাসনের অবসান ঘটিয়ে ক্ষমতায় এসেছে বিজেপি। তারপর থেকেই দেখা যাচ্ছে প্রতিজ্ঞা পূরণে কেউ চুল কাটছেন, কেউ দাড়ি কামাচ্ছেন। এবার বিজেপি সরকার গঠন হতেই মনস্কামনা পূরণ হল বিজেপি কর্মী ঋষিকেশ মণ্ডলের। তিনি বলেন, আজ নৈহাটির বড়মার কাছে তাঁর গ্রামবাসী ও পশ্চিমবঙ্গের মানুষের জন্য মঙ্গল কামনা করে পুজো দেবেন।

আরও পড়ুন-‘বাপ-বেটা চোর’, সন্দীপন সাহার বাড়ির সামনে শ্লোগান স্থানীয়দের, সামিল বিজেপি কর্মীরাও

উত্তর ২৪ পরগনার নৈহাটি মানেই একটাই নাম বড়মা। মায়ের অলৌকিক শক্তিতে বিশ্বাস রেখেই চরণে মাথা নত হয় অসংখ্য ভক্ত-দর্শনার্থীরা। অনেকেই মনে করেন, দেবীর পায়ে এক বার মাথা ঠেকালে মনের বাসনা পূর্ণ হবেই। আর সেই কারণেই প্রতিদিনই দূরদূরান্ত থেকে অগুণিত ভক্তদের ছুটে আসে। সারা বছরই দেবীর নিত্যপুজো হয়ে থাকে। ‘ধর্ম হোক যার যার, বড়মা সবার’।  বড়মার খ্যাতি বর্তমানে দেশের গণ্ডি পেরিয়ে ছড়িয়ে পড়েছে বিদেশেও। 

কালীপুজোয় আজ হিঙ্গলগঞ্জে BSF জওয়ানদের সঙ্গে সাক্ষাৎ করবেন মুখ্যমন্ত্রী 

মধ্য জাপানে ফের ভূমিকম্প, আহত একাধিক

কালীপুজোর পরেই আবহাওয়ার ভোলবদল! কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস

আজকের রাশিফল: আজ ধৈর্যের পরীক্ষা দিতে হতে পারে! কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা

কালীপুজোর আগের দিনেই আগুনে ভস্মীভূত গোটা মণ্ডপ, চোখে জল উদ্যোক্তাদের

ভারতের গ্র্যান্ড ক্যানিয়নের পাশাপাশি ঘুরে আসুন ‘বেলুম গুহা’ও, রইল খুঁটিনাটি তথ্য

ভরা বাজারে বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল তিনজনের, আহত ১২

সুজি কিংবা গাজর নয়, আপেল দিয়েই বানান সুস্বাদু স্বাদের হালুয়া! রইল সহজ রেসিপি

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক

আতশবাজির ধোঁয়া থেকে চোখ বাঁচাবেন কীভাবে? সুরক্ষিত থাকতে মানুন এই ৫ নিয়ম

এগরোল-চাউমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী