ম্যাকাও রহস্য, অন্ধকারে হাতড়ে চলেছে বনদফতর

সূদূর অ্যামাজন থেকে সোজা বাংলার ময়নাগুড়িতে এসে হাজির একটি ম্যাকাও।

Share:

নিজস্ব প্রতিনিধি: সূদূর অ্যামাজন থেকে সোজা বাংলার ময়নাগুড়িতে এসে হাজির একটি ম্যাকাও। কিন্তু কীভাবে? না, অনেক চেষ্টা করেই কিছুই বুঝতে পারছেন না বনদফতরের কর্মীরা। কারণ জানতে তদন্ত শুরু করছে তারা। গত বুধবার সকালে জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের হেলাপাকড়ি অঞ্চলের পারের বাড়ি গ্রামের দীপু রায়ের বাড়ি থেকে একটি রেড অ্যান্ড গ্রিন ম্যাকাও পাখি উদ্ধার হয়। পাখিটিকে উড়ে এসে ওই বাড়িতে বসতে দেখে স্থানীয়রা। এরপর পাখিটিকে ধরে রেখে খবর দেওয়া হয় বনদফতর এবং পরিবেশ কর্মীদের। ময়নাগুড়ি পরিবেশ প্রেমী সংগঠনের সম্পাদক নন্দু রায় গিয়ে পাখিটিকে উদ্ধার করেন। এরপর তাকে আঙুর, আপেল, পেয়ারা ইত্যাদি খাইয়ে গরুমারা ওয়াইল্ড লাইফ ডিভিশনের রামশাই রেঞ্জের বনকর্মীদের হাতে তুলে দেয়।

তারপর বনকর্মীরা পাখিটিকে নিয়ে চলে যায় গরুমারা প্রকৃতি বিক্ষন কেন্দ্রে। আপাতত পাখিটি সেখানেই পর্যবেক্ষণে রয়েছে। বৃহস্পতিবার দুপুরে পরিবেশ প্রেমী নন্দু রায়কে নিয়ে পারের বাড়ি গ্রামে যান রামশাই রেঞ্জ এর রেঞ্জ অফিসার সুকদেব রায়। সেখানে পৌঁছে তিনি প্রথম যেই ব্যাক্তি পাখিটিকে দেখেছিল তিনি-সহ অন্যান্য বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করেন। কিন্তু কীভাবে এই বিদেশি ম্যাকাও পাখিটি এখানে এল তার কারণ নিয়ে এখনও ধোঁয়াশা রয়ে গিয়েছে।

স্থানীয় পঞ্চায়েত সদস্য নিরঞ্জন দাস বলেন, ‘এই ধরনের বিদেশী পাখি আমরা কোনওদিন দেখিনি। তাই গত বুধবার পাখিটিকে দেখার পর আমরা সঙ্গে সঙ্গে বনদফতরকে জানাই। আজ আবার ফরেষ্ট অফিসাররা এসেছে। আমরা চাই এর উপযুক্ত তদন্ত হোক। আর যদি কেউ চোরাকারবারের জন্য এই পাখিটিকে এনে থাকে তবে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিক বনদফতর’।

হাসপাতালে শাশুড়িকে দেখতে গিয়ে মৃত্যু, দিদির সামনে জামাইবাবুকে খুন করল শ্যালক

কাজ শেষে বাড়ি ফিরে প্রতিবেশীর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় স্ত্রীকে দেখলেন স্বামী! তারপর যা ঘটল…

মহিলার উপর দিয়ে চলে গেল ট্রেনের তিনটি কামরা, ঘটল অলৌকিক ঘটনা! ভাইরাল ভিডিও

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড় তৈরির আশঙ্কা

পুরী যাওয়ার পথে ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাকের সঙ্গে ধাক্কা পুণ্যার্থীদের বাসের

বাড়ি ফেরার পথে ছিনতাইবাজদের হামলায় রক্তাক্ত যুবতী, শোরগোল এলাকায়

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

বিসর্জনের সময় বিপত্তি! আগুনে পুড়ল কালীপ্রতিমা, অমাবস্যায় হবে ‘ক্ষমাপার্থনা পুজো’

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ