বারাসতে SIR-এর শুনানির লাইনে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু ব্যক্তির

Share:

নিজস্ব প্রতিনিধি, বারাসত : এসআইআর (SIR) শুনানির লাইনে দাঁড়িয়ে মৃত্যু হল এক ব্যক্তির। হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে রমজান আলী (RamZan Ali) নামে এক ভোটারের। উত্তর ২৪ পরগনার বারাসতে এস আই আর শুনানি লাইনে দাঁড়িয়ে ছিলেন তিনি। বারাসত দু নম্বর ব্লকের বিডিও অফিসে তাঁকে ডেকে পাঠানো হয়েছিল।

জানা গিয়েছে, মধ্যমগ্রাম বিধানসভার রোহন্ডা চন্ডিগড় পঞ্চায়েতের বাসিন্দা রমজান। বৃহস্পতিবার তাকে ভিডিও অফিসে ডেকে পাঠানো হয়। সমস্ত নথি নিয়ে হাজির হয়েছিলেন তিনি। লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থাতেই অসুস্থ বোধ করেন। এখানেই লুটিয়ে পড়েন তিনি। লাইনে দাঁড়িয়ে আতঙ্কে হৃদরোগে আক্রান্ত হয়েছেন বলে মনে করা হচ্ছে। তারপরেই তাঁর মৃত্যু হয়। স্থানীয় মানুষ তৎক্ষণাৎ তাঁকে পার্শ্ববর্তী সানবেরিয়া গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে। ঘটনার খবর পেয়েই মৃত ওই যুবকের বাড়ি পৌঁছান রাজ্যের খাদ্য ও সরবরাহ মন্ত্রী রথীন ঘোষ।

উল্লেখ্য, খসড়া তালিকা প্রকাশের পরে শুরু হয়েছে এসআইআর শুনানি। এই শুনানিতে এসেও অনেককেই অসুস্থ হতে দেখা গিয়েছে। কেউ অক্সিজেন নল গুঁজে, কেউ অ্যাম্বুল্যান্সে করে, কেউ সন্তান জন্ম দেওয়ার দিনেই এসে দাঁড়িয়েছেন শুনানির লাইনে। মানুষের মধ্যেও আতঙ্ক ছড়িয়ে দেওয়া হচ্ছে। তারফলে অনেকেই অসুস্থ হয়ে পড়েছেন। শুনানিতে রাজ্যের বিভিন্ন প্রান্তে নোটিশ পেয়েছেন বহু নো ম্যাপিং ভোটার।  SIR-র কাজ শুরু সময় থেকে আতঙ্কে একাধিক মানুষের মৃত্যু হয়েছে। কেউ আত্মঘাতী হয়েছেন, কেউ অসুস্থ হয়ে প্রাণ হারিয়েছেন। SIR শুনানিতে ডাক পেয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন বাঁকুড়ার বিষ্ণুপুর থানার লেদারঘাট গ্রামের বাসিন্দা ৬৫ বছরের রোহিমা বিবি। অন্য়দিকে, স্বরূপনগরের স্বরূপদা গ্রামে সুলতান সরদার নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে । দুজনেই ডাক পেয়েছিলেন SIR শুনানিতে।

 

রাতে ঠিক সময়ে খাওয়ার অভ্যাস করুন, অ্যাসিডিটি থেকে মিলতে পারে স্বস্তি

সবকিছু কি ভুলে যাচ্ছেন? চিনে নিন ডিমেনশিয়ার এই ৫টি লক্ষণ

মেঘ-পিওনের দেশে ব্রিটিশ ঐতিহ্য, ঘুরে আসুন ভারতের ৭ হিল স্টেশন

রোজ বিট খাচ্ছেন? জানেন শরীরের ৬ সমস্যায় উপকারী হতে পারে এই সবজি

জুতো হারিয়ে চরম বিপাকে ব্যক্তি! শেষমেশ AI-কে ‘গোয়েন্দা’ বানিয়ে খুঁজে পেলেন খড়ম, ভাইরাল ভিডিও

১২ ঘন্টার ব্যবধানে ফের জোরালো ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, মাত্রা ৬.৯

‘১২ বছরের সংসার, অথচ স্বামীর পেশাই জানি না’, ধৃত পাক-চর সফিকুলককে নিয়ে বিস্ফোরক স্ত্রী

‘মেধাবী, শান্ত ছেলে ও এমন কাজ করতেই পারে না’, বাদুড়িয়ার যুবকের গ্রেফতারির পর প্রতিক্রিয়া পরিবারের

প্রবল ভূমিকম্পে ইন্দোনেশিয়ায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৮, বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা

স্বাধীনতা দিবসের দিনে রাজ্য পুলিশের এসটিএফের হাতে গ্রেফতার তিন পাক গুপ্তচর

শ্যামাপ্রসাদের ট্যাবলো থেকে বর্ণাঢ্য কুচকাওয়াজ, স্বাধীনতা দিবসে নতুন রূপে রেড রোড

যন্ত্রণায় কাতরাতে-কাতরাতে ক্রিজ ছাড়লেন লোকেশ রাহুল, আচমকা কী হল?

শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে নেমে সচিনের রেকর্ড ছুঁলেন যশস্বী

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের জের, রবি থেকেই ভাসতে চলেছে বাংলা, শহরে ভারী বৃষ্টির পূর্বাভাস