গরু’র খুনিকে ধরতে তদন্তে নামল পুলিশ, হুলুস্থুলু জলপাইগুড়িতে

শনিবার সকালে শান্তি দেবীর বাড়ির কাছাকাছি একটি মাঠের মধ্যে তাঁর হারিয়ে যাওয়া গরুটিকে মৃত অবস্থায় খুঁজে পাওয়া যায়।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ অপরাধ রোখাই পুলিশের অন্যতম কাজ। চুরি, ছিনতাই, বিস্ফোরণ, খুনের তদন্তেই এতদিন ব্যস্ত ছিল খাকি উর্দিধারীরা। কিন্তু এবার আর দু’পেয়ে নন, চার পেয়েদের বিরুদ্ধে হওয়া অপরাধের তদন্তেও সামিল হতে হল তাঁদের। শুনতে অবিশ্বাস্য হলেও সত্যি, এমন ঘটনাই ঘটেছে জলপাইগুড়িতে। গর্ভবতী গরুকে নৃশংসভাবে খুনের অভিযোগ তুলে সুবিচার চেয়ে থানার দ্বারস্থ হয়েছিলেন এক ব্যক্তি। তাঁর করুণ আর্জিতে মুখ ফিরিয়ে থাকতে পারেননি পুলিশ আধিকারিকরা। সরেজমিন তদন্ত শুরুও করেছেন। আর এমন খবর জানাজানি হতেই হুলস্থুলু পড়ে গিয়েছে। 

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জলপাইগুড়ির অরবিন্দ গ্রাম পঞ্চায়েতের গোমস্ত পাড়ার বাসিন্দা শান্তি ঘোষ গরু পুষতেন। তাঁর গোয়ালে বেশ কয়েকটি গরু ছিল। শুক্রবার রাত থেকে আচমকাই একটি গরুর খোঁজ পাওয়া যাচ্ছিল না। বাড়ির আশেপাশে অনেক খোঁজাখুঁজি করেও ওই গর্ভবতী গরুটিকে খুঁজে পাননি শান্তি ঘোষ। শনিবার সকালে বাড়ির কাছাকাছি একটি মাঠের মধ্যে হারিয়ে যাওয়া গরুটিকে মৃত অবস্থায় দেখতে পান তিনি। গরুটির চোখের কাছে ধারালো অস্ত্রের কোপের চিহ্ন রয়েছে। শান্তি দেবীর অনুমান, কেউ তাঁর সঙ্গে শত্রুতা করেই অবলা গরুটিকে হত্যা করেছে। আর তাই এই ঘটনার বিচার চেয়ে থানার দ্বারস্থ হয়েছেন তিনি।

ঘটনায় তদন্তকারী পুলিশ আধিকারিক ভোলানাথ চক্রবর্তী এই ঘটনা প্রসঙ্গে জানিয়েছেন, ‘গরুর মৃত্যু নিয়ে থানায় অভিযোগ দায়ের হয়েছে। ঘটনার তদন্ত করতে এসেছি। বাকি পুরো বিষয়টিই তদন্ত সাপেক্ষ।’

অজান্তেই বড় ভুল করছেন? রান্নাঘরের এই বাসনেই বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

চতুর্থ একদিনে ম্যাচে ভারতকে ৩৩৪ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড

আট দিনেই বাজিমাত, এক হাজার কোটি টাকা আয় করল রণবীরের ‘রামায়ণ’

IIT-রুরকিতে ছাত্রের অস্বাভাবিক মৃত্যু, খুন নাকি আত্মহত্যা?

হাসপাতালে শাশুড়িকে দেখতে গিয়ে মৃত্যু, দিদির সামনে জামাইবাবুকে খুন করল শ্যালক

কাজ শেষে বাড়ি ফিরে প্রতিবেশীর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় স্ত্রীকে দেখলেন স্বামী! তারপর যা ঘটল…

মহিলার উপর দিয়ে চলে গেল ট্রেনের তিনটি কামরা, ঘটল অলৌকিক ঘটনা! ভাইরাল ভিডিও

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড় তৈরির আশঙ্কা

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

বিসর্জনের সময় বিপত্তি! আগুনে পুড়ল কালীপ্রতিমা, অমাবস্যায় হবে ‘ক্ষমাপার্থনা পুজো’

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর