সপ্তমীর সকালে বোলপুরে ভয়াবহ বাস দুর্ঘটনা, নিহত শিশু, আহত কমপক্ষে ৩০

সোমবার (২৯ সেপ্টেম্বর) ভোরে বীরভূমের বোলপুরে সিয়ান হাসপাতালের কাছেই একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। যার ফলে ঘটনাস্থলেই মৃত্যু হয় এক শিশুর।

Share:

নিজস্ব প্রতিনিধি: সপ্তমীর সকালে বীরভূমে ভয়াবহ সড়ক দুর্ঘটনা! জানা গিয়েছে, সোমবার (২৯ সেপ্টেম্বর) ভোরে বীরভূমের বোলপুরে সিয়ান হাসপাতালের কাছেই একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। যার ফলে ঘটনাস্থলেই মৃত্যু হয় এক শিশুর। আহত হন অন্তত ২৫-৩০ জন যাত্রী। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়। এবং ঘটনায় যানজট সৃষ্টি হয়েছে। প্রত্যক্ষদর্শীদের বর্ণনায়, দুর্ঘটনার মুহূর্তে কান্না, চিৎকার আর আতঙ্কে ত্রাহি ত্রাহি রব উঠে যায় গোটা এলাকায়। আহতদের মধ্যে প্রায় ২০ জনের অবস্থা আশঙ্কাজনক। প্রথমে তাদের দ্রুত বোলপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে আহতদের বর্ধমান মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়। হাসপাতাল সূত্রের খবর, বহু যাত্রীর শরীরে গভীর চোট রয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে যে, দুর্ঘটনাগ্রস্থ যাত্রীবাহী বাসটি কীর্ণাহার থেকে বোলপুরের দিকে আসছিল। বাসটি অত্যন্ত দ্রুতগতিতে এবং বেপরোয়াভাবে ছুট ছিল। কিন্তু সিয়ান হাসপাতাল পার হওয়ার সময় তাঁর সামনের এসে পড়ে একটি খালি টোটো। তখনই রাস্তায় থাকা একটি গর্তে বাসটির চাকা আটকে যায়। তাতেই চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এবং মুহূর্তের মধ্যেই উল্টে যায় বাসটি। তবে টোটো চালক বিপদের আঁচ পেয়ে আগেই লাফ দিয়ে প্রাণে বেঁচে যান। কিন্তু বাসটি সজোরে টোটোটিকে ধাক্কা দেয়। যার ফলে টোটোটি দুমড়ে-মুচড়ে যায়। এই ভয়াবহ দুর্ঘটনার জেরে বোলপুর-নানুর রোডে তীব্র যানজটের সৃষ্টি হয়। চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। হাহাকার, রক্তাক্ত দেহ, আর্তনাদে রীতিমতো স্তব্ধ হয়ে পড়ে গোটা এলাকা। প্রত্যক্ষদর্শীদের অনেকে জানিয়েছেন, দুর্ঘটনার মুহূর্তে বাসের ভেতরে যাত্রীরা ছিটকে পড়েন, যার ফলে ভেঙে যায় জানলার কাঁচ।

দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বিশাল পুলিশ বাহিনী। বোলপুরের এসডিপিও রিকি আগরওয়ালের নেতৃত্বে তৎপরতার সঙ্গে উদ্ধারকার্য শুরু হয়। আহতদের দ্রুত অ্যাম্বুল্যান্সে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ক্রেনের সাহায্যে উল্টে থাকা বাসটিকে রাস্তা থেকে সরানো হয়। স্থানীয়দের অভিযোগ, এই রাস্তায় বহুদিন ধরেই গর্ত রয়েছে। কিন্তু সড়ক সংস্কারের কোনও ব্যবস্থা করা হয়নি। ফলে প্রতিনিয়ত ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। সোমবারের ঘটনাটি আবারও প্রশাসনের গাফিলতিকে প্রশ্নের মুখে ফেলেছে। এই ভয়াবহ বাস দুর্ঘটনার জেরে গোটা বোলপুর জুড়ে নেমে এসেছে শোক আর আতঙ্কের ছায়া। মৃত শিশুর পরিবারে শুরু হয়েছে অসহনীয় কান্না, অন্যদিকে গুরুতর আহতদের নিয়ে উৎকণ্ঠা ছড়িয়েছে সমগ্র অঞ্চলে।

৫০০ টাকা ধার না দেওয়ায় ৭৫ বছরের বৃদ্ধাকে খুন! সোনার দাঁতও উপড়ে নিলেন প্রতিবেশী

তামিলনাড়ুর কারখানায় ট্যাঙ্ক পরিষ্কার করতে নেমে বিপত্তি, বিষাক্ত গ্যাসে মৃত্যু ৩ শ্রমিকের

সন্ধ্যার আড্ডা জমান চিংড়ির পুর ভরা পালং পকোড়া দিয়ে, জানুন রেসিপি

বৃষ্টিতে পণ্ড ভারত-নিউজিল্যান্ড তৃতীয় একদিনের ম্যাচ, ২-০ ব্যবধানে এগিয়ে গিলরা

পরেশরামের ব্যাগ থেকে উদ্ধার ১১টি মোবাইল, নগদ দু’লক্ষ টাকা!

পাংচার সারাতে গিয়ে বিপত্তি, দুবাইয়ের রাস্তায় ভারতীয় পড়ুয়াকে পিষল বিলাসবহুল গাড়ি

কাশি কমছেই না?হতে পারে অ্যাজমার প্রাথমিক লক্ষণ

কালীঘাটে ঠিক কি ঘটেছিল, তদন্তে নামল লালবাজারের গোয়েন্দা বিভাগ

উধাও শীতের আমেজ, কলকাতা-সহ রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস!

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

ভাঙল ‘ধুরন্ধর-২’র রেকর্ড, বক্স অফিসে ৬৫০ কোটির গণ্ডি টপকাল ‘রামায়ণ’

মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কুরুচিকর পোস্ট, সাসপেন্ড কলকাতা পুলিশের ইন্সপেক্টর

বসিরহাটে দুই বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত ১, আহত ৩