হাড়হিম দৃশ্য! পুরুলিয়ায় রেললাইনের ওপরে ২ নাবালিকা সহ ৩ দেহ, চাঞ্চল্য

Share:

নিজস্ব প্রতিনিধি, সুইসা : রেললাইনের ওপরে পর পর শুয়ে রয়েছে ৩জন। তাঁদের মধ্যে কেউই জীবিত নয়। ২ নাবালিকা সহ ৩টি দেহ উদ্ধার হয়েছে পুরুলিয়ায়। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়।

রবিবার গভীর রাতে পুরুলিয়ায়, দক্ষিণ-পূর্ব রেলের মুরি-চাণ্ডিল শাখায় ভয়াবহ দৃশ্যের সাক্ষী থেকেছে স্থানীয়রা। ওই শাখায় সুইসা রেলস্টেশনের কাছে রেললাইনের ওপরেই ৩টি দেহ শুয়ে থাকতে দেখা যায়। তারমধ্যে একজন মহিলা অন্য দুজনকে দেখে নাবালিকা বলে জানা গিয়েছে। স্থানীয়রা রেললাইনের ওপরে কিছু পড়ে থাকতে দেখেই সেখানে যান। গিয়ে দেখেন ৩টি মৃতদেহ পড়ে রয়েছে। কিন্তু দেহগুলো ট্রেনে কাটা পড়েনি। দ্রুত তাঁরাই জিআরপিকে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে জিআরপি। তাঁরাই দেহ তিনটি উদ্ধার করে। কিন্তু দেহ তিনটি রেলে কাটা না পড়লে কীভাবে সেখানে এল তা নিয়ে রহস্য দানা বেঁধেছে।

জিআরপি গিয়ে দেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুরুলিয়া সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। মৃত মহিলা ও নাবালিকাদের পরিচয় কী সেটা জানার চেষ্টা করছে পুলিশ। ওই মহিলার সঙ্গে দুই নাবালিকার কী সম্পর্ক সেটাও জানার চেষ্টা চলছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলে জানা যাবে তিনজনের মৃত্যু কখন হয়েছে। কীভাবে মৃত্যু হয়েছে, তাও জানা যাবে। পুলিশ ও জিআরপির প্রাথমিক ধারনা, দেহগুলোকে বাইরে কোথাও থেকে এনে রেললাইনে রাখা হয়েছে। অন্য কোথাও খুন করে প্রমাণ লোপাট করতেই এই কাজ করা হয়েছে। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার চেষ্টা করা হচ্ছে। তিনজনের পরিচয় জানতে সমস্ত থানায় ছবি পাঠানো হয়েছে। পাশেই রয়েছে ঝাড়খণ্ড রয়েছে। সেখগান থেকে কেউ দেহ এনে ফেলা হয়েছে কিনা জানার চেষ্টা চলছে।

দীর্ঘদিন ধরে নাবালিকাকে মেয়েকে যৌন নির্যাতনের অভিযোগ, কাঠগড়ার বাবা-সহ ৭

ভাণ্ডারার পর প্লাস্টিকে ভরল শ্রাবণী মেলার চত্বর, ঝাঁটা হাতে পরিচ্ছন্নতার বার্তা পুলিশের

ধর্ষণ মামলায় ১০ বছরের সশ্রম কারাদণ্ড ‘তহেলকা’র প্রতিষ্ঠাতা তরুণ তেজপালের

‘পরিবার দেউলিয়া, বেঁচে থাকতে ‘সি’ গ্রেড ছবিতে অভিনয়’, দুঃখ ভরা কাহিনি বাঙালি অভিনেত্রীর

গাছ থেকে ঝুলছে যুবকের দেহ, খুন না আত্মহত্যা, চাঞ্চল্য বালুরঘাটে

কলকাতা বিমানবন্দরে উদ্ধার কোটি টাকার সোনার গহনা, হিরের আংটি, গ্রেফতার ১

জেলে ভাইকে দেখতে গিয়ে সড়ক দুর্ঘটনায় মৃত্যু উত্তরপ্রদেশের গ্যাংস্টার আতিক-পুত্রের

প্লাস্টারের ব্যবস্থা নেই, ভাঙা পায়ে কার্ডবোর্ড বেঁধে চিকিৎসা সরকারি হাসপাতালে! কোথায় ঘটল?   

শিল্পবান্ধব পরিবেশ তৈরি-ই লক্ষ্য, বিনিয়োগ টানতে বড় বার্তা শুভেন্দুর

জেল ভেঙে ইমরান খানকে বের করে আনতে বড় পরিকল্পনা, ইসলামাবাদ অবরুদ্ধের ডাক

অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায়কে রক্ষাকবচ দিল সুপ্রিম কোর্ট

ইউক্রেনে রুশ হামলায় নিহত ৬, আহত একাধিক

কেন্দ্রীয় অর্থমন্ত্রীর ভাবনায় বাংলার দুই শিল্প! চলতি মাসেই বঙ্গ সফরে নির্মলা, জানালেন শুভেন্দু

একাধিক টেবিল ফ্যান চালিয়ে শুকানো হচ্ছে লখনউ-কানপুর এক্সপ্রেসওয়ে, ভাইরাল ভিডিও