বকখালিতে হাড় হিম করা ঘটনা, বান্ধবীকে খুন করে বালির নিচে মৃতদেহ পুঁতে রেখেছিল প্রেমিক

Share:

নিজস্ব প্রতিনিধি, বকখালি: বকখালিতে বেড়াতে গিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ হন এক তরুণী। যুবকের সঙ্গে বেড়াতে গিয়ে বকখালিতে(Bakhkhali) নিখোঁজ হন বান্ধবী। অবশেষে পুলিশ তদন্তে নেমে তিন সপ্তাহ পরে সমুদ্র সৈকতে বালি খুঁড়ে বান্ধবীর মৃতদেহ উদ্ধার করে। জানা যায়, ওই তরুণী যে যুবকের সঙ্গে বকখালিতে ঘুরতে গিয়েছিলেন, সেই তাঁকে খুন করে মৃতদেহ বালির মধ্যে পুঁতে রাখে। পুলিশ ওই যুবককে গ্রেফতার করেছে। সমুদ্র সৈকতে বালি খুঁড়ে তরুণীর দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ১৬ মে জিয়ারুল সর্দারের সঙ্গে বকখালি ঘুরতে গিয়েছিলেন আবিয়া বিবি নামে এক তরুণী। জিয়ারুল বাড়ি ফিরে যায়। কিন্তু তরুণী নিখোঁজ হয়ে যান।

পরিবারের তরফে বকুলতলা থানায়(Bakultala P.S.) নিখোঁজ ডায়েরি করা হয়। অভিযোগের ভিত্তিতে তদন্তের নামে পুলিশ। তিন সপ্তাহ কেটে যায়। অবশেষে বৃহস্পতিবার জিয়ারুলকে আটক করেন তদন্তকারী পুলিশ আধিকারিকরা। একটানা জেরায় চাঞ্চল্যকর তথ্য জানতে পারে পুলিশ। এরপর তদন্তকারীরা জিয়ারুলকে সঙ্গে নিয়ে বকখালির সমুদ্র সৈকতে(Bakhkhali Sea Beach) যান। যে এলাকায় বালির নিচে ওই তরুণ নির্মিত দেহ সে খুন করে লুকিয়ে রেখেছিল সেই জায়গায় তল্লাশি চালিয়ে তা উদ্ধার করে। জানা গেছে হেনরি আইল্যান্ডের মাটি খুঁড়ে ওই তরুণীর মৃতদেহ উদ্ধার করা হয়। এরপর মৃতদেহটি ময়না তদন্তের জন্য কাকদ্বীপ হাসপাতালে মর্গে পাঠানো হয়। কেন জিয়ারুল আবিয়াকে খুন করল?

সেই তদন্তে পুলিশ জানতে পারে বিবাহ বহির্ভূত সম্পর্ক নিয়ে দুজনের মধ্যে অশান্তি চলছিল। তার জেরে সে আবিয়াকে খুন করে। অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন নিহতের পরিবারের লোকজন। এই খুনের ঘটনায় জিয়ারুলের সঙ্গে আর কেউ যুক্ত কিনা তার খতিয়ে দেখছেন তদন্তকারী অফিসাররা। ধৃত জিয়ারুলকে(Jiyarul) আদালতে পেশ করে তদন্তের স্বার্থে নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ। এই খুনের ঘটনায় আরো তথ্য জানতে পুলিশ নিহত তরুণী এবং তৃতীয় যুবক দুজনের মোবাইল ফোন বাজেয়াপ্ত করেছে।

৫ বছরেই বিমানবালা! এমিরেটসের বিমানে উঠে চক্ষু চড়কগাছ যাত্রীদের

দিঘা, মন্দারমণিতে সমুদ্রে নামার উপর নিষেধাজ্ঞা, জামাইষষ্ঠীতে প্ল্যান বানচাল পর্যটকদের

বাংলাদেশি অনুপ্রবেশকারীদের পুশব্যাককে কেন্দ্র করে উত্তপ্ত শুকদেবপুর,সীমান্তে মোতায়েন বিএসএফ

তৃণমূলের গ্রেফতার হওয়া জেলা সভাপতিকে ডিম থেরাপি জনগণের

রাত পোহালেই পরীক্ষা, তার আগে চরম সিদ্ধান্ত নিল NEET পরীক্ষার্থী

দ্রুত জমি ফিরিয়ে দিতে সুরুচি সঙ্ঘকে নোটিস এলআইসি’র

দিল্লিতে ট্রেনের আসন নিয়ে বচসা, পিটিয়ে খুন যাত্রীকে, নীরব RPF

ভিটেছাড়া তৃণমূল, ভবনের হোর্ডিংও সরালেন বাড়ির মালিক

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় জোড়া বিস্ফোরণে ছিন্নভিন্ন সাতজন

পশ্চিমবঙ্গ দিবসে রাজ্যবাসীকে শুভেচ্ছা মোদি-শাহের

মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরেই বড় পদক্ষেপ, অবশেষে গ্রেফতার জাহাঙ্গিরের স্ত্রী

বকখালিতে হাড় হিম করা ঘটনা, বান্ধবীকে খুন করে বালির নিচে মৃতদেহ পুঁতে রেখেছিল প্রেমিক

কবিরাজি থেকে রেলওয়ে কাটলেট, জেনে নিন ভোজনপ্রেমী বাঙালির ঐতিহ্যবাহী সান্ধ্য স্ন্যাকস

ভারতীয় শিবিরে জোর ধাক্কা, একদিনের সিরিজ থেকে ছিটকে গেলেন হার্দিক পাণ্ড্য