SIR আতঙ্কে ফের আত্মহত্যার চেষ্টা! হাসপাতালে চিকিৎসাধীন যুবক

Share:

নিজস্ব প্রতিনিধি, বাসন্তি : রাজ্যজুড়ে চলছে SIR শুনানির কাজ। কলকাতা সহ জেলায় জেলায় ডেকে পাঠানো হচ্ছে ভোটারদের। শুনানিতে ডাক পেয়ে আতঙ্কে আত্মহত্যার চেষ্টা করলেন যুবকের। দেশ ছাড়া হওয়ার ভয়ে আত্মহত্যার চেষ্টা বলে দাবি পরিবারের। হাসপাতালে ভর্তি রয়েছে ওই যুবক। বাসন্তীতে হিয়ারিং এর নোটিশ পেয়েছেন ওই যুবক। তারপরেই আতামহত্যার চেষ্টা করেন ওই যুবক।

জানা গিয়েছে, এসআইআরের নোটিশ হাতে পেয়েছিলেন বাসন্তির ওই যুবক। তারপর থেকেই আতঙ্কে থাকত সে। দেশ ছাড়া হয়ে যাওয়ার আতঙ্ক সবসময় তাড়া করে বেড়াতো তাঁকে। নিজের গলাতে ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন বছর ৩০-র ওই যুবরক। পরিবারের লোক দেখতে পেয়েই তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গিয়েছে। ক্যানিং মহকুমা হাসপাতালে গুরুতর অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন তিনি। বুধবার নিজের ঘরেই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন ওই যুবক। 

পরিবারের অভিযোগ, নোটিশ পাওয়ার পর থেকেই বদলে গিয়েছিল ছেলে। আতঙ্কের মধ্যএি দিন কাটাচ্ছিল। পরিবারের সদস্যরা তাঁর ভয় কাটানোর চেষ্টা করেছিল। কিন্তু লাভ হয়নি। আতঙ্ক তার মধ্যে চেপে বসেছিল। বয় পেতে শুরু করেছিলেন, নিজের লোকদের ছেড়ে, দেশ ছেড়ে চলে যেতে হবে তাঁকে। 

উল্লেখ্য, ক্রমাগত চওড়া হচ্ছে SIR-এর আতঙ্কে মৃত্যু। উত্তর ২৪ পরগনার দমদমে SIR আতঙ্কে মৃত্যুর খবর মিলেছে। মৃতের নাম বৈদ্যনাথ হাজরা। দক্ষিণ দমদম পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের আরএন গুহ রোডের বাসিন্দা তিনি। এসআইআর কাজ শুরু পর থেকেই প্রায় ১৫০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে।

 

পঞ্জাব প্রদেশ কংগ্রেস সভাপতির দায়িত্বে কিংবদন্তি হকি খেলোয়াড় পারগত সিংহ

শনিতে ভারত-পাক মহাযুদ্ধ, বৃষ্টিতে ম্যাচ ভেস্তে গেলে সোনা পাবে কারা?

পুজোর সময়ে বেঙ্গালুরুতে থাকছেন, অবশ্যই ঢুঁ মারুন এই ৮ মণ্ডপে

পুজোয় চলে যান এই অচেনা পাহাড়ি গ্রামে, পাহাড়-নদীর মাঝে কাটান ছুটি

Jio-র ৭৭ টাকার প্ল্যানের কথা জানেন? কম পয়সায় মিলবে বড় ফায়দা

মহিলাকে বিবস্ত্র করে মারধর বাউন্সারদের, ভয়ঙ্কর ঘটনা গুয়াহাটির নৈশক্লাবে

ভুট্টার আঁশে কি গলে কিডনির পাথর? উপকারিতা নাকি লুকিয়ে বড় বিপদ!

‘৬ অক্টোবর বদলা নিতে হবে,’ নন্দীগ্রামে দাঁড়িয়ে হুঙ্কার শুভেন্দুর

হাত বাড়াল দিল্লি, শুক্র রাতেই রূপপুর বিদ্যু‍ৎকেন্দ্রের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাচ্ছে রুশ বিমান

কাটল ৪৪ বছরের খরা, চিনকে হারিয়ে এশিয়াডে সোনা জিতল ভারতের মহিলা হকি দল

‘সন্তান ধারণে অক্ষমতা স্ত্রীকে বিচ্ছেদ দেওয়ার ভিত্তি হতে পারে না’, পর্যবেক্ষণ মাদ্রাজ হাইকোর্টের

বন্দি বানিয়ে ১৩ বছরের কিশোরীকে গণধর্ষণ, সঙ্গী যুবকের সঙ্গেও অপ্রাকৃতিক যৌনাচার

পুজোর আগে শহরে একাধিক হাসপাতালে ঘুরে ফায়ার অডিট করল দমকল বিভাগ

জেলের ভিতরেই কয়েদিদের জন্য এসি-জিম সহ পাঁচতারা বন্দোবস্থ, আচমকা হানায় পর্দাফাঁস