প্রথমবার লটারির টিকিট কিনেই ‘কোটিপতি’ মালবাজারের যুবক

মঙ্গলবার নিতান্ত শখের বশেই লটারি কেটেছিলেন মালবাজারের চেংমারির এক যুবক। কিন্তু কল্পনাও করতে পারেননি তাঁর ভাগ্যে কী আছে

Share:

নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: মঙ্গলবার নিতান্ত শখের বশেই লটারি কেটেছিলেন মালবাজারের চেংমারির এক যুবক। কিন্তু কল্পনাও করতে পারেননি তাঁর ভাগ্যে কী আছে। সকলকে চমকে দিয়ে রাতারাতিই ফিরল ভাগ্য। মালবাজারের ক্রান্তি ব্লকের চেংমারি গ্রাম পঞ্চায়েত এলাকার পূর্ব দোলাইগাঁওের বাসিন্দা মীর আরিফ হাসান হয়ে গেলেন কোটিপতি। তবে তিনি এর আগে কখনও লটারির টিকিট কাটেননি বলেই দাবি করেছেন ওই যুবক।

মীর আরিফ হাসানের বক্তব্য, বহুবার লটারির টিকিট কাটার ইচ্ছে হয়েছে। কিন্তু কাটা হয়নি শেষ পর্যন্ত। শেষমেশ, মঙ্গলবার সকালে ৫০ টাকা দিয়ে কয়েকটি লটারির টিকিট কিনেই ফেলি। সন্ধ্যায় টিকিট মেলাতে গিয়েই চক্ষু চড়কগাছ। তাঁর কাটা টিকিটেই এসেছে প্রথম পুরস্কার। তবে এক কোটি টাকা পুরস্কার পাওয়ার পরই আনন্দে আত্মহারা মালবাজারের ওই যুবক এবং তাঁর পরিবার। বিষয়টি জানাজানি হওয়ার পরই প্রশাসনের কাছে নিজের নিরাপত্তা আবেদন করেন তিনি। ইতিমধ্যেই পুলিশের তরফে তাঁকে নিরাপত্তা দেওয়া হয়েছে।

দক্ষিণেশ্বরে মদন মিত্রের গাড়িতে হামলার অভিযোগ! ছোড়া হল ডিম

সিলিন্ডার পিছু ২৯ টাকা দাম বাড়ল গৃহস্থের রান্নার গ্যাসের

তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত

জমি দুর্নীতি মামলায় পুলিশের হাতে গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক

মেসি কাণ্ড: অরূপ বিশ্বাসকে জিজ্ঞাসাবাদের জন্য ফের তলব

বর্ধমানের লজে মধুচক্রে হানা ,হাতেনাতে গ্রেফতার ৭ যুবক, উদ্ধার ৯ মহিলা

রাজ্যে বিনিয়োগ টানতে Amul ও L & T-র শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক শুভেন্দুর

অভিষেক ঘনিষ্ঠ হাওড়ার দাপুটে নেতা কৈলাস মিশ্রকে গ্রেফতার করল পুলিশ

লোকসভায় তৃণমূলে ভাঙন ধরাতে শুরু ‘অপারেশন লুটিয়েন্স’, বিদ্রোহী শিবিরে ১২ সাংসদ

আমেরিকার উপরে গোয়েন্দাগিরি চালাচ্ছে ইজরায়েল! মার্কিন গোয়েন্দা সংস্থার রিপোর্ট নিয়ে শোরগোল

বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ফেরানো নিয়ে স্নায়ুযুদ্ধের মধ্যেই দিল্লিতে বৈঠকে বিএসএফ-বিজিবি কর্তারা

তৃণমূল নেতাদের বাড়ি থেকে উদ্ধার সরকারি ত্রাণ সামগ্রী, গ্রেফতার নেপুরা গ্রাম পঞ্চায়েতের প্রধান

ব্রাহ্মণচক নেতাজি সংঘ ক্লাব থেকে উদ্ধার বিপুল পরিমাণে ত্রাণ সামগ্রী,ঘটনাস্থলে পুলিশ

রবিবার দক্ষিণের ৬ জেলায় বৃষ্টির হলুদ সর্তকতা জারি, উত্তরে হবে ভারী বর্ষণ