আভা আইডি তৈরিতে দেরি, লাইনে দাঁড়িয়ে কালঘাম ছুটছে রোগী-পরিজনদের, চাঞ্চল্য বাঁকুড়ায়

হ্যাঁ, বুধবার (২৬ অগস্ট) বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল হাসপাতালের সামনে এমন ছবিই ধরা পড়ল। আভা কার্ড করানোর জন্যে রোগীদের দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতে হল।

Share:

নিজস্ব প্রতিনিধি: পালাবদলের পরেই রাজ্যে সমস্ত সরকারি হাসপাতালে চিকিৎসার জন্য রোগীদের আধার কার্ডের ভিত্তিতে আভা আইডি তৈরি বাধ্যতামূলক করা হয়েছে। এবার তা করাতে গিয়েই সমস্যার সম্মুখীন রোগীরা। হ্যাঁ, বুধবার (২৬ অগস্ট) বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল হাসপাতালের সামনে এমন ছবিই ধরা পড়ল। আভা কার্ড করানোর জন্যে রোগীদের দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতে হল। যার ফলে ডাক্তার আর দেখানো হচ্ছে না তাঁদের। তার কারণ একটাই, হাসপাতালে পর্যাপ্ত সংখ্যক কর্মী না থাকায় নতুন কাউন্টার চালু নেই। ফলে হাসপাতালে চিকিৎসা করাতে গিয়ে চূড়ান্ত হয়রানির শিকার হচ্ছেন সাধারণ রোগীরা।

আউটডোর খোলার বহু আগে থেকে লাইনে দাঁড়িয়েও কোনও লাভ হচ্ছে না। শুধুমাত্র টিকিট কাটতেই রোগীদের কমপক্ষে ২ থেকে ৩ ঘণ্টা সময় লাগছে। রোগীদের এই সমস্যা দেখেও নতুন কাউন্টার চালু করার কোনও বালাই নেই হাসপাতালের। যা নিয়ে স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে নতুন বিতর্কের সৃষ্টি হচ্ছে। শরীর খারাপ নিয়েই রোদ-বৃষ্টির মধ্যে রোগীদের লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। জানা গিয়েছে, বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজের আউটডোরে যারা চিকিৎসা করাতে আসছেন, টিকিট কাটার সময়ই তাঁদের আধার কার্ড দেখে আভা আই ডি তৈরি করে দিচ্ছেন হাসপাতালের কর্মীরা। সেই কারণেই অনেক সময় লেগে যাচ্ছে।

পাশাপাশি আউটডোরেও সবকটি টিকিট কাউন্টার খোলা নেই। ফলে লম্বা লাইন পড়ছে। হাসপাতাল ভবন ছাড়িয়ে পার্শ্ববর্তী রাস্তায় চলে যাচ্ছে রোগীদের লাইন। ঝড়ে, বৃষ্টিতে খোলা আকাশের নিচে প্রায় ২ থেকে ৩ ঘন্টা লাইনে দাঁড়িয়ে টিকিট করতে হচ্ছে রোগীর পরিজনদের। এদিকে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, হাসপাতালে যেখানে গ্রুপ সি, গ্রুপ ডি ও জিডি মিলিয়ে ৫০০ কর্মীর থাকার কথা, সেখানে হাসপাতালে রয়েছে মাত্র ১০০ জন কর্মী। তাই এই কয়জনের পক্ষে টিকিট কাউন্টারে প্রতিদিনের ভিড় সামালানো মুশকিল হয়ে পড়ছে। তাই রোগীদের চিকিৎসা করাতে এসে এমন হয়রানির সম্মুখীন হতে হচ্ছে। রোগীদের অভিযোগ, টিকিট করাতে গিয়ে অত্যাধিক সময় চলে যাওয়ার কারণে তাঁরা আর ডাক্তার দেখাতে পারছেন না। সময় চলে যাওয়ায় ডাক্তারবাবু হাসপাতাল থেকে বেরিয়ে যাচ্ছেন।

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নামে এবার দেউলটি স্টেশন, প্রস্তাব গেল রাষ্ট্রপতি- প্রধানমন্ত্রীর দফতরে

আর্জেন্টিনার নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামবেন মেসি, কবে ও কোথায় হবে খেলা?

দিঘা যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা, বাসের সঙ্গে মুখোমুখি ধাক্কায় মৃত্যু যুবকের

ক্যামাক স্ট্রিটে অভিষেকের দফতর নিয়ে দমকলের নোটিশ খারিজ কলকাতা হাইকোর্টের

ডাবল ইঞ্জিনের উড়ান! কেন্দ্রের মেগা প্রকল্পে সচল হচ্ছে বাংলার ৪টি বিমানবন্দর

নীল থেকে গেরুয়া! বদলে যাচ্ছে অস্থায়ী হোমগার্ডদের পোশাকের রঙ

বড় বিপদ থেকে রক্ষা! কাটোয়ায় রেল গেট খোলা দেখে হর্ন বাজান ট্রেন চালক, তার পর…

বারুইপুরে ব্যাঙ্কে টাকা জমা দিতে গিয়েই পর্দাফাঁস! ১০০ টাকার নোট সহ গ্রেফতার এক ব্যক্তি

রুশ তেল কিনলেই ভারতের উপর ১০০ শতাংশ শুল্ক? বড় পদক্ষেপ নিতে চলেছে ট্রাম্প প্রশাসন

বাস দুর্ঘটনার খবর সংগ্রহের সময় ভয়াবহ বিপর্যয়, হেলিকপ্টার ভেঙে মৃত ৩

দুপুরের পর থেকে বদলাবে কলকাতার আবহাওয়া, কোন কোন জেলায় হবে বৃষ্টি?

রাজস্থানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, ডাম্পারের ধাক্কায় মৃত ৪

বাংলাদেশের মহিলা ক্রিকেট দলের টি-টোয়েন্টির অধিনায়কের পদ থেকে ইস্তফা জ্যোতির

সুপ্রিম কোর্টে মামলা দায়ের হতেই ঋতব্রতদের নোটিস পাঠালেন বিধানসভার অধ্যক্ষ