‘পিঠ বাঁচাতে দল ছেড়েছেন যাঁরা, তাঁদের ছাড় নয়,’ সাফ জানালেন অভিষেক

Share:

নিজস্ব প্রতিনিধি: কালীঘাট তৃণমূলের ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের মঞ্চ থেকে দলের অবস্থান স্পষ্ট করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ, শুক্রবার তিনি সাফ জানিয়েছেন, ‘দুর্দিনে যাঁরা দল ছেড়ে চলে গিয়েছেন। নিজেদের পিঠ বাঁচাতে দল ছেড়েছেন। কেউ কেউ ঋতব্রতদের বিসি শিবিরে গিয়েছেন তাঁদের আগামী দিনে ছাড় নয়। বুকে ঠুকে বলে যাচ্ছি, একজন বেইমানকেও দলে নেওয়া হবে না। নেত্রী যা ঠিক করবেন শিরোধার্য কিন্তু তৃণমূলের খেয়েপড়ে কঠিন সময়ে তৃণমূলের কর্মীদের হাত ছেড়ে ঋত-গ্রুপে নাম লিখেছেন, তাঁদেরকে কোনও ছাড় নেই। সংবাদমাধ্যমে অনেক কথা বলবে, অভিষেক বন্দ্যোপাধ্যায় ফেরার! কাউকে বিশ্বাস করবেন না। এদের যা জেদ, তার থেকে ১০ গুণ জেদ আমার। যব তক ম্যাঁয় মরা নেহি, তব তক ম্যাঁয় হারা নেহি।’

শুধুই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের শিবির নয়, অভিষেক তোপ দেগেছেন দলবদলু এনসিপিআইদের বিরুদ্ধেও। সভামঞ্চ থেকে কালীঘাটপন্থী তৃণমূল সাংসদ আরও জানিয়েছেন, ‘একটা গদ্দারকেও দলে ফেরানো হবে না। আমি বালিশ চাটা বলি না। আমি BC গ্রুপ বলি। এই সব গদ্দারদের ফেরানো হবে না। অনেকে অনেক কিছু বলছে, তবে যতক্ষণ না আমার মৃতদেহ দেখবেন আর তার উপর জোড়া ফুলের পতাকা দেখবেন ততক্ষণ বিশ্বাস করবেন না আমাকে নিয়ে। মিডিয়ার একাংশ দেখিয়ে দিল, আমি ২৫টা ব্যাগ নিয়ে আমেরিকা চলে গিয়েছি। আর ফিরব না। কিন্তু দেখুন আমি আপনাদের পাশে রয়েছি, দাঁড়িয়ে রয়েছি। আর যে সংবাদমাধ্যমে আমাকে নিয়ে এই কথাগুলি বলল, তাঁদের মালিকের ঋণ গতকাল, মাফ হয়ে গিয়েছে। এই বর্তমানে মিডিয়ার অবস্থা।’

আরও পডুন: ‘পুলিশ অনুমতি না দিলেও জেলায় জেলায় পায়ে হেঁটে যাব,’ ঘোষণা মমতার

অভিষেক আরও বলেন, ‘ওদিকে রাণি রাসমণি অ্যাভিনিউ-তে সভা হচ্ছে। হাতে গোনা কটা লোক। ওদের সভা করার কোনও দরকার ছিল না। বাড়িতেই বসে থাকতে পারত। আগামী দিনে এদের বিরুদ্ধেও লড়তে হবে।’

‘সম্ভাব্য প্রাণঘাতী’, ট্রাম্পের মাথার আকৃতির ট্যাবলেট নিয়ে ‘রেড অ্যালার্ট’ জারি

‘মানসিক ভারসাম্য হারিয়েছেন মমতা’, প্রাক্তন মুখ্যমন্ত্রীকে তোপ স্বাস্থ্যমন্ত্রীর

‘রেশনে চাল-গম খারাপ দিলে চুপ থাকবেন না’, গ্রাহকদের প্রতিবাদের বার্তা খাদ্যমন্ত্রীর

শনি সন্ধ্যা থেকেই শহরে ভারী বৃষ্টির পূর্বাভাস, সতর্কতা জারি হাওয়া অফিসের

এক লাভলির পর আরও এক! মালদহের তৃণমূল পঞ্চায়েত প্রধান চেমানির নাগরিকত্ব নিয়ে প্রশ্ন

৪০ বছরেও অদম্য ম্যানুয়েল নয়ার, এক ম্যাচে গড়লেন জোড়া রেকর্ড

‘তারাপীঠে পুণ্যার্থীদের জন্য তৈরি হবে সরকারি ট্যুরিস্ট লজ,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

নেপালে লাশের পাহাড়! মর্গে জায়গা নেই, ব্যবহার হচ্ছে ড্রাই আইস-বৈদ্যুতিক শ্মশান

শিখ বিরোধী হিংসায় দোষী সজ্জন কুমারকে শ্রদ্ধা জানানো বিজেপির তিন সাংসদকে তলব  নীতিনের

রাশিয়ার ভয়াবহ হামলায় তছনছ কিয়েভ! নিহত ২৭, ভেঙে পড়ল একাধিক বহুতল

নেপালে ভয়াবহ বন্যায় মৃত বেড়ে ৬২৩, কোন দেশের কত নাগরিক এখনও নিখোঁজ?

মধ্যমগ্রামে নির্মীয়মাণ বহুতল থেকে পড়ে মৃত্যু ২ শ্রমিকের, আশঙ্কাজনক ১

হিন্দমোটরে বহুতলের ছাদ থেকে পরে মৃত্যু যুবকের, সামনে এল চাঞ্চল্যকর তথ্য

ভাঙল ৯৬ বছরের রেকর্ড! ৫১ বছর বয়সে পাঁচ উইকেট নিয়ে ইতিহাস গড়লেন এই ক্রিকেটার