‘পুলিশ অনুমতি না দিলেও জেলায় জেলায় পায়ে হেঁটে যাব,’ ঘোষণা মমতার

Share:

নিজস্ব প্রতিনিধি: জেলা সফরে বেড়োবেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ, শুক্রবার দলের ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের মঞ্চ থেকে এমনটাই ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন কলকাতা হাইকোর্টের নির্দেশে ক্যাথিড্রাল রোডের উপর দেড়হাজার কর্মী নিয়ে দলের ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের সভা করেন মমতা। সেই সভা থেকেই স্পষ্টভাবে তিনি ঘোষণা করেছেন, ‘এবার থেকে আমি জেলা সফরে যাব। কেউ আটকাতে পারবে না। পুলিশ অনুমতি দিক আর নাই দিক। দলের কর্মীদের পাশে থাকব। বঞ্চিতদের পাশে গিয়ে দাঁড়াব। পুলিশ অনুমতি না দিলে পায়ে হেঁটে হেঁটে যাব। দেখি কে আমাকে ডিম ছোড়ে। কত ডিম, ইট আছে আমিও দেখব।’

আরও পডুন: ‘পিঠ বাঁচাতে দল ছেড়েছেন যাঁরা, তাঁদের ছাড় নয়,’ সাফ জানালেন অভিষেক

মমতার এই ঘোষণার পরেই উচ্ছ্বসিত হয়ে পড়েন দলীয় কর্মীরা। তৃণমূলনেত্রীর ঘোষণার পরেই ক্যাথিড্রাল রোড সংলগ্ন এলাকা জয় বাংলা স্লোগানে ফেটে পড়ে। এদিন সভামঞ্চ থেকে পুলিশের বিরুদ্ধে তোপ দাগেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘আমার পুলিশ মানবিক ছিল। এখন পুলিশ দানব। মানবিক পুলিশ দানবিকে পরিণত হয়েছে। এই পুলিশকে আমি চিনি না। ১৫ বছর এই পুলিশকে নিয়েই কাজ করেছি। কিন্তু এমনটা দেখিনি। কালকে অভিষেকের অফিসে একদল পুলিশ চলে গেল। গ্যাস কাটার নিয়ে। লুট করার ইচ্ছা ছিল বোধ হয়। জোর করে আমাদের দলের কর্মীদের গ্রেফতার করেছে। মাথায় রাখুন, বাংলার জনগণ যেদিন সরে যাবে তখন মাথার উপর কোনও ছাতা থাকবে না। আমরা গত ২৭ জুলাই আজকের সভার জন্য অনুমতি চেয়েছিলাম পুলিশের কাছে। কিন্তু এতদিনেও অনুমতি দেয়নি পুলিশ। বাধ্য হয়েই আদালতে যেতে হয়েছে আমাদের। কেন বারবার আদালতে গিয়ে অনুমতি নিতে হবে। আদালতে কত মামলা পড়ে রয়েছে। শুধু শুধু আদালতের সময় নষ্ট করার ইচ্ছা নেই। কিন্তু পুলিশের জন্য যেতে বাধ্য হচ্ছি।’

নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৬০০ ছুঁইছুঁই! উদ্ধার ৮৫ ভারতীয়, এখনও নিখোঁজ শতাধিক

রবি-সোমে শিয়ালদহ ডিভিশনে টানা ৮ ঘণ্টা বন্ধ থাকবে ট্রেন পরিষেবা

‘কলেজে ছাত্র সংসদের নির্বাচন অবিলম্বে করতে হবে’, দাবি ঋতব্রতের

রবীন্দ্রনাথকে দায়ী করে আত্মঘাতী বাবা-মা-মেয়ে, চাঞ্চল্য ধনেখালিতে

হাতে রাখি বাঁধা, গলার নলি কাটা, মালদহের বাড়িতে ফিরতেই খুন কলকাতার ব্যবসায়ী

৩ সপ্তাহের মধ্যে আরজি কর মামলার তদন্ত শেষ করতে হবে, CBI-কে নির্দেশ কলকাতা হাইকোর্টের

মেসিদের নতুন হেড স্যার হচ্ছেন ক্রিস্টিয়ান কিলি গঞ্জালেস

রাখির উৎসব মুহূর্তে পরিণত হল বিষাদে, ভিড়ে পদপিষ্ট হয়ে নিহত ১ মহিলা, আহত ৩

‘ঘরের শত্রুদের সঙ্গে লড়ব আমরা’, রাখি বন্ধন উৎসবে সংকল্প মুখ্যমন্ত্রীর

চিনে ভূমিকম্পের ফলে তিব্বতে ভাঙল বাঁধ, ফের হড়পা বানের আশঙ্কা নেপালে, বন্ধ উদ্ধারকাজ

ইমরানের ছেলেদের সাক্ষাৎকার বিতর্কে ইংল্যান্ডের সঙ্গে টেস্ট খেলতে নারাজ পাকিস্তান

‘পুলিশ অনুমতি না দিলেও জেলায় জেলায় পায়ে হেঁটে যাব,’ ঘোষণা মমতার

‘পিঠ বাঁচাতে দল ছেড়েছেন যাঁরা, তাঁদের ছাড় নয়,’ সাফ জানালেন অভিষেক

‘২০ জন দলবদলু সাংসদের পদ খারিজ করে দেখাব,’ কাকলি-সুদীপদের চ্যালেঞ্জ কল্যাণের