Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

করোনা রোগীদের জন্য ‘ডক্টর অন হুইলস’ পরিষেবা আনলেন অভিষেক

২০২০ সালে কড়া লকডাউনে ডায়মণ্ড হারবার বাসীর মুখে দুমুঠো অন্ন তুলে দিয়েছিলেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়

Share:

নিজস্ব প্রতিনিধি: ২০২০ সালে কড়া লকডাউনে ডায়মণ্ড হারবার বাসীর মুখে দুমুঠো অন্ন তুলে দিয়েছিলেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। মাত্র একফোনেই দুবেলা খাবার পৌঁছে দিতে অভিনব প্রকল্প করেন অভিষেক। এবার করোনা আবহে আরও এক গুরুত্বপূর্ণ প্রকল্প চালু করছেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক। ‘ডক্টর অন হুইলস’, পরিষেবায় এবার বাড়ি বাড়ি গিয়ে চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়ার ঘোষণা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শনিবার আলিপুরে করোনা পরিস্থিতি নিয়ে প্রশাসনিক স্তরে বৈঠক করেন অভিষেক। সেখানেই তিনি করোনা আক্রান্তদের জন্য এই বিশেষ পরিষেবা দেওয়ার চিন্তাভাবনা নিয়েছেন বলেও সংবাদমাধ্যমে জানান।

ভিড়ে ঠেলাঠেলি করে নয়, এক ফোনেই করোনার চিকিৎসা করানোর জন্য এই পরিষেবা চালু করতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এছাড়াও প্রতি পঞ্চায়েতে করোনার জন্য বিশেষ কন্ট্রোল রুম খোলার নির্দেশ দিয়েছেন অভিষেক। তিনি জানিয়েছেন, ‘কারোর কোনও কোভিড উপসর্গ থাকলে তাঁরা সেখানে যোগাযোগ করবেন। সেখানে ডাক্তারদের নিয়ে প্যানেল করছি। প্রয়োজনে সবরকম চিকিৎসার সাহায্য করা হবে। র‍্যাপিড অ্যান্টিজেন টেস্টের বিশেষ ব্যবস্থা করা হয়েছে। আশাকর্মী সহ স্বাস্থ্যকর্মীদের নিয়ে এক-একটি দল হবে। তাঁরা বাড়িতে গিয়ে করোনা পরীক্ষা করবেন। এছাড়া যে সমস্ত এলাকায় পজিটিভিটি রেট বেশি, সেই সমস্ত এলাকায় আইসোলেশন সেন্টার গড়ে তোলার নির্দেশ দিয়েছি। সকলকে মাস্ক পরার জন্য অনুরোধ জানাচ্ছি। বাজারে যেতে মাস্ক পরা বাধ্যতামূলক। যদি কেউ মাস্ক না পরে বেরোন, প্রশাসন অভিযান চালাবে।’

উন্নয়ন কিংবা পরিষেবার নিরিখে ডায়মণ্ড হারবার লোকসভা তথা দক্ষিণ ২৪ পরগনা জেলাকে বিশেষ গুরুত্ব দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই জেলার ডায়মণ্ড হারবার লোকসভাকে মডেল হিসেবে গড়াই লক্ষ্য তাঁর। সেই পথে করোনার তৃতীয় ধাক্কায় ফের গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিলেন সাংসদ অভিষেক।

গেরুয়া ঝড়ে কুপোকাত রাজ্যের হেভিওয়েট মন্ত্রীরা, গড় ধরে রাখতে ব্যর্থ সুজিত-অরূপরা

ঝাড়গ্রামের ৪ আসনেই বিজেপির জয়, তৃণমূলের ঝুলিতে শূন্য

ঘরের মাঠে জ্বলে উঠলেন রোহিত, ৬ উইকেটে লখনউ সুপার জায়ান্টসকে হারাল মুম্বই

৯ মে ব্রিগেডের মাঠে খোলা আকাশের নিচে শপথ নেবেন বাংলার মুখ্যমন্ত্রী

বিজেপির জয়ে ৩২ বছরের প্রতিজ্ঞা পূরণ,ধূপগুড়িতে মাথা ন্যাড়া করলেন খোকন

D০ Or Die ম্যাচে মুম্বইকে বড় রানের টার্গেট দিল লখনউ সুপার জায়ান্টস

জেল খেটে আসা জ্যোতিপ্রিয় মল্লিককে ‘প্রত্যাখ্যান’ হাবড়ার ভোটারদের

বঙ্গে বিজেপি ঝড়, ডুবলেন তৃণমূলের ৫ তারকা প্রার্থী

নন্দীগ্রামের পরে ভবানীপুরেও শুভেন্দুর কাছে হারলেন মমতা

‘পদ্ম ফুটেছে’, বঙ্গ জয়ের জন্য বিজেপি কর্মীদের শুভেচ্ছা মোদির

বাংলায় পদ্ম ঝড়ে শশী-ব্রাত্য সহ অন্তত ২৩ জন মন্ত্রী পিছিয়ে

ফুটল না ‘জোড়া ফুল’, নন্দীগ্রাম থাকল শুভেন্দুরই হাতে

মহীরূহ পতন, নিজের গড়েই হেরে গেলেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন

সাখাওয়াত মেমোরিয়ালে মমতা-শুভেন্দু, দু’জনের ফোন নিয়ে নেওয়ার নির্দেশ কমিশনের