‘লোকটা গরিব কিন্তু সৎ’, কারা হচ্ছেন পঞ্চায়েতে তৃণমূলের মুখ? ইঙ্গিত অভিষেকের

অভিষেক ডেকে নেন পঞ্চায়েত সদস্যা মঞ্জু দলবেরা এবং তাঁর স্বামী অভিজিৎ দলবেরাকে। অভিজিৎ বুথ সভাপতি।

Share:

নিজস্ব প্রতিনিধি: কেন্দ্র সরকার এবং বঙ্গ বিজেপির চক্রান্তে বাংলার প্রাপ্য টাকা আসছে না। এমনটাই দাবি করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (ABHISHEK BANERJEE)। ‘আবাস যোজনা’ প্রকল্প নিয়েও সুর চড়ান তিনি। কেশপুরের সভা থেকে তিনি বলেন, বাংলার মানুষ মানেই দুর্নীতিগ্রস্ত- তা প্রমাণ করার চেষ্টা করছে বিজেপি। এপরেই মঞ্চে ডেকে নেন একে একে ৩ জনকে। যারা গরিব তবুও সৎ। অভিষেক বলেন, এরাই বাংলার গর্ব। তাঁদের কাজ তুলে ধরে বলেন, এটাই সততা।

শনিবার অভিষেক প্রথমে মঞ্চে ডাকেন শেখ হোসিনুদ্দিনকে। বলেন, এর কোনও রাজনৈতিক পরিচয় নেই। তাঁর নাম উঠেছিল আবাস যোজনা তালিকায়। তবে সেই সুবিধা তিনি নেননি। ফিরিয়ে দিয়েছেন টাকা। কেন নেননি টাকা? কারণ কেন্দ্রীয় প্রকল্পের বরাদ্দ টাকায় বাড়ি হয় না। বাড়ি করতে গেলে নিজে থেকে আরও টাকা দিতে হবে। তিনি বাসের হেল্পার। বেশি টাকা খরচ করলে তাঁর ছেলের পড়া ও বড় মেয়ের বিয়ে দিতে সমস্যা হবে। তাই বাড়ি তৈরি করতে চান না তিনি। এরপরেই অভিষেক দেখান ফ্লেক্সে হোসিন্দুদ্দিনের জরাজীর্ণ বাড়ির ছবি। এদিন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের প্রতিশ্রুতি, হোসিনুদ্দিনের মেয়ের বিয়ের দায়িত্ব তিনি নেবেন। আরও বলেন, আগামী দিনে পঞ্চায়েতে তৃণমূলের মুখ এই সৎ ব্যক্তি।

এরপরেই অভিষেক মঞ্চে ডেকে নেন পঞ্চায়েত সদস্যা মঞ্জু দলবেরা এবং তাঁর স্বামী অভিজিৎ দলবেরাকে। অভিজিৎ বুথ সভাপতি। তাঁরাও আবাস যোজনায় বাড়ি তৈরির টাকা নেননি। কারণ, বাড়ি করতে গেলে বরাদ্দ টাকায় তা হবে না। আর অতিরিক্ত টাকা দিয়ে বাড়ি করলে ছেলে-মেয়ের লেখাপড়ার খরচ চালাতে সমস্যা হবে। এরপরে ফ্লেক্সে করে দেখান তাঁদের জরাজীর্ণ বাড়ির ছবি। বলেন, এঁদের মতো মানুষের দল তৃণমূল। তারপরেই প্রতিশ্রুতি দেন, দলের টাকায় এঁদের বাড়ি তৈরি করে দেওয়া হবে। বলেন, এমন মানুষই পঞ্চায়েতে তৃণমূলের মুখ।

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২

চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় ডিজে বন্ধ, দূষণ ঠেকাতে নিষিদ্ধ আতশবাজিও

গাইঘাটার পুলিশি এনকাউন্টার-কাণ্ডে সিআইডি তদন্ত, ঘটনাস্থলে পাঁচ সদস্যের দল

গাড়িতে বসেই SSC-র গ্রুপ ডি দুর্নীতি সংক্রান্ত মামলায় জামিন পেলেন পার্থ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

মৌপিয়ার নিপুন তুলির টানে মৃন্ময়ী থেকে চিন্ময়ী হয়ে ওঠেন জগদ্ধাত্রী

অক্ষরের বদলে দিল্লির অধিনায়ক কে? উত্তর দিলেন কোচ সৌরভ

কন্যা ছেড়ে তুলায় প্রবেশ করছে শুক্র, অর্থলাভ হবে এই ৩ রাশির