আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

২ সেপ্টেম্বর ধূপগুড়ি উপনির্বাচনের প্রচারে যাচ্ছেন অভিষেক

নিজস্ব প্রতিনিধি: আমেরিকা থেকে চোখের চিকি‍ৎসা শেষে ফিরে আসার পরেই ফের রাজনৈতিক কর্মসূচিতে ঝাঁপিয়ে পড়ছেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী সপ্তাহের শুরু থেকেই কার্যত ঠাসা কর্মসূচি রয়েছে। ২৮ অগস্ট তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদের সমাবেশে যোগ দেবেন। ৩০ অগস্ট দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ইন্ডিয়া জোটের বৈঠকে যোগ দিতে মুম্বই যাবেন। ১ সেপ্টেম্বর রাতে মুম্বই থেকে ফিরেই পর দিন রওনা হবেন ধূপগুড়ি। ২ সেপ্টেম্বর বিধানসভা আসনের উপনির্বাচনে দলীয প্রার্থীর হয়ে প্রচার চালাবেন।  

আগামী ৫ সেপ্টেম্বর ধূপগুড়ি বিধানসভা আসনের উপনির্বাচন। বিজেপি বিধায়ক বিষ্ণুপদ রায়ের অকাল মৃত্যুর কারণেই উপনির্বাচন হচ্ছে। তৃণমূল কংগ্রেসের হয়ে প্রার্থী হয়েছেন রাজবংশী ও লোকসংস্কৃতি গবেষক নির্মল চন্দ্র রায়। সিপিএম প্রার্থী করেছে ঈশ্বরচন্দ্র রায়। বিজেপি প্রার্থী করেছে পুলওয়ামায় শহিদ সেনা জওয়ানের স্ত্রীকে। গত বিধানসভা ভোটে সামান্য ভোটে বিজেপির কাছে হেরে গিয়েছিলেন তৃণমুল কংগ্রেস প্রার্থী মিতালি রায়। যদিও গত দুই বছরে উত্তরবঙ্গে হারানো জমি অনেকটাই ফিরে পেয়েছে রাজ্যের শাসকদল। সদ্য সমাপ্ত পঞ্চায়েত ভোটেও ঘাসফুল শিবিরের দাপট ছিল চোখে পড়ার মতো। আর তাতেই বিজেপির হাত থেকে ধূপগুড়ি ছিনিয়ে নেওয়ার বিষয়ে আত্মবিশ্বাসী রাজ্যের শাসকদলের শীর্ষ নেতৃত্ব।

দলীয় কর্মী ও সমর্থকদের মানসিকভাবে চাঙ্গা করতেই ধূপগুড়িতে প্রচারের শেষ লগ্নে যাচ্ছেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক। অর্থা‍ৎ শেষ লগ্নে প্রচারে ঝড় তুলবেন অভিষেক। তারকা প্রচারকের তালিকায় নাম থাকলেও তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক উপনির্বাচনের প্রচারে যাবেন কিনা তা নিয়ে জল্পনা শুরু হয়েছিল।

Published by:

Share Link:

More Releted News:

বেহুলা লখিন্দরের কাহিনী বিজড়িত পুরাতন মালদার দেবকুন্ডকে ঘিরে গন্ধেশ্বরী মাতার পুজো

মালদায় গণনা কেন্দ্রে কী করতে হবে দলীয় কর্মীদের নির্দেশ দিল বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব

সোমবার গণনার দিন কলকাতা সহ গোটা বঙ্গে ধেয়ে আসছে প্রবল দুর্যোগ

গণনায় শুধু কেন্দ্রীয় সরকারি কর্মচারী কেন?‌ সুপ্রিম কোর্টে তৃণমূল, শনিবারই জরুরি শুনানি

ভাঙড়ে হিংসার আগুন, তৃণমূল কর্মীর দোকান পুড়ে ছাই, দফায় দফায় বোমাবাজি

প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি চালানো ইডি অফিসারকে বিশেষ পুরস্কার সংস্থার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ