ডিএ আন্দোলনকারীদের কটাক্ষ অভিষেকের

শুক্রবার বজবজে চড়িয়াল সেতুর উদ্বোধন অনুষ্ঠানে অংশ নিয়ে নাম না করে ডিএ এর দাবিতে ধর্মঘটীদের কটাক্ষ করেন ডায়মন্ডহারবারের সাংসদ।

Share:

নিজস্ব প্রতিনিধি: বকেয়া মহার্ঘভাতার (DA) দাবিতে শুক্রবার ধর্মঘটে (Strike) সামিল হয়েছেন রাজ্য সরকারি কর্মচারীদের একাংশ। এবার সেই ধর্মঘট নিয়ে আন্দোলনকারীদের কটাক্ষ করলেন ডায়মন্ডহারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। শুক্রবার বজবজে চড়িয়াল সেতুর উদ্বোধন অনুষ্ঠানে অংশ নিয়ে নাম না করে ডিএ এর দাবিতে ধর্মঘটীদের কটাক্ষ করেন ডায়মন্ডহারবারের সাংসদ।

শুক্রবার অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রথমে ধর্মঘটের সমালোচনা করে বলেন, ‘একদিকে ডিএ আন্দোলনকারীরা ধর্মঘট ডেকেছে আপনারা জানেন, তাদের মৌলিক অধিকার তারা ডাকতে পারে। কিন্তু আমি মনে করি এই কর্মনাশা, ধর্মনাশা বনধ আর বাংলার মানুষ সমর্থন করেন না। আজকে সেই দিনে একটি সরকারি অনুষ্ঠান থেকে ৫২ কোটি টাকা ব্রিজের উদ্বোধন বাংলার মাটিতে হচ্ছে।’ এর কিছুক্ষণ পরেই নাম না করে আন্দোলনকারীদের নিশানা করেন সাংসদ। তিনি বলেন, ‘যারা আক্রমণ করছেন দিল্লির বুকে গিয়ে আক্রমণ করুন।’

এদিন কেন্দ্রের বিরুদ্ধেও সুর চড়ান অভিষেক বন্দ্যোপাধ্যায়। কেন্দ্র সরকার বকেয়া টাকা দিচ্ছে না বলে এদিন নরেন্দ্র মোদি সরকারের বিরুদ্ধে সুর চড়ান সাংসদ।

জ্ঞানেশ কুমারের মতো বাংলাদেশের মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধেও ভোট জালিয়াতির অভিযোগ

Jio রিচার্জ: মাত্র ৯৯৯ টাকায় চলবে ৯৮ দিন, থাকছে অভাবনীয় সুবিধা

লাইন মেরামতির জন্য শনি-রবিবার শিয়ালদহ ডিভিশনে বাতিল থাকবে একগুচ্ছ লোকাল ট্রেন

ঝগড়ার সময়ে শাশুড়ির নাক কামড়ে ছিঁড়ে নিলেন বৌমা! চাঞ্চল্য

১৪৯৯ টাকার রিচার্জে ৩০০ দিন ভ্যালিডিটি! BSNL-এর প্ল্যানে আর কী কী সুবিধা মিলবে?

বৃষ্টি থেকে বাঁচতে মাথা গুঁজেছিলেন অস্থায়ী ছাউনিতে, বাজ পড়ে একসঙ্গে প্রাণ গেল ছয়জনের

২০০ কোটি টাকার আর্থিক প্রতারণা মামলায় নোরা ফতেহিকে তলব দিল্লির আদালতের

আলুর বিকল্প চাষ করতে কৃষকদের পরামর্শ কৃষিমন্ত্রীর

উত্তরাখণ্ডে ১০ বছরে ১৩ বার ভেঙে পড়েছে হেলিকপ্টার, প্রাণ হারিয়েছেন ২১ জন

‘সাহস থাকলে ডায়মন্ড হারবারে ২০২৯-এ ভোটে লড়ুন,’ অভিষেককে চ্যালেঞ্জ শুভেন্দুর

শ্রেয়সদের জয়রথ থামিয়ে দিল নিউজিল্যান্ড, ৮৭ রানে জয়ী স্যান্টনাররা

ছোটদের এশিয়া কাপে ভারতীয় দলে জায়গা পেলেন দ্রাবিড়-শেহবাগ পুত্র

পুলিশের তাড়া খেয়ে নদে ঝাঁপ দিয়েছিলেন হাসিনার পালানোর ভিডিয়ো রেকর্ড করা তাহসিফ

সন্দীপের পর এবার আরও এক! আরজি কর দুর্নীতি মামলায় শর্তসাপেক্ষে জামিন সুমন হাজরার