দিদি দিচ্ছেন- মোদি নিচ্ছেন, কাকে ভোট দেবেন সিদ্ধান্ত নিন: অভিষেক

বলেন, রাজনৈতিক হিংসায় ইতি টানার নাম ‘তৃণমূলে নবজোয়ার’।  

Share:

নিজস্ব প্রতিনিধি: শুক্রবার জলপাইগুড়ির নাগরাকাটা বিধানসভা কেন্দ্রের মাটিয়ালি ব্লকে সভা করে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (ABHISHEK BANERJEE) আক্রমণ করলেন বিজেপি ও বিজেপি শাসিত কেন্দ্রকে। সেই সঙ্গে বনধকেও কটাক্ষ করেন তিনি।

উত্তরবঙ্গে ১২ ঘন্টার বনধ ‘কর্মনাশা’ ও ‘ধর্মনাশা’ বলে অভিষেক বলেন, বনধ ব্যর্থ হয়েছে। জনসভাই তা প্রমাণ করেছে। এজন্য জমায়েতের উদ্দেশ্যে ধন্যবাদও জানান তিনি। তারপরেই কেন্দ্রকে নিশানা করে বলেন, ২০১৯ সালে ধর্ম-রাম মন্দিরের নামে মানুষ বিজেপিকে ভোট দিয়েছিল। কিন্তু মানুষের ছাদের টাকা আটকে রেখেছেন মোদী।

বলেন, বাংলার সরকার উন্নয়নের ক্ষেত্রে বা পরিষেবা প্রদানের জন্য ধর্ম-জাত-দল দেখে না। তাই জলপাইগুড়ির চার পঞ্চায়েতে বিজেপি জিতলেও পশ্চিমবঙ্গ সরকার সেখানে সবুজসাথী-লক্ষ্মীর ভাণ্ডার সহ সমস্ত সুবিধাই দিচ্ছে। সকলে  পাচ্ছেন পানীয় জলের পরিষেবা। তাঁর দাবি, বাংলার প্রাপ্য টাকা আটকে রাখছে কেন্দ্র। ১০০ দিনের প্রাপ্য টাকার দাবিতেও সরব হন তিনি। আরও বলেন, মোদি আধার-প্যান লিঙ্কের নামে হাজার টাকা করে নিচ্ছেন। আর দিদি বছরে লক্ষ্মীর ভাণ্ডারে ১২ হাজার টাকা করে দিচ্ছেন। তারপরেই বলেন, কাকে ভোট দেবেন সেই সিদ্ধান্ত আপনার। বলেন, গোপন ব্যালটে নিজের প্রার্থী বাছার ক্ষেত্রে অসুবিধা হলে ৭৮৮৭৭৭৮৮৭৭ নম্বরে ফোন বা মেসেজ করে পছন্দের প্রার্থীর নাম বলতে।

তিনি বলেন, দুর্নীতি ও সন্ত্রাসমুক্ত পঞ্চায়েত গড়তে-গান্ধিজির স্বপ্নের পঞ্চায়েত পেতে মেরুদণ্ড সোজা রেখে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়াতে। বলেন, রাজনৈতিক হিংসায় ইতি টানার নাম ‘তৃণমূলে নবজোয়ার’।  

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২

চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় ডিজে বন্ধ, দূষণ ঠেকাতে নিষিদ্ধ আতশবাজিও

গাইঘাটার পুলিশি এনকাউন্টার-কাণ্ডে সিআইডি তদন্ত, ঘটনাস্থলে পাঁচ সদস্যের দল

গাড়িতে বসেই SSC-র গ্রুপ ডি দুর্নীতি সংক্রান্ত মামলায় জামিন পেলেন পার্থ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

মৌপিয়ার নিপুন তুলির টানে মৃন্ময়ী থেকে চিন্ময়ী হয়ে ওঠেন জগদ্ধাত্রী

অক্ষরের বদলে দিল্লির অধিনায়ক কে? উত্তর দিলেন কোচ সৌরভ

কন্যা ছেড়ে তুলায় প্রবেশ করছে শুক্র, অর্থলাভ হবে এই ৩ রাশির