চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ম্যাচ ফিক্সিংয়ের মতো বিজেপি ‘অর্ডার ফিক্সিং’ করছে, তোপ অভিষেকের

নিজস্ব প্রতিনিধি : ক্রিকেটে যেমন ‘ম্যাচ ফিক্সিং’ হয়, তেমনি বিজেপি ‘অর্ডার ফিক্সিং’ করেছে। বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টকে টেনে এনে এই ভাষাতেই বিজেপিকে তুলোধোনা করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

সম্প্রতি কলকাতা হাইকোর্ট ২০১৬ সালে এসএসসি পরীক্ষায় পুরো নিয়োগ প্রক্রিয়াকে বাতিল করে দেয়। এদিন পুরুলিয়ায় নির্বাচনী প্রচারে গিয়ে এসএসসি মামলার প্রসঙ্গ টেনে এনে বিজেপিকে নিশানা করলেন অভিষেক। তাঁর মতে, ‘এসএসসি মামলা য়ে বিচারপতি শুনেছিলেন, তিনিই এখন বিজেপি প্রার্থী। তিনি বিচারপতি থাকাকালীন বলেছিলেন যে তিনি বিজেপির সঙ্গে যোগাযোগ রেখেছিলেন। বিচারপতি থাকাকালীন তাঁর সঙ্গে বিজেপির যোগাযোগ ছিল। বিচারপতি যদি বিজেপি করেন, তাহলে তো দেশ থেকে কলকাতা হাইকোর্টকেই তুলে দেওয়া উচিত।‘ এখানেই থেমে থাকেননি অভিযেক।

এরপর নাম না করে শুভেন্দু অধিকারীর কথা তুলে ধরে আদালতের সঙ্গে বিজেপির যোগসাজশের অভিযোগ করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। এই প্রসঙ্গে তিনি জানান, ‘দুদিন আগে একজন বিজেপি নেতা বলেছিলেন বোমা ফাটাব। এরপর সপ্তাহের শুরুর দিনই আদালতের রায় এল। এটা কী করে কাকতালীয় হতে পারে। হাইকোর্টের নির্দেশের রন্ধ্রে রন্ধ্রে বিজেপির স্ট্যাম্প রয়েছে। কয়েকজন বিজেপির কথায় চলছে।‘ তারপর অর্ডার ফিক্সিংয়ের প্রসঙ্গ তুলে অভিষেক জানান, ‘ক্রিকেটে যেমন যারা বেটিং করেন, তাঁরা আগে থেকেই বলে দেন পরের বলে ছক্কা হবে নাকি উইকেট পড়বে। ম্যাচ ফিক্সিংয়ের মতো এখন অর্ডার ফিক্সিং হচ্ছে। এটা আসলে বেটিংয়ের একটি নতুন চক্র। মানুষ এর জবাব দেবে। মানুষের কাছে এখন তা দিনের আলোর মতো স্পষ্ট। আমি মনে করি, রায় যদি যথাযথ না হয় তাহলে আইনি লড়াইতে যাওয়া উচিত।‘

Published by:

Share Link:

More Releted News:

তৃণমূলের হয়ে কাজের অভিযোগ! পাঁচ বিএলওকে সাসপেন্ড ও এফআইআরের নির্দেশ কমিশনের

গ্যাসের সঙ্কটের জের, বড় মা’র অন্নকূট ভোগেও কাটছাঁট

ভোটের মুখেই বিধাননগরের সিপি বদল কমিশনের, সরানো হল মুরলীধরকে

বুথে যেতে অপরাগ! বাড়িতেই ভোট দিলেন শতায়ুরা, রয়েছে আবেদন বাতিলের অভিযোগও

মালদা টাউন স্টেশন থেকে ২ বাংলাদেশি অনুপ্রবেশকারী গ্রেফতার

ভোটের মাঝে আচমকাই অভিষেককে ফোন রাহুলের!

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ