মোদিকে একলাইনে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

শুভেচ্ছাবার্তা মাত্র ১ লাইনের। আর তা দেখেই অনেকে মনে করছেন, সৌজন্যতার আড়ালে অভিষেক আসলে বুঝিয়ে দিয়েছেন, দুইয়ের মধ্যে মানসিক দূরত্ব ঠিক কতটা।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজনীতির ময়দানে কেউ কাউকে এক ইঞ্চি জমিও ছেড়ে কথা বলেন না। লোকসভাতেও অধিবেশন চলাকালীন সময়ে তাঁরা একে অপরকে টেক্কা দেওয়ার চেষ্টা করেন। কিন্তু সৌজন্যের ক্ষেত্রে রাজনীতি এদিন আর বাধা হয়ে দাঁড়ালো না। এদিন অর্থাৎ, রবিবার প্রধানমন্ত্রী(Prime Minister of India) নরেন্দ্র মোদীর(Narendra Modi) ৭৩তম জন্মদিনে(73rd Birthday) রাজনীতি সরিয়ে রেখে শুভেচ্ছা জানালেন তৃণমূল কংগ্রেসের(TMC) সর্বভারতীয় সাধারন সম্পাদক ও দলেরই সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Banerjee)। এদিন সকালে এক্স হ্যান্ডলে পোস্ট করে দেশের প্রধানমন্ত্রীর উদ্দেশে শুভেচ্ছাবার্তা অভিষেক। তবে সেই শুভেচ্ছাবার্তা মাত্র ১ লাইনের। আর তা দেখেই অনেকে মনে করছেন, সৌজন্যতার আড়ালে অভিষেক আসলে বুঝিয়ে দিয়েছেন, দুইয়ের মধ্যে মানসিক দূরত্ব ঠিক কতটা।

সংসদের ভিতরে-বাইরে রাজনীতির ময়দানে প্রধানমন্ত্রীকে আক্রমণ করতে পিছু পা হননা অভিষেক। কিছু কিছু ক্ষেত্রে তো তিনি প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে রীতিমত চ্যালেঞ্জও ছুঁড়ে দেন। পাশাপাশি কেন্দ্রে ক্ষমতাসীন মোদি সরকার ও বিজেপিকে নিয়েও সমালোচনাযর পাশাপাশি আক্রমণ শানতেও দেখা যায় অভিষেককে। প্রায় প্রতিটি জনসভায় বা সাংবাদিক বৈঠকে এই কাজটি করে থাকেন তৃণমূলের এই যুবনেতা। হয়তো সেই কারণেই এদিন মাত্র ১ লাইনেই প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন অভিষেক। লিখেছেন,‘মাননীয় প্রধানমন্ত্রীকে জন্মদিনের আন্তরিক শুভেচ্ছা।’ গত কয়েকবছর ধরেই তৃণমূলের একাধিক নেতামন্ত্রীকে দুই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি ও সিবিআই দিয়ে হেনস্থা করানোর অভিযোগ তুলেছে তৃণমূল। এমনকী অভিষেক নিজেও বেশ কয়েকবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাদের জেরার মুখোমুখি হয়েছেন। আর প্রত্যেকবারই বাইরে বেরিয়ে তিনি বিজেপি এবং নরেন্দ্র মোদীর বিরুদ্ধে বদলার রাজনীতির অভিযোগ তুলেছেন। এদিন তাঁর একলাইনের শুভেচ্ছা বার্তা বুঝিয়ে দিল তিনি প্রধানমন্ত্রীর ওপর ঠিক কতটা ক্ষুব্ধ।

স্বামীর ল্যাপটপ খুলতেই ‘আই লাভ ইউ’ মেসেজ, পরকীয়া ফাঁস হতেই স্ত্রীয়ের সঙ্গে যা করলেন..

ফেসবুকে এক মহিলার ফ্রেন্ড রিকোয়েস্ট গ্রহণ, ৬.৩১ লক্ষ টাকা খুইয়ে সর্বস্বান্ত কৃষক

‘রেজাল্ট পেতে হলে আমার সঙ্গে শুতে হবে’, প্রশিক্ষকের কুরুচি মন্তব্যে হতবাক গৃহবধূ

জোড়া ঘূর্ণাবর্তে ভিজবে বাংলা, দিনভর বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস কলকাতাসহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়

বর্ষায় বারবার ছাতা হারায়? এই সহজ কৌশলে মিলবে সমাধান

বাজারে আসছে নয়া সংস্থা, ফুড ডেলিভারিতে কমতে পারে চার্জ

রক্তে প্লেটলেট কমেছে? প্রাকৃতিকভাবে সুস্থ থাকতে ডায়েটে রাখুন এই ৮ সুপারফুড

১৭ অগস্ট সূর্যের সিংহ রাশিতে প্রবেশ, মালামাল হবেন ৪ রাশির জাতকরা..

বন্ধুদের সঙ্গে ভলিবল খেলতে খেলতেই মৃত্যুর কোলে ঢলে পড়ল দশম শ্রেণির ছাত্র

টি টোয়েন্টি এশিয়া কাপে ফের ভারত-পাক দ্বৈরথ, কবে মুখোমুখি হবে দুই দল?

দম শেষ! আঁধার থেকে বাঁচতে দিল্লির কাছে ডিজেল ‘ভিক্ষা’ চাইল তারেক সরকার

পাক অধিকৃত কাশ্মীরে ভোটে জিতলেন শিশুধর্ষণ ও পাচারে অভিযুক্ত নেতা

বয়ফ্রেন্ড রচিতকে বিয়ে নিয়ে মুখ খুললেন ‘মহারানি’ হুমা, কী বললেন?

বাড়িতে বোনের বিয়ের তোড়জোড়, বাজার করতে গিয়ে নিথর দেহে ফিরল ভাই