সামশেরগঞ্জে গিয়েই মানুষের ক্ষোভের মুখে এডিজি দক্ষিণবঙ্গ

Share:

নিজস্ব প্রতিনিধি :  মু্র্শিদাবাদের পরিস্থিতি পরিদর্শনে গিয়ে সাধারণ মানুষের ক্ষোভের মুখে এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার। তিনি ঘটনাস্থলে যেতেই তাঁকে ঘিরে ধরেছেন প্রমীলা বাহিনী। পুলিশকে সামনে পেয়েই নিজেদের সমস্যার কথা উগরে দিয়েছেন।

জানা গিয়েছে, শুক্রবার থেকে অশান্তির সূচনা হয়েছে সামশেরগঞ্জ ও সুতিতে। পরিস্থিতি স্বাভাবিক করতে শনিবার থেকে এলাকায় মোতায়েন হয়েছে কেন্দ্রীয় বাহিনী। সঙ্গে রয়েছে রাজ্য পুলিশও। এদিনই সামশেরগঞ্জে পৌঁছে যান রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। বিএসএফের দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ারের ইন্সপেক্টর জেনারেল করণি সিং শেখাওয়াতও উপস্থিত রয়েছে সেখানে। এবার ঘটনাস্থলে পৌঁছলেন দক্ষিণবঙ্গের এডিজি সুপ্রতিম সরকার। এর পরেই প্রায় ৩০০-র বেশি মহিলা তাঁকে ঘিরে ধরেন।

তাঁদের অভিযোগ, শুক্রবার থেকে শুরু হয়েছে অশান্তি। তাঁদের অনেক ক্ষতি করা হয়েছে। এই কয়েকদিন কী আতঙ্কের মধ্যে তাঁরা দিন কাটিয়েছেন, কতটা অনিশ্চয়তা তাঁদের ঘিরে ধরেছে সেটাই স্পষ্ট করেছেন এডিজির কাছে। এই ক্ষেত্রে এডিজি দক্ষিণবঙ্গ আশ্বস্ত করেছেন, পরিস্থিতি স্বাভাবিক করা হচ্ছে। সমস্যা সমাধানের চেষ্টা চলছে। ডিজি, এডিজি সহ সামশেরগঞ্জের পরিস্থিতি সামাল দিতে ডিএসপি পদমর্যাদার দশ জন পুলিশ অফিসার মোতায়েন হয়েছে। তিনজন এসআই পদমর্যাদার আধিকারিককেও এই পরিস্থিতিতে পাঠানো হয়েছে মুর্শিদাবাদে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, পুলিশ যথাযথ চেষ্টা করছে। কিন্তু তাতেও চিঁড়ে ভেজেনি। অশান্তির জেরে থমথমে পরিস্থিতি মুর্শিদাবাদের বিস্তির্ণ এলাকা।

স্থানীয়দের কথায়, এই ধরনের ঘটনা ঘটতে পারে, ভাবতেই পারেননি। বহু বছর ধরে রয়েছেন, কোনও দিন এই ধরনের অশান্তি ঘটেনি। রাতভর শুধু তাড়া করছে আতঙ্ক। বাড়ি-গাড়ি কোনও কিছুই ছাড়া যাচ্ছে না।

সামশেগঞ্জ এবং সুতির মোট ন’টি স্পর্শকাতর এলাকায় কেন্দ্রীয়বাহিনী রয়েছে। আক্রান্ত পরিবারগুলির সঙ্গে কেন্দ্রীয়বাহিনীর সদস্যেরা কথা বলেছেন। এলাকায় ছড়িয়ে পড়া উত্তেজনা নিয়ে ভয়ে সিঁটিয়ে রয়েছে যাঁরা, তাঁদের আশ্বস্ত করার চেষ্টা করেছেন।

কিশোরীকে অপহরণ করে খুন, দোষীদের যাবজ্জীবনের সাজা শোনাল আলিপুর আদালত

রাতারাতি বদলে যাবে ভাগ্য, কেতু গোচরে অর্থলাভের যোগ এই ৩ রাশির

বোলপুরের পর ফের পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়ে পলাতক অভিযুক্ত, চাঞ্চল্য আসানসোলে

এক ক্লিকেই ট্রেনে বসে পেয়ে যাবেন পছন্দের খাবার, কীভাবে অর্ডার করবেন?

অবিবাহিত মেয়ের অন্তঃসত্ত্বার খবর শুনেই ক্ষুব্ধ বাবা-মা! তারপর যা ঘটল..

বুধে ষাঁড়ের গুঁতোতে চাঙ্গা শেয়ার বাজার, ২.৫ লক্ষ কোটি টাকা আয় বিনিয়োগকারীদের

নিজের পছন্দের গল্পে আপনিই প্রধান চরিত্র, AI টিভি আনছে Google

‘রাজবংশীদের জমি বাংলাদেশিদের দিয়েছিল সিপিএম,’ বিস্ফোরক দাবি শুভেন্দুর

রাহুলের বিরুদ্ধে সিবিআই ও ইডি তদন্তের নির্দেশ খারিজ করল সুপ্রিম কোর্ট

পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস মামলা কলকাতা হাইকোর্টে ফেরাতে চায় সুপ্রিম কোর্ট

মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরদিনই অ্যাকশনে ইবি! কলকাতার দুই বাজারে চলছে নজরদারি

চায়ের আড্ডায় জমে যাবে, বাড়িতেই বানান মিক্সড ভেজ কাটলেট

গলল না বরফ, মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলনের ঝাঁঝ বাড়াচ্ছে শ্রমিকরা, উত্তপ্ত বাংলাদেশ

মল্লিকবাজারে কাপড়ের গুদামে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ১০টি ইঞ্জিন