পুকুর ভরাট রুখতে রাতে চলল প্রশাসনের অভিযান

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সরকারের নিষেধ সত্বেও  দেদার চলছে পুকুর ভরাটের কাজ। এবার খবর পেয়েই তড়িঘড়ি অভিযান শুরু করল প্রশাসন। ঘটনাটি ঘটেছে বজবজ ২ নম্বর ব্লকের ডোঙারিয়ায়। জানা গিয়েছে, ডোঙারিয়া স্কুলের পাশে রয়েছে ৬ কাটা পুকুর। আর সেই পুকুর বেশ কয়েকদিন আগে থেকেই চলছে ভরাটের কাজ। প্রশাসনে বারণ করা সত্ত্বেও চলছিল পুকুর ভরাট।

খবর পেয়ে  শেষমেষ রাতে বজ বজ ২ নম্বর ব্লকের সভাপতি সুব্রত ব্যানার্জি  সাথে পুলিশ এবং বি এল আর ও অফিসাররা এলাকায় হানা দেয়। আর তাদের দেখেই ঘটনাস্থল থেকে পালিয়ে যায় অসাধু ব্যবসায়িরা। তবে শেষ পর্যন্ত মালিককে হাতেনাতে ধরে প্রশাসন  বন্ধ করে পুকুর ভরাটের কাজ।   

স্থানীয় সূত্র থেকে জানা যাচ্ছে এই পুকুরটি আগে সাধারণ মানুষ ব্যবহার করত। তারপর পুকুরের মালিক স্বপন মালি প্রোমোটারদের সঙ্গে কথা বলে পুকুররটি ভরাট শুরু করে। খবর পেয়ে প্রশাসন বারণ করলেও চলতে থাকে মাটি ফেলার কাজ। তবে শেষ পর্যন্ত প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ হল পুকুর ভরাটের কাজ। বজ বজ ২নম্বর ব্লকের সভাপতি জানিয়েছেন, আবার পুকুরকে আগের অবস্থায় ফিরিয়ে আনা হবে। পাশাপাশি এই কাণ্ডের জন্য পুকুরের মালিককে তলব করা হয়েছে ।

পুজোর ভিড় সামলাতে কতটা তৈরি তিলোত্তমা? মণ্ডপে মণ্ডপে ঘুরে নজরদারি পুলিশের

এশিয়াডের মঞ্চে ভারতের জয়জয়কার, শুটিংয়ে সোনা জিতলেন নীরু ধান্দা

স্বস্তিতে নন্দীগ্রামের বিজেপি প্রার্থী, শিক্ষাগত বিতর্ক নিয়ে দায়ের মামলা খারিজ

খাবার কিনতে গিয়ে পাঁচ বছরের শিশুকে শ্লীলতাহানির অভিযোগ, গ্রেফতার বৃদ্ধ

রাজ্যে পালাবদলের পর অনুষ্ঠিত হচ্ছে ‘ভারত শক্তি সপ্তাহ’, ঘোষণা মুখ্যমন্ত্রীর

নাইজেরিয়ার জঙ্গলে হাড়হিম করা দৃশ্য! একসঙ্গে উদ্ধার ২৮ জনের মাথার খুলি

জঙ্গিযোগের সন্দেহে দক্ষিণ দিনাজপুরে NIA-র তল্লাশি

রাশিয়ায় আতশবাজি কারখানায় ভয়াবহ আগুন, মৃত অন্তত ১৪

IAS-এর চাকরি ছেড়ে রাজনীতিতে দিব্যা মিত্তল, কোন দলে যোগ দিচ্ছেন?

টানা বৃষ্টির পর স্বস্তি, তবে বাড়বে অস্বস্তি! আজ কেমন থাকবে কলকাতা-সহ বাংলার আবহাওয়া?

ইউক্রেনজুড়ে রাশিয়ার ভয়াবহ ড্রোন হামলায় নিহত ১০, আহত ৮০

ডিউটি থেকে বেরোতে অনুমতি মিলবে, তবে দিতে হবে ২৫ হাজার! ঘুষ নিতে গিয়ে গ্রেফতার নিরাপত্তারক্ষী

আত্মপ্রকাশের পরেই পাক সেনার কনভয়ে হামলা বালোচ মহিলা বিদ্রোহীদের, নিহত ৯

Asian Games 2026: ফের দেখা যাবে ভারত-পাকিস্তান মহারণ? জেনে নিন সমীকরণ