চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

শুনানিতে লাগতে পারে এফিডেভিট, কনকনে ঠাণ্ডায় আদালতের বাইরে রাতভর লাইনে মহিলারাও

নিজস্ব প্রতিনিধি: দুই বঙ্গেই জাঁকিয়ে পড়েছে ঠাণ্ডা, এর মধ্যেই এসআইআর নিয়ে বাংলার মানুষের ভোগান্তির শেষ নেই। শুরু হয়েছে শুনানি। এতেই দেখা গিয়েছে নানা সমস্যা। ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ। শুনানিতে প্রয়োজন হতে পারে এফিডেভিট। তাই এত ঠাণ্ডা সত্বেও আদালতের বাইরে রাস্তায় রাতভর লাইনে অপেক্ষা করছেন মহিলারাও। এই ছবি ধরা পড়েছে রাজ্যের বিভিন্ন জায়গাতে।

দেখা গিয়েছে আগে দ্রুত কাজের জন্য কাটোয়া আদালতের বাইরে খোলা আকাশের নীচে পরপর বসে রয়েছেন বহু মানুষ। লাইন দিতে হবে আবার ঠাণ্ডা থেকেও বাঁচতে হবে। নিজেদের ভারতীয় প্রমাণ করার জন্য এই ঠাণ্ডায় জীবন বাজি রেখে লাইনে দাঁড়াচ্ছেন। কেউ কেতুগ্রাম থেকে এসেছেন কেউ এসেছেন মঙ্গলকোট থেকে। আদালতের বাইরে রাস্তায় থাকার জন্য এনেছেন লেপ-কম্বল। পুরুষদের পাশাপাশি মহিলারাও দিয়েছেন লম্বা লাইন। এরা সকলেই এসআইআর-এর শুনানিতে ডাক পেয়েছেন। তাই শুনানিতে প্রয়োজন হবে এফিডেভিট। সেই কাজ করাতেই আদালতের বাইতে জমেছে ভিড়। ২০০২-এর ভোটার তালিকায় কারও নিজের নাম ভুল, কারও মা-বাবার নামে রয়েছে ভিড়। তা ঠিক করতেই এফিডেভিট কপি নিতে তাঁরা লাইনে দাঁড়িয়েছেন সকলে। কাটোয়া মহকুমা আদালতে প্রত্যেক দিন ২০টি করে এফিডেভিট হচ্ছে। যারা সময়ে যেতে পারছেন না তাঁদের কাজ হচ্ছে না। সেই কারণেই একদিন আগে থেকে এই লাইন। লাইন দিচ্ছেন মহকুমার বিভিন্ন এলাকার বাসিন্দারা।

শীতের দিনে এই ধরনের ঘটনা দেখে কাটোয়া মহকুমা বার অ্যাসোসিয়েশন মঙ্গলবার কাটোয়া মহকুমাশাসকের কাছে লিখিত ভাবে বিষয়টি জানিয়েছে। সত্যিই এই কষ্ট চোখে দেখা যায় না। সেই সঙ্গেই রাস্তায় সারা রাত বসে থাকা মহিলাদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠছে। কাটোয়া মহকুমাশাসক অর্নিবাণ বসু বলছেন, ‘শুনানির জন্য এফিডেভিট লাগছে না। অন্য কোনও কারণে হয়তো ওঁরা এফিডেভিট করাতে চাইছেন।’ একই ছবি ধরা পড়েছে বর্ধমান শহরেও। স্ত্রীর হিপ জয়েন্ট ভেঙে গেলেও তাঁকে নিয়ে আসতে হয়েছে বলেই জানিয়েছেন এক ব্যক্তি। দিকে দিকে এসআইআর নিয়ে করুন এই ছবি ধরা পড়েছে।

Published by:

Share Link:

More Releted News:

প্রথম দফায় নন্দীগ্রাম-সহ ৬৬ আসন ‘রেড অ্যালার্ট’ কেন্দ্র

‘পদ্ম পাঁকে ফোটে, বাংলার মাটিতে ফুটবে না’, পুরুলিয়া থেকে বিজেপিকে হুঙ্কার সায়নীর

‘দাগ আচ্ছে হ্যায়’, দাগিদের প্রার্থী করায় তৃণমূলকে টেক্কা বিজেপির

বাংলায় প্রথম দফার ১৯ প্রার্থীর বিরুদ্ধে খুনের মামলা, কতজন ধর্ষণের আসামি?

বিজেপি প্রার্থীর ‘‌নগ্ন’‌ ছবি দেখল দুর্গাপুর পশ্চিম, হাসির রোল উঠেছে জেলাজুড়ে

বিধানসভা নির্বাচনের প্রাক্কালে সর্বস্বান্ত তৃণমূল কংগ্রেস প্রার্থী, সাইবার প্রতারণায় কত খোয়ালেন?‌

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ