শামি, লক্ষ্মীরতনের পর এবার এসআইআর শুনানিতে ডাক পেলেন প্রাক্তন ফুটবলার মেহতাব হোসেন

Share:

নিজস্ব প্রতিনধি:  মহম্মদ শামি, লক্ষ্মীরতন শুক্লার পর এবার এসআইআর শুনানিতে ডেকে পাঠানো হল দেশের হয়ে খেলা হেভিওয়েট ক্রীড়া ব্যক্তিত্ব মেহতাব হোসেনকে। রবিবার দক্ষিণ ২৪ পরগনার মল্লিকপুরে হাজিরা নির্দেশ দেওয়া হয়েছে। 

জানা গিয়েছে, মায়ের নামে গরম মিলে জেরে প্রাক্তন ভারতীয় ফুটবলারকে ইয়ারিংয়ে ডাকা হয়েছে।  রবিবার মল্লিকপুরের আব্দুস শকুর হাইস্কুলের শুনানিকেন্দ্রে তাঁকে  হাজিরা দেওয়ার কথা বলা হয়েছে।   শুনানিতে ডাক পাওয়া নিয়ে নিজেই মুখ খুলেছেন মেহেতাব বলেছেন, ‘তালিকায় মায়ের নামের সঙ্গে নিজের নামের বানান না মেলায় SIR শুনানিতে ডাক।’ তবে তিনি একা ডাক পাননি আগে তাঁর মাকেও ডেকে পাঠানো হয়েছিল বলে জানিয়েছেন তিনি। 

আরও পড়ুন: বিনামূল্যে রেশন কি বন্ধ হয়ে যাবে?‌ মোদি সরকারের সিদ্ধান্তে খাদ্যের ‘অধিকার’ নিয়ে উঠছে প্রশ্ন

মেহতাব হোসেন ভারতের একজন তারকা ফুটবলার। তিনি ইস্টবেঙ্গল ও মোহনবাগান  হয়েই ময়দান কাঁপিয়েছেন । জাতীয় দলের হয়েও খেলেছেন ৩৩টি ম্যাচ । উজ্জ্বল করেছেন দেশের মুখ। তাঁকে ডেকে পাঠানো নিয়ে নতুন করে যে উত্তাপ বাড়বে তা আর বলার অপেক্ষা রাখে না। তবে শুধু মেহেতাব নয় কিছুদিন আগেই SIR শুনানিতে সপরিবারে ডাক পেয়েছিলেন টুটু বসু। একাধিক বিশিষ্ট ব্যক্তিদের নোটিশ দেওয়ার পর এসআইআর-এর শুনানির নোটিশ দেওয়া হয় ময়দানের অভিভাবক টুটু বসুকে। জাতীয় দলের প্রাক্তন ফুটবলার রহিম নবিকে এসআইআর শুনানিতে তলব করা হয়েছিল। যাদের ডাকা হয়েছে সেই তালিকায় রয়েছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন, কবি জয় গোস্বামী এবং অভিনেতা-সাংসদ দেবও। সংসদ থেকে প্রাক্তন বিধায়ক নোবেল জয়ী দেশের হয়ে প্রতিনিধিত্ব করা খেলোয়াড় থেকে কেউই বাদ পড়ছেন না এসআইআর শুনানিতে।

ভারতীয় বক্সিংয়ের জগতে সোনার দিন হয়ে রইল শনিবার

হরিয়ানার নিম্নবিত্ত পরিবার থেকে কমনওয়েলথের শীর্ষে, বক্সিংয়ে সোনা জিতলেন সাক্ষী চৌধুরী

রবিবারের ছুটি ভেস্তে দেবে বৃষ্টি, একাধিক জেলায় জারি হলুদ সতর্কতা

সংসদ চত্বরে চাঁদা চুরির ‘নাটক’, রাহুল গান্ধি-পাপ্পু যাদবের বিরুদ্ধে এফআইআর

পাঁচ ফুট লম্বা কুমিরকে কাঁধে ঝুলিয়ে থানায় হাজির কৃষক, কাণ্ড দেখে চোখ ছানাবড়া পুলিশের

চিকিৎসকদের গাফিলতির জেরে গর্ভাবস্থায় শিশুর মৃত্যুর অভিযোগ, উত্তেজনা কৃষ্ণনগর জেলা হাসপাতালে

সীমান্ত পেরিয়ে মরক্কো থেকে সেউতায় ঢুকতে গিয়ে প্রাণ হারিয়েছেন ৬৭ জন

মঞ্চকে বিদায় জানিয়ে চিরঘুমের দেশে যাত্রাশিল্পী অসীম কুমার

ল্যান্ড বিস্ফোরণে হারিয়েছিলেন পা, কমনওয়েলথে সোনা জিতে ইতিহাস গড়লেন সোমান

বহুতলে নির্মাণ কাজের উপর স্থগিতাদেশের মেয়াদ বৃদ্ধি করল নবান্ন

রবিবার মেট্রোর সময়সূচিতে বড় পরিবর্তন, কোন-কোন লাইনে মিলবে বিশেষ পরিষেবা?

‘খেলা আর রাজনীতিকে আলাদা রাখতে হবে,’ বার্তা শমীকের

শুভেন্দুকে টার্গেট, যন্তর মন্তরে নাশকতার ছক! হামিমকে নিয়ে STF-এর হাতে চাঞ্চল্যকর তথ্য

কমনওয়েলথে ৫৪ কেজি বিভাগে সোনা জিতলেন বক্সার প্রীতি পাওয়ার