২০১৭ সালের প্রাথমিক টেটে ৮ টি প্রশ্ন ভুল, মামলা আদালতে

আবেদন, সমস্যার সমাধানে গঠন করা হোক বিশেষজ্ঞ কমিটি। মঙ্গলবার আবেদন জানানো হয়েছিল, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে।

Share:

নিজস্ব প্রতিনিধি: আবারও প্রাইমারি টেট (PRIMARY TET) নিয়ে মামলার মুখে পর্ষদ। ২০১৭ সালের টেট পরীক্ষার প্রশ্নপত্র ভুল, এই অভিযোগেই মামলা। ওই বছরের টেট পরীক্ষার প্রশ্নপত্রকে চ্যালেঞ্জ জানিয়েছেন আবেদনকারীরা। জানা গিয়েছে, আদালতে আবেদন জানানোর পর মামলা দায়েরের অনুমতি দিয়েছেন বিচারপতি (JUSTICE)।

অভিযোগ, ২০১৭ সালের টেট পরীক্ষায় ৮ টি প্রশ্ন ভুল ছিল। আবেদন, সমস্যার সমাধানে গঠন করা হোক বিশেষজ্ঞ কমিটি। মঙ্গলবার আবেদন জানানো হয়েছিল, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে। তিনি মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন। আগামী শুক্রবার শুনানি হবে এই মামলার।

উল্লেখ্য, ২০১৭ সালে প্রাথমিক টেট পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। আবেদন জানিয়েছিলেন প্রায় আড়াই লক্ষ পরীক্ষার্থী। লিখিত পরীক্ষা হয় গত বছরের ৩১ জানুয়ারি। ফল প্রকাশ হয়েছিল চলতি বছরের গত ১০ জানুয়ারি। দেখা গিয়েছিল লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন ৯৮৯৬ জন। অভিযোগ, এই লিখিত পরীক্ষাতেই ভুল ছিল ৮ টি প্রশ্ন।

উল্লেখ্য,  ২০১৪ সালের প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্টে (HIGH COURT) মঙ্গলবার রিপোর্ট পেশ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি শেষ হয়। শুনানি শেষ হলেও রায়দান স্থগিত রেখেছেন বিচারপতি। এদিন কলকাতা হাইকোর্টে মুখবন্ধ খামে রিপোর্ট পেশ করে সিবিআই। রাজ্যের পক্ষ থেকে সময় চাওয়া হয়েছিল আরও। তবে আদালতের রায়, কোনও আইনজীবীর বক্তব্য থাকলে আগামী শুক্রবারের মধ্যে তা লিখিত আকারে জমা দিতে হবে।  তারপরে আর কোনও লিখিত আবেদন গ্রহণ করা হবে না।

আজকের রাশিফল: আঘাত পাওয়ার সম্ভাবনা বৃষ রাশির জাতকদের, কর্মক্ষেত্রে উন্নতি কাদের?

দক্ষিণেশ্বরে মদন মিত্রের গাড়িতে হামলার অভিযোগ! ছোড়া হল ডিম

সিলিন্ডার পিছু ২৯ টাকা দাম বাড়ল গৃহস্থের রান্নার গ্যাসের

তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত

জমি দুর্নীতি মামলায় পুলিশের হাতে গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক

মেসি কাণ্ড: অরূপ বিশ্বাসকে জিজ্ঞাসাবাদের জন্য ফের তলব

বর্ধমানের লজে মধুচক্রে হানা ,হাতেনাতে গ্রেফতার ৭ যুবক, উদ্ধার ৯ মহিলা

রাজ্যে বিনিয়োগ টানতে Amul ও L & T-র শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক শুভেন্দুর

অভিষেক ঘনিষ্ঠ হাওড়ার দাপুটে নেতা কৈলাস মিশ্রকে গ্রেফতার করল পুলিশ

লোকসভায় তৃণমূলে ভাঙন ধরাতে শুরু ‘অপারেশন লুটিয়েন্স’, বিদ্রোহী শিবিরে ১২ সাংসদ

আমেরিকার উপরে গোয়েন্দাগিরি চালাচ্ছে ইজরায়েল! মার্কিন গোয়েন্দা সংস্থার রিপোর্ট নিয়ে শোরগোল

তৃণমূল নেতাদের বাড়ি থেকে উদ্ধার সরকারি ত্রাণ সামগ্রী, গ্রেফতার নেপুরা গ্রাম পঞ্চায়েতের প্রধান

ব্রাহ্মণচক নেতাজি সংঘ ক্লাব থেকে উদ্ধার বিপুল পরিমাণে ত্রাণ সামগ্রী,ঘটনাস্থলে পুলিশ

রবিবার দক্ষিণের ৬ জেলায় বৃষ্টির হলুদ সর্তকতা জারি, উত্তরে হবে ভারী বর্ষণ