ধানক্ষেত বাঁচাতে বিদ্যুতের তার, বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হাতির

বুধবার সাত সকালে রাভাবস্তির একটি ধানক্ষেত থেকে উদ্ধার হাতির দেহটি। তাঁর শুড় ও শরীরের একাধিক জায়গায় বিদ্যুৎপৃষ্ট হওয়ার চিহ্ন রয়েছে। আর ওই ধানক্ষেতের আশেপাশে বেশকিছু বিদ্যুৎবাহী

Share:

নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: ধানক্ষেত বাঁচাতেই গোটা জমি ঘিরে রাখা হয়েছিল বিদ্যুতবাহী তারে। আর তাতেই জড়িয়ে মারা গেল এক পূর্ণবয়স্ক হাতি। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে জলপাইগুড়ি জেলার বানারহাটের রাভাবস্তি এলাকায়। পুলিশ ও বন বিভাগের অনুমান মঙ্গলবার রাতেই হাতিটি ওই জমির কাছে এসেছিল। এবং বিদ্যুৎবাহী তার জড়িয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ে। ঘটনার পর দোষীদের আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে পুলিশ ও বন দফতরের আধিকারিকরা। পাশাপাশি স্থানীয় থানায় একটি অভিযোগ দায়ের করেছে বন বিভাগের কর্তারা। তদন্ত শুরু করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, বুধবার সাত সকালে রাভাবস্তির একটি ধানক্ষেত থেকে উদ্ধার হাতির দেহটি। তাঁর শুড় ও শরীরের একাধিক জায়গায় বিদ্যুৎপৃষ্ট হওয়ার চিহ্ন রয়েছে। আর ওই ধানক্ষেতের আশেপাশে বেশকিছু বিদ্যুৎবাহী তার ছড়িয়ে-ছিটিয়ে থাকতে দেখেন পুলিশকর্মীরা। ফলে পুলিশ ও বন কর্তাদের অনুমান বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে বছর কুড়ি বয়সের এই পুরুষ হাতিটির। স্থানীয় বনবস্তির একটি বাড়ি থেকে বিদ্যুৎ সংযোগ করা হয়েছিল বলে অভিযোগ। বনদফতর ইতিমধ্যেই ওই ব্যাক্তিকে আত্মসমর্পণ করতে বলেছে। গরুমারা বন্যপ্রাণী বিভাগের এডিএফও জন্মেজয় পাল বলেন হাতিটির বয়স প্রায় কুড়ির কাছাকাছি। অনুমান বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে হাতিটির। তবে মৃত্যুর আসল কারন ময়নাতদন্তের পর জানা যাবে। আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। প্রসঙ্গত, এর আগেও হাতির উপদ্রপ থেকে জমির ফসল বাঁচাতে বেআইনিভাবে বিদ্যুতের তার দিয়ে ঘিরে রাখার জন্য হাতির মৃত্যু হয়েছে।

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6

বাহরাইনে আমেরিকার পঞ্চম নৌবহরে হামলা ইরানের

iQOO থেকে OnePlus Nord, জেনে নিন কোন ফোনে কত ডিসকাউন্ট মিলছে অ্যামাজনে?

ভারতের শেষ প্রান্তে স্বর্গ! ঘুরে আসুন হিমালয়ের লেহ-লাদাখ

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

জরায়ু ক্যান্সারের এই ৬ লক্ষণকে হালকাভাবে নেবেন না, সতর্ক করলেন বিশেষজ্ঞরা

মাইগ্রেন নাকি ব্রেন টিউমার? মাথাব্যথার পার্থক্য বোঝার দাওয়াই বাতলালেন স্নায়ুরোগ বিশেষজ্ঞ

ফ্যাশন শিল্পে বিশেষ অবদান, জানেন ভারতের ‘ডেনিম ক্যাপিটাল’ কোন শহর?

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ইতিহাস ১১ বাঙালি যুবকের, ২১ বছর পর ওয়ানডে-তে বাংলাদেশের কাছে হার অস্ট্রেলিয়ার

২০০ বছরে প্রথম, লর্ডসের পিচকে ‘অসন্তোষজনক’ আখ্যা জয় শাহের আইসিসির

মৃত মানুষের জুতো ব্যবহার করা উচিত? কী ক্ষতি হতে পারে জানুন…

খালি পেটে চা কফি না ফলের রস? দিনের শুরুতে কোন খাবার শরীরের জন্য উপকারী

ভিসার মেয়াদ শেষ,পুশব্যাক এড়াতে দ্বিতীয় বিয়ে, কিন্তু শ্বশুরবাড়ি থেকে বিতাড়িত হয়ে বিপাকে গৃহবধূ