নবগ্রামের পরে বহরমপুর, যুবকের মৃত্যুতে কাঠগড়ায় পুলিশ

আবারও মুর্শিদাবাদ জেলার পুলিশ প্রশাসনের বিরুদ্ধে উঠল এক যুবককে পিটিয়ে খুনের অভিযোগ। ঘটনার যথাযথ তদন্তের আশ্বাস দিল জেলা প্রশাসন।

Share:

নিজস্ব প্রতিনিধি: একই জেলা। প্রায় একই ঘটনা। আবারও জনতার ক্ষোভের মুখে পুলিশ। নজরে মুর্শিদাবাদ(Murshidabad)। দিন দুই আগেই সামনে আসে এই জেলারই নবগ্রামে(Nabagram) থানার লকআপে এক যুবককের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা। ওই যুবকের পরিবার ও ক্ষিপ্ত জনতার অভিযোগ পুলিশ(Police) ওই যুবককে পিটিয়ে মেরে গলায় ফাঁস লাগিয়ে ঝুলিয়ে দিয়েছে। সেই ঘটনায় অগ্নিগর্ভ হয়ে ওঠে নবগ্রাম থানা চত্বর। ওই ঘটনায় নবগ্রাম থানার ওসি ও ওই ঘটনার তদন্তকারী অফিসার সাসপেন্ড হয়। এবার সেই ঘটনার পরে প্রায় একই রকমের ঘটনা ঘটার অভিযোগ উঠল মুর্শিদাবাদের জেলা সদর বহরমপুরের(Baharampur) বুকে। সেখানে অভিযোগ উঠেছে, পুলিশ এক কলেজ পড়ুয়াকে পিটিয়ে মেরে নদীতে ছুঁড়ে ফেলে দিয়েছে। ঘটনার ৩০ ঘন্টা পরে ওই যুবদের নিথর দেহ উদ্ধার হয়েছে গঙ্গা থেকে।

আরও পড়ুন মমতার বাংলায় এবার আত্মনির্ভর পঞ্চায়েত, নজরে আর্থিক স্বনির্ভরতা

জানা গিয়েছে, বহরমপুরের কৃষ্ণনাথ কলেজের দ্বিতীয় বর্ষের পড়ুয়া অতুনু ঘোষকে(২০) পুলিশ বিনা কারণে, বিনা অভিযোগে, বিনা কাগজপত্রে শনিবার দুপুরে বাড়ির সামনে থেকে তুলে নিয়ে যায় বলে অভিযোগ উঠেছে। বিকালেই অতুনুর পরিবার জানতে পারে সে গঙ্গায় ডুবে গিয়েছে। কী করে পুলিশের হাতে আটক একজন গঙ্গায় ডুবে যায় সেটাই সব থেকে বড় প্রশ্ন হয়ে উঠেছে। পুলিশের দাবি, আদালতে নিয়ে যাওয়ার পথে ওতুনু নাকি পুলিশের হাত ছাড়িয়ে গঙ্গায় ঝাঁপ দেয় পালিয়ে যাওয়ার জন্য। মাঝ গঙ্গা পর্যন্ত সে সাঁতরে চলেও যায়। কিন্তু সেখান থেকে সে আর পাড়ে ফিরে আসতে পারেনি। চোরাস্রোতের কারণে সে গঙ্গায় ডুবে যায়। অতুনুর পরিবার বার বার পুলিশের কাছে আর্জি নামিয়েছিল অতুনুকে উদ্ধার করতে পদক্ষেপ নেওয়ার। কিন্তু অভিযোগ পুলিশ সেই কথায় কর্ণপাত করেনি। এরপর রবিবার রাতের দিকে অতুনুর নিথর দেহ ভেসে ওঠে শহরের এক ঘাটে।  

আরও পড়ুন স্টেশনের আধুনিকীকরণে ভোট আসবে কী, প্রশ্ন বিজেপিরই অন্দরে

এখন সেই ঘটনায় অতুনুর পরিবারের অভিযোগ, তাঁকে পিটিয়ে মেরে দিয়েছে পুলিশ। তারপর দেহ ভাসিয়ে দেওয়া হয় গঙ্গায়। সেই দেহই মিলেছে রবিবার রাতে। নবগ্রামের ঘটনার রেশ কাটার আগেই ফের মুর্শিদাবাদ জেলা পুলিশ প্রশাসনের কাছে বহরমপুরের ঘটনা এখন বেশ চাপের হয়ে গিয়েছে। তাই তড়িঘড়ি জেলা পুলিশ প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে, এই ঘটনার যথাযথ তদন্ত হবে ও সেখানে দোষী পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপও করা হবে। অতুনুর দেহ রবিবার রাতেই পাঠানো হয়েছে শহরের বুকে থাকা মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে। সেখানে এদিন তাঁর দেহের ময়নাতদন্ত হবে। পুলিশ ও অতুনুর বাড়ির পরিবার এখন সেই ময়নাতদন্তের রিপোর্টের দিকেই তাকিয়ে। 

‘৩ লক্ষ দিদিকে লাখপতি করবে পঞ্চায়েত দফতর’, ‘সমৃদ্ধ ভারত’ কর্মসূচিতে বড় ঘোষণা দিলীপের

‘ভাগ্যে যা-ই ঘটুক বাংলাদেশে ফিরবই’, দৃপ্তকণ্ঠে ঘোষণা শেখ হাসিনার

পদত্যাগের গুজব উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান

জাতিগত শংসাপত্র যাচাই-বাছাই শুরু, নবান্নের সন্দেহের তালিকায় অন্তত ৪৫ হাজার

UPI পেমেন্টে ২,০০০ টাকা লেনদেনে চার্জ দিতে হবে? জেনে নিন নতুন নিয়ম

‘মা চলে আসার পর বাংলাদেশ দ্বিতীয় পাকিস্তান হয়েছে,’ বিস্ফোরক হাসিনা পুত্র জয়

ঠান্ডা চা ফের গরম করে খাচ্ছেন? জানেন কতটা ক্ষতি হচ্ছে শরীরের?

ভারতে নিষিদ্ধ হচ্ছে ফেসবুক-ইনস্টা? ‘Algorithm’ নিয়ে তদন্তের নির্দেশ

সময়সীমা বেঁধে দিতেই ক্ষমা চাইলেন মার্ক জুকারবার্গ, কোন মামলায় নতজানু মেটা প্রধান?

পুলিশ ও দমকলের কাজ খতিয়ে দেখতে সারপ্রাইজ ভিজিট মুখ্যমন্ত্রীর

দুপুরেই শহরে ঝেঁপে বৃষ্টি, রাত থেকে বাড়বে দুর্যোগ! দক্ষিণবঙ্গজুড়ে জারি সতর্কতা

তোলাবাজির অভিযোগে দল থেকে ২২ জনকে সাসপেন্ড করলেন শমীক ভট্টাচার্য

বিয়ের আগে গর্ভবতী মেয়েকে নদীতে ডুবিয়ে হত্যা, খুনের পর পা ছুয়ে ক্ষমা চাইল বাবা

‘স্যার,প্লিজ আমাদের ছেড়ে যাবেন না’, শিক্ষকের বদলির খবরে কান্নায় ভেঙে পড়ল পড়ুয়ারা