চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

পুরোহিত নয়, ‘জয় জয় দেবী চরাচর সারে’ মন্ত্র পড়ল AI, কৃত্রিম বুদ্ধিমত্তায় হল দেবীর আরাধনা

নিজস্ব প্রতিনিধি: বর্তমানে এখন সব কিছুই প্রযুক্তি নির্ভর। AI-এর যুগ। যত কম সময়ে কাজ করা যায় আর কি। AI-এর ছায়া পড়ল এবার সরস্বতী পুজোতেই। আগেও হলুদ শাড়ি-পাঞ্জাবি পরে মায়ের সামনে বসে সকলে অঞ্জলি দিতেন। বিদ্যা-বুদ্ধি চান মায়ের কাছে। পুরোহিতের মুখে ‘জয় জয় দেবী চরাচর সারে’ মন্ত্র শুনে সেটাই উচ্চারণ করতেন সকলে, কিন্তু এবার মনে হয় চাকরি গেল পুরোহিতদেরও কারণ বিদ্যা-বুদ্ধির দেবীর পুজোয় মন্ত্র উচ্চারণ করল AI। সেই শুনেই সকলে দিলেন পুষ্পাঞ্জলি।

আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) ব্যবহার করে হল বনগাঁর সুভাষপল্লির বাসিন্দা সুশোভন ঘোষের উদ্যোগে সরস্বতী পুজো । কৃত্রিম বুদ্ধিমত্তা করে দিল পুরোহিতের কাজ করে দিল। আগে পুরোহিত না পাওয়া গেলে অনেকেই দাঁড়িয়ে থাকতেন রাস্তার মোড়ে। একজন পুরোহিতকে দেখলেই অপহরণ করার মত করে তুলে নিয়ে যাওয়া হত। সেই দিন এবার বোধহয় শেষ হতে চলল।

আরও পড়ুন: বাগনানে হেয়ার স্টাইলের মধ্যে মা সরস্বতী, নজর কাড়ল সকলের

সুশোভন ঘোষ জানান পুরোহিতের অপেক্ষায় থাকার সমস্যা দূর করতেই তাঁর মাথায় ভাবনা আসে। AI সঠিক ভাবে মন্ত্রোচ্চারণ করতে পারে । পুরোহিত ছাড়াও পুজো সম্ভব সেই চিন্তা থেকেই মোবাইলের মাধ্যমে এআই ব্যবহার করে মন্ত্র যাচাই করে দেখেন। সফল হতেও পরিবারের সদস্য ও প্রতিবেশীরা একযোগে মন্ত্র উচ্চারণ করে পুজো শেষ করেন। পাড়ার ছোট থেকে বয়স্করা সকলে এই অভিনব উদ্যোগে সামিল হন, নতুন এই উদ্যোগকে সত্যি অবাক এলাকাবাসীরা। সুশোভন বলেন, ‘হাতের কাছে তো সবারই এখন মোবাইল, ইন্টারনেট রয়েছে। ভাবলাম, AI দিয়ে কিছু করা যায় কি না দেখা যাক। দেখলাম, পঞ্জিকার নিয়ম মেনেই পুরো কাজটা করে দিল AI। সংস্কৃততেই মন্ত্রপাঠ হয়েছে। নিজেদের মতো করেই পুজো করতে পেরেছি।’  

Published by:

Share Link:

More Releted News:

প্রথম দফার বিধানসভা নির্বাচনে ৩০৯ জন প্রার্থী কোটিপতি, সেরা ধনী কে?‌

কোচবিহারের মদনমোহন মন্দিরে মুখ্যমন্ত্রী, নিজের হাতে থালা সাজিয়ে দিলেন পুজো

প্রথম দফায় শুভেন্দু অধিকারীর নন্দীগ্রাম-সহ ৬৬ আসনে ‘রেড অ্যালার্ট’ জারি

‘পদ্ম পাঁকে ফোটে, বাংলার মাটিতে ফুটবে না’, পুরুলিয়া থেকে বিজেপিকে হুঙ্কার সায়নীর

‘দাগ আচ্ছে হ্যায়’, দাগিদের প্রার্থী করায় তৃণমূলকে টেক্কা বিজেপির

বাংলায় প্রথম দফার ১৯ প্রার্থীর বিরুদ্ধে খুনের মামলা, কতজন ধর্ষণের আসামি?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ