বাগনানে হেয়ার স্টাইলের মধ্যে মা সরস্বতী, নজর কাড়ল সকলের

Share:

নিজস্ব প্রতিনিধি,হাওড়া: মাথার চুলের মধ্যেই মা সরস্বতীকে তৈরি করে অবাক করে দেখালেন সুশান্ত দাস।তিনি বাগনান নিবাসী। একটা নেশা। সেটা পেশায় কিভাবে পরিণত করা যায় সুশান্ত দাস(Sushanta Das) সেটাই বাস্তবায়িত করে দেখিয়েছেন। হাওড়ার বাগনানের(Bagnan) সুশান্ত দাস একটি একাডেমি তৈরি করেছেন ।যেই একাডেমিতে বহু ছাত্র-ছাত্রীদের তিনি বিভিন্ন রকমের চুলের ডিজাইনের ও মেকআপ কিভাবে হয় তার ট্রেনিং দেন ।তার পাশাপাশি চুল নিয়ে বিভিন্ন রকমের মডেল তৈরি করা হচ্ছে তাঁর নেশা ।

তাই সরস্বতী পুজোর জন্য আস্ত একটা সরস্বতী প্রতিমা এক মডেলের মাথায় তার চুলের মাধ্যমে তুলে ধরলেন সুশান্ত দাস। স্বাভাবিকভাবেই চুল দিয়ে কি মূর্তি তৈরি করা যায়? অনেকেই বিশ্বাস করছেন না । কিন্তু এটা বাস্তব ঘটনা। বহু মানুষ দেখে আপ্লুত এই সুশান্তবাবুর ছাত্রীর চুলে আটকে থাকা মা সরস্বতীকে দেখে।হেয়ার স্টাইলে আস্ত সরস্বতী।বাগনানের বাসিন্দা সৌন্দর্য্য বিশারদ সুশান্ত দাস সরস্বতী পূজার দিন হেয়ার স্টাইলে আনলেন সরস্বতী প্রতিমা।মাথার মধ্যে চুল দিয়ে তৈরী করে ফেলেছেন দেবী সরস্বতীকে।যা সরস্বতী পুজার দিন সকলের নজর কেড়ে নিয়েছে।

চুল নিয়ে এই ধরনের কারুকাজ ও পরীক্ষা নীরিক্ষা এই প্রথম।শিল্পী সুশান্ত দাস জানিয়েছেন দীর্ঘদিন ধরে পরিকল্পনা নেওয়ার পর তিনি তার এক ছাত্রীর মাথার চুল দিয়ে এই মা সরস্বতী তৈরি করেছেন। এটি তৈরি করতে তার ছয় ঘন্টা সময় লেগেছে। দীর্ঘদিন ধরে প্র্যাকটিস করার পর সরস্বতী পুজোর দিন তার প্রচেষ্টা সফল রূপ নিয়েছে। এটি একটি বিশেষ উপস্থাপনা। মা সরস্বতীর বাহন হার থেকে শুরু করে তার বিনা এবং শাড়ির পাড় সবই তৈরি হয়েছে চুল দিয়ে।

সমস্যা কাটিয়ে নৈহাটির বড় মায়ের মন্দিরে আবার শুরু হল ভোগ বিতরণ

অবশেষে কাটল অচলাবস্থা, ঝালদা পুরসভার নয়া পুরপ্রধান হলেন বিজয় কান্দু

নেশার কারবারের বিরুদ্ধে জিরো টলারেন্সের বার্তা শুভেন্দুর

সেপ্টেম্বরের টাকা ঢোকার আগে অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় বার্তা শুভেন্দুর

সাইকেল থেকে নেমে গৌরাঙ্গ সেতু থেকে ঝাঁপ যুবকের, স্পিডবোট নামিয়ে তল্লাশি পুলিশের

মর্মান্তিক! ঘুমন্ত অবস্থায় মাটির দেওয়াল চাপা পড়ে বাঁকুড়ায় মৃত্যু দম্পতির

প্রেমিকের সঙ্গে আপত্তিকর অবস্থায় বাড়ির বউকে দেখলেন শ্বশুর বাড়ির সদস্যরা, তারপর…

‘কার্ল মার্ক্সের উক্তির উপর চুনকাম করতে পুরকর্মীদের সঙ্গে পুলিশ আসবে জানতাম না’: যাদবপুরের উপাচার্য

অপারেশন সিঁদুরে সামলেছেন দায়িত্ব, রাম মন্দিরের প্রথম CEO অবসরপ্রাপ্ত এয়ার মার্শাল

খাবারের গুণমান নিয়ে কড়া প্রশাসন, সল্টলেকের শপিং মলে অভিযানে বন্ধ চাটের দোকান

নেপালে ভয়াবহ বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ১,১২৭, এখনও নিখোঁজ প্রায় ৫ হাজার

মর্মান্তিক! ডোমজুড়ে রাস্তার জমা জমে পড়ে মৃত্যু যুবকের

জোর ধাক্কা খেলেন গিল- বুমরাহরা, আইসিসির ক্রমতালিকায় জায়গা হারালেন দুই ক্রিকেটার

কঙ্গোতে ভয়াবহ ইবোলা সংক্রমণে মৃতের সংখ্যা ছাড়াল ৩,০০০, আতঙ্ক বাড়ছে বিশ্বজুড়ে