বিশ্বাসে মিলায়ে বস্তু, ট্রেনে কাটা পড়া কমাতে অকাল বিশ্বকর্মা

Share:

নিজস্ব প্রতিনিধি, কড়েয়া :  বিশ্বাসে মিলায়ে বস্তু, তর্কে…। ধম্ম-কম্মে মানুষের অগাধ বিশ্বাস। কোনও বিপদ হলেই ঈশ্বরের নাম করেন সকলেই। শিয়ালদহ-হাসনাবাদ শাখার কড়েয়া কদম্বগাছি স্টেশনেও তেমন চিত্র। রেলে কাটা পড়া কমাতে অকাল বিশ্বকর্মা পুজোর সূচনা করেছিলেন স্টেশন সংলগ্ন হেমন্ত বসু নগরের মানুষ। তবে তথাকথিত বিশ্বকর্মা পুজো নয়। অকাল দুর্গাপুজোর মতো অকাল বিশ্বকর্মা পুজিত হন এখানে।

কদম্বগাছি স্টেশনের পাশে হেমন্ত বসু নগর। একসময় এই এলাকার মানুষ প্রায়ই কাটা পড়তেন ট্রেনে। তাই রক্ষা পেতে বিশ্বকর্মা পুজোর সূচনা করেছিলেন তাঁরা। স্বাভাবিকভাবে ভাদ্রের সংক্রান্তিতে পুজো হয় বিশ্বকর্মার। কিন্তু ট্রেনে কাটা পড়া কমাতে শ্রাবণের শেষ শনিবার বিশ্বকর্মাকে পুজো করেন তাঁরা। ২০১১ সাল থেকে ১৫ বছর ধরে কড়েয়া কদম্বগাছি রেল স্টেশনে ঢোকার আগে অকাল বিশ্বকর্মা পুজো হয়ে চলেছে। চলতি বছরও সেই পুজো হয়েছে। শঙ্খ, কাঁসি, উলুধ্বনি দিয়ে ট্রেনের সামনে কলাগাছ, ফুল, ধান, দুর্বা দিয়ে পুজো করা হয় এদিন। তার আগে ট্রেন লাইনেরও পুজো করা হয়। গাঁদার মালায় সাজিয়ে তোলা হয়। নানা উপকরণ দিয়ে ট্রেনকে পুজো করা হয়। ট্রেনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেতেই এই পুজো করা হয়।

স্থানীয়রা জানিয়েছেন,  এই স্টেশনে ট্রেনে কাটা পড়ে বহু মানুষের প্রাণ গিয়েছে। সেই কারণে দুর্ঘটনা থেকে রক্ষা পেতেই সকলে মিলে পুজো করার সিদ্ধান্ত নেন। বিশ্বাস ছিল, পুজো হলে দুর্ঘটনা কমবে। তাঁদের দাবি, পুজো শুরুর পর থেকে তেমনভাবে দুর্ঘটনা ঘটেনি। নিজেদের বিশ্বাসকে অটল রেখে প্রতিবছর পুজোর আয়োজন করা হয়।

তারাতলাকাণ্ডে শ্রমিক সরবরাহকারী-সহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ

তারাতলাকাণ্ডে মৃত্যু একমাত্র উপার্জনকারীর, শোকে মুহ্যমান ভাটপাড়ার চৌধুরী পরিবার

তারেক রহমানের উপদেষ্টার ‘হেনস্থা’ নিয়ে দিল্লির ব্যাখ্যা খারিজ করল ঢাকা

কালিয়াচকের কুখ্যাত দুষ্কৃতী বকুল শেখকে কোমরে দড়ি বেঁধে এলাকায় ঘোরাল পুলিশ

হায়ালুরোনিক অ্যাসিড নাকি গ্লিসারিন, ত্বকের জন্য কোন ময়েশ্চারাইজিং উপাদান বেশি কার্যকর?

জরাজীর্ণ ঘরে ফরাসি স্ত্রী ও ৫ সন্তানকে বন্দি করে এক যুগ নির্যাতন, পাষণ্ড পাকিস্তানির পর্দাফাঁস

চিংড়িহাটা উড়ালপুল টানা ৬০ ঘন্টা বন্ধ থাকবে, বিকল্প পথ কী জেনে নিন…

অনামিকার মরদেহ জগৎবল্লভপুরে পৌঁছতেই কান্নায় ভেঙে পড়লেন পড়শিরা

‘পাসপোর্ট-ও নাগরিকত্বের প্রমাণ নয়’, জানিয়ে দিল বিদেশ মন্ত্রক, তুঙ্গে বিতর্ক

কলকাতায় ছাড়পত্র পাওয়া সমস্ত নির্মাণ কাজ ৩১ জুলাই পর্যন্ত বন্ধ, নবান্নে জানালেন শুভেন্দু

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে নিহত ৫, জানালেন মুখ্যমন্ত্রী

বাইকে টিউশন পড়তে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় মৃত্যু দ্বাদশ শ্রেণির ছাত্রের

তারাতলার ভেঙে পড়া গুদামের নকশায় গাফিলতি! অনুমোদন দিয়েছিল ফিরহাদের পুরবোর্ড

তীব্র গরমেও সতেজ থাকবে ছাদবাগান, জেনে নিন গাছ বাঁচানোর ৫টি সহজ উপায়